001119115 সূরা বাকারা ৩৬১ - তাফসীর ঃ পূর্ববর্তী আয়াতে আল্লাহ তা'আলা রাসূল (সা)-কে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন : যে, তুমি কি সেই লোকটিকে দেখ নাই, যে ইব্রাহীমের (আ) সাথে পালনকর্তার ব্যাপারে বিতর্ক করিয়াছিল? উক্ত ঘটনার সাথে সংযোগ রাখিয়াই এই আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ (4১১০ 15 42545 9৯9 52১5 ৪1০ 95 ১ 91 অর্থাৎ তুমি কি সেই লোকটিকে দেখ নাই, যে ব্যক্তি এমন এক জনপদ দিয়া যাইতেছিল যাহার বাড়িগুলি ভাংগিয়া উপুড় হইয়া পড়িয়াছিল ? উল্লিখিত জনপদ দিয়া অতিক্রমকারী ব্যক্তি কে ছিলেন, ইহা লইয়া মতবিরোধ রহিয়াছে। আলী ইব্ন আবূ তালিব (রা) হইতে ধারাবাহিকভাবে নাজিয়াহ ইব্ন কাআব, আবূ ইসহাক, ইস্রাঈল, আদম ইব্ন আবু ইয়াস, ইসাম ইব্ন দাউদ ও ইব্ন আবু হাতিম বর্ণনা করেন যে, আলী ইব্ন আবু তালিব (রা) বলেন ঃ সেই ব্যক্তি ছিলেন হযরত ওযায়ের (আ)। নাজিয়াহ হইতে ইব্ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন । ইব্ন জারীর, ইব্ন আবু হাতিম, ইব্ন আব্বাস, হাসান, কাতাদা, সুদ্দী ও সুলায়মান ইবৃন বুরাইদা প্রমুখও ইহা বর্ণনা করিয়াছেন । এই ব্যাপারে এইটিই প্রসিদ্ধ অভিমত । ওহাব ইব্ন মাম্বাহ ও আবদুল্লাহ ইবৃন উবাইদ বলেনঃ সেই ব্যক্তির নাম-ছিল “আরমিয়া ইবৃন হালকিয়াহ। মুহাম্মাদ ইবন ইসহাক বলেনঃ আমাকে ওহাব ইব্ন মাম্বাহ বলিয়াছেন যে, ইহাই খিযির (আ)-এর নাম। সালমান (রা) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইব্ন মুহাম্মাদ, ইয়াসার আল-জারী ইব্ন আবূ মাতরাফ, আবূ হাতিম ও ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, সালমান (রা) বলেন ঃ সিরিয়াবাসী এক ব্যক্তি বলিয়াছেন যে, মৃত্যুর একশত বৎসর পর আল্লাহ যে ব্যক্তিকে পুনরুজ্জীবিত করিয়াছিলেন তাহার নাম হইল হিযকিল ইব্ন রাওয়াব আ)। মুজাহিদ ও ইব্ন জারির (র) বলেন ঃ সেই ব্যক্তি ছিলেন বনী ইসরাঈল গোত্রভুক্ত এবং তাহার অধিবাস ছিল প্রসিদ্ধ বায়তুল মুকাদ্দাস | প্রসিদ্ধ রহিয়াছে যে, বখতে নসর বাইতুল মুকাদ্দাস সংলগ্ন জনপদে তাহার হত্যা ও ধ্বংসলীলা চালাইবার পর সেই এলাকাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। অতঃপর একদিন সেই ব্যক্তি এই পথ দিয়া যাইতেছিলেন। ১.১ (৪৯9 অর্থাৎ উক্ত এলাকায় দুঃখ করিবারও কোন লোক অবশিষ্ট ছিল না। , . আন্মাহ তা'আলা বলেন ঃ ($০,৮ 2 অর্থাৎ বাড়িঘরের ছাদ ও দেয়ালগুলি ভাংগিয়া চর্ণ-বিচূর্ণ হইয়া পড়িয়াছিল। ইহা দেখিয়া তিনি চিন্তা্িত হইয়া সেখানে দীড়াইয়া বলিলেন- (432 0 11 ১৬৯ ৮১৯ ১& (কেমন করিয়া আল্লাহ মৃত্যুর পর ইহাকে জীবিত করিবেন?) অর্থাৎ ধ্বংসন্তুপে পরিণত এই জনপদটিকে কি আর কখনও পূর্বের ন্যায় আবাদ করা সম্ভব ? (1০ ২০ হ111 42151 (অতঃপর আল্লাহ তা'আলা তাহাকে একশত বৎসর মৃত অবস্থায় রাখিলেন।) এই দিকে তাহার মৃত্যুর সত্তর বৎসর পর বনী ইসরাঈলদের দ্বারা সেই জনপদটি পুনর্বার আবাদ হইয়া জনবসতির কোলাহলে মুখরিত হইয়া উঠে । উল্লেখ্য যে, আল্লাহ সেই ব্যক্তিকে পুনরুজ্জীবন দান করার সময়ে প্রথমে তাহার চোখ দুইটিকে দৃষ্টি শক্তিদান করেন যাহাতে সে দেখিতে পারে যে, তাহার মৃত শরীরে কিভাবে জীবন . সঞ্চালিত করা হয়। এভাবে তাহাকে জীবিত করার পর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাহাকে কাছীর (২য় খণ্ড)__৪৬
— পৃষ্ঠা ৩৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।