Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৬৪ তাফসীরে ইবৃন কাছীর উল্লিখিত হাদীসটির জবাবে আমি অন্য একটি হাদীস উদ্ধৃত করিতেছি।১ | ৮৮০০৪ ১০1 05 হিএ০)1 স১৪ 005 অর্থাৎ আল্লাহ বলিলেন, তাহা হইলে চারটি পাখি ধর । সেইগুলিকে পোষ মানাইয়া নাও। মুফাসসিরগণ এই ব্যাপারে ইখতিলাফ করিয়াছেন যে, চারটি কি পাখি ছিল ? উন্েখ্য যে, এইটি কোন গুরুতৃপূর্ণ বিষয় নয়। তবুও কুরআনে আলোচিত হইয়াছে বিধায় আমরাও খানিক চেষ্টা করিতেছি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলিয়াছিলেন, উক্ত পাখি চারটির একটি ছিল কলম, একটি ছিল ময়ুর, একটি ছিল মোরগ এবং একটি কবুতর । তাহার নিকট হইতে অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে, সেইগুলি ছিল জল কুককুট, সী মোরগের বাচ্চা, মোরগ এবং ময়ুর । মুজাহিদ ও ইকরামা বলেনঃ উহা ছিল কবুতর, মোরগ, ময়ূর এবং কাক। ইব্‌ন আব্বাস (রা), ইকরামা, সাঈদ ইব্‌ন যুবাইর, আবূ মালিক, আবুল আসওয়াদ দোইলী, ওহাব ইব্‌ন মুনাববাহ হাসান ও সুদ্দী €র) প্রমুখ বলেন 8 1:11 ১৯৮০৪ এর অর্থ হইল কাটিয়া টুকরা টুকরা করা । ৃ ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন 8 :4-1| ১৯:১.০$ এর অর্থ হইল সম্মিলিত করা। অর্থাৎ তাহারা একত্রিত বা সম্মিলিত হওয়ার পর উহাদিগকে যবাই কর। অতঃপর উহাদের দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রাখিয়া দাও । কেহ কেহ বলিয়াছেন ঃ তিনি চারটি পাখি ধরিয়া জবাই করেন এবং উহাদের পালকগুলি আলাদা করিয়া ফেলিয়া ১. আল্লামা বাগবী রে) বলেন £ আবু ইব্রাহীম ইসমাঈল ইব্‌ন ইয়াহিয়া আল-মুযনী হইতে মুহাম্মাদ ইবন ইসহাক ইব্‌ন খুযাইমা (র) বর্ণনা করেন যে, আলোচ্য হাদীস সম্পর্কে আবু ইব্রাহীম ইসমাঈল ইবৃন ইয়াহয়া আল-মুযনী (র) বলেন- আল্লাহ যে মৃতকে জীবিত করিতে সক্ষম, এই ব্যাপারে মুহাম্মদ (সা) এবং ইব্রাহীম (আ) উভয়ের কাহারো লেশমাত্র সন্দেহ ছিল না। বরং সন্দেহ করিয়াছিলেন যে, আল্লাহ এই প্রশ্বের উত্তর দিবেন কি দিবেন না। আবু সুলায়মান খাত্তাবী (র) বলেনঃ ইব্রাহীম (আ) হইতে তাহারা এই সন্দেহ করার বেশী হকদার ।' এই কথার দ্বারা তাহার ইহা বলা উদ্দেশ্য নয় যে, এই ব্যাপারে তাহার সন্দেহ রহিয়াছে আর ইব্রাহীম (আ)-এর কোন সন্দেহ ছিল না। বরং ইহা দ্বারা সন্দেহের সঠিক নিরসন করা হইয়াছে। মূলত তাহার কথার উদ্দেশ্য হইল যে, আমার তো সন্দেহ নাই-ই, আমার সন্দেহহীনতার চাইতেও ইব্রাহীম (আ)-এর নিসংশয়তা বহু শক্তিশালী । কেননা এই ব্যাপারে তাহার বাস্তব অভিজ্ঞতা থাকায় বিন্দুমাত্র সন্দেহ আর অবশিষ্ট ছিল না। তবে তিনি এই কথাটি বলিয়াছেন বিনয় প্রকাশের জন্যে । উল্লেখ্য যে, ইহা বলা দ্বারা হযরত ইব্রাহীম (আ)-এর সন্দেহ প্রকাশ করা উদ্দেশ্য ছিল না; বরং এই ব্যাপারে বাস্তব জ্ঞান অর্জন করাই ছিল তাহার উদ্দেশ্য ৷ কেননা বাস্তব জ্ঞান দ্বারা কোন জিনিস বা তাহার শক্তি সম্পর্কে সম্যক অবহিত হওয়া যায়। আর অবাস্তব কোন জিনিস দলীল হিসাবেও পেশ করা যায় না। কেহ কেহ বলিয়াছেন £ এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর লোকজন বলিতেছিলেন যে, হযরত ইব্রাহীম (আ) এই ব্যাপারে সন্দেহ করিয়াছিলেন । অথচ আমাদের নবী (সা)-এর এই বিষয়ে কোন সন্দেহ নাই। অতঃপর রাসূল (সো) তাওয়াযূর দৃষ্টিতে হযরত ইব্রাহীম (আ)-কে তাহার চাইতে এই ব্যাপারে উন্নত ও অধিকতম জ্ঞানী বলিয়া অভিহিত করিলেন।

— পৃষ্ঠা ৩৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।