Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ৩৬৩ ১02৮6 ৮50৩১ 350 ৩৩ ০ 3990৮820৩3১ (%-) 62655 958০৫১1১৯০৬ পরপর রতি রে ১17122853 ও 95 এ ৩১৯৪5 ৮ পে 2:2০ 20181 এ ২৬০. “আর যখন ইব্রাহীম বলিল, হে আমার প্রতিপালক! মৃতকে কিভাবে তুমি জীবিত কর তাহা আমাকে দেখাও । আল্লাহ বলিলেন, তুমি কি তাহা বিশ্বাস কর না? সে বলিল, হাঁ, তবে আমার অন্তরকে আশ্বস্ত করার জন্য । তিনি বলিলেন, তাহা হইলে চারটি পাখি ধরিয়া উহা টুকরা টুকরা করিয়া পাহাড়ের বিভিন্ন অংশে ছড়াইয়া ফেল । অতঃপর সেইগুলিকে ডাক। তোমার কাছে উহারা দৌড়াইয়া আসিবে । আর জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ মহা প্রতাপাবিত ।” তাফসীর ঃ হযরত ইব্রাহীম (আ)-এর এই প্রশ্ন করার কারণ হইল যে, তিনি নমরূদকে বলিয়াছিলেন, আমার প্রভূ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। আল্লাহর এই শক্তি ও ক্ষমতার ব্যাপারে তাহার তো বিশ্বাস রহিয়াছেই, কিন্তু ইহা বাস্তবে দর্শন করিয়া তিনি তাহার বিশ্বাস প্রগাঢতম করিতে চাহিয়াছিলেন। তাই তিনি বলিলেন ঃ 8 ৮৯০ ৪ ৮১০1 ০9 (48 ১০০৮ 5515 ০12 00৪ ১০১115190৪ (০৮০]। অর্থাৎ হে আমার পালনকর্তা! আমাকে দেখাও, কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে । আল্লাহ বলিলেন, তুমি কি বিশ্বাস কর না? সে বলিল, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখিতে চাই যাহাতে অন্তরে প্রশান্তি লাভ করিতে পারি । এই আয়াত সম্পর্কে বুখারী (র) একটি হাদীস উদ্ধৃত করিয়াছেন। হাদীসটি আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা সাঈদ, ইব্‌ন শিহাব, ইউনুস, ইব্‌ন ওহাব ও আহমাদ ইব্ন সালিহ (€র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, হযরত ইব্রাহীম (আ) অপেক্ষা আমরা বেশি সন্দেহ পোষণের দাবি করিতে পারি । কেননা তিনি বলিয়াছিলেন, হে আমার প্রভু, আমাকে দেখাও কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে । (আল্লাহ) বলিলেন, তুমি কি (ইহা) বিশ্বাস করনা ? ইব্রাহীম (আ) বলিলেন, অবশ্যই বিশ্বাস করি , কিন্তু দেখিতে চাই যাহাতে অন্তরে প্রশান্তি লাভ করিতে পারি।” ওহাব হইতে হারমালা ইব্‌ন ইয়াহ্য়ার সুত্রে মুসলিমও ইহা বর্ণনা করিয়াছেন। ইহা দ্বারা কোন ব্যক্তির ইহা ধারণা করার কোন অবকাশ নাই যে, আল্লাহর এই ক্ষমতার ব্যাপারে হযরত ইব্রাহীম (আ)-এর কোন সন্দেহ ছিল। বরং ইহা দ্বারা হযরত ইব্রাহীম (আ)-এর দৃঢ়চেতা ঈমানের পরিচয় পাওয়া গিয়াছে।

— পৃষ্ঠা ৩৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।