Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ্‌ ৩৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর ৯ 815 225০০ ৫৪ ৪ ০15 555 ৩০৮০ ২2৯ 4৯০ (তাহাদের উপমা হইল একটি বীজ যাহা হইতে সাতটি শীষ জন্মায় আর প্রত্যেকটি শীষে একশত দানা থাকে 1) উন্লমেখ্য যে, “একের বিনিময়ে সাতশত" কথাটির চাইতে এই উপমাটি অতি সুক্ষ, পরিচ্ছত্ ও যুক্তিপূর্ণ। ইহা দ্বারা ইংগিত করা হইয়াছে যে, সকাজ সম্পাদনকারীর আমল সেভাবে বৃদ্ধি পাইতে থাকে, যেমন উর্বর যমীনের রোপা-বীজ ক্রমাৰয়ে বৃদ্ধি পাইতে থাকে । হাদীসে উল্লিখিত হইয়াছে যে, একটি সৎকাজের পুণ্য বর্ধিত হইয়া সাতশত গুণ পর্যন্ত পৌছে। ইয়া ইব্‌ন গাতীফ রে) হইতে ধারাবাহিকভাবে বাশার ইব্ন আবু সাইফ জারমী, ইব্‌ন উআইনার গোলাম ওয়াসিল, ইব্ন রবী, আবু খাদ্দাশ ও ইমাম আহমাদ(র) বর্ণনা করেন যে, ইয়া ইব্ন গাতীফ (র) বলেন £ হযরত আবূ উবায়দা (রা) পক্ষাঘথাতে আক্রান্ত হইলে আমরা তাহাকে দেখিতে যাই । তখন তাহার পত্বী তাহার শিয়রে উপবিষ্ট ছিলেন। আমরা তাহাকে আবু উবায়দার (রো) অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন, আল্লাহর শপথ, তিনি অত্যন্ত যন্ত্রণার মধ্যে রাত্রি অতিবাহিত করিয়াছেন। তখন তাহার মুখ দেওয়ালের দিকে ফিরানো ছিল । ইহা শুনিয়া তিনি আগত মেহমানদের দিকে ফিরিয়া বলেন-না, আমি রাত্রি কঠিন যন্ত্রণার মধ্যে কাটাই নাই । কেননা আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন-যে ব্যক্তি একটি পয়সা আল্লাহর পথে ব্যয় করে, সে সাতশত পয়সা ব্যয় করার ছওয়াবের অধিকারী হয়। যে ব্যক্তি নিজের জন্য ও পরিবারবর্গের জন্য ব্যয় করে, সে দশগুণ পুণ্য লাভ করিবে । যে ব্যক্তি রোগগ্রস্ত ব্যক্তিকে দেখিতে যায়, তাহারও দশগুণ পুণ্য লাভ হয়। আর রোযা যতক্ষণ বহাল থাকে ততক্ষণ উহা হইল ঢাল স্বরূপ । যে ব্যক্তি শারীরিক বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, রোগ- ব্যথায় আক্রান্ত হয়, উহা তাহার পাপসমূহ ঝাড়িয়া পরিষ্কার করিয়া দেয়। নাসায়ীও (র) একটি পরম্পরা সুত্রে এই হাদীস বর্ণনা করিয়াছেন। অবশ্য একটি মওকুফ সৃত্রেও ইহা বর্ণিত হইয়াছে। অন্য একটি হাদীসে ইব্ন মাসউদ (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ আমর শায়বানী, সুলায়মান, শু“বা, মুহাম্মদ ইবন জাফর ও ইমাম আহমাদ রে) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ জনৈক ব্যক্তি লাগাম বিশিষ্ট একটি উন্ত্রী আল্লাহর পথে দান করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, লোকটি কিয়ামতের দিন লাগাম বিশিষ্ট সাতশত উন্ত্রী প্রাপ্ত হইবে । আ'মাশ হইতে সুলায়মানের সূত্রে ইমাম নাসায়ী ও ইমাম মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। তবে মুসলিম এইভাবে বর্ণনা করিয়াছেন যে, এক ব্যক্তি লাগাম বিশিষ্ট একটি উ্ী নিয়া আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! ইহা আল্লাহর রাহে দান করিলাম । অতঃপর রাসূল (সা) বলেন, তুমি ইহার বিনিময়ে কিয়ামতের দিন সাতশত উন্ত্রী লাভ করিবে। অন্য একটি হাদীসে আবদুল্সাহ ইবৃন মসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আহওয়াজ, ইব্রাহীম আলহিজরী, আমর ইব্‌ন মাজামা, আবুল মাঞ্জার আলকিন্দী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন ঃ |

— পৃষ্ঠা ৩৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।