001119115 ৩৬০ তাফসীরে ইবৃন কাছীর দুইটি খুলিয়া দেখেন যে, উহা উত্তম খাদ্যশস্যে পরিপূর্ণ । উহা হইতে তিনি আহার্য তৈরি করেন। হযরত ইব্রাহীম (আ) ঘুম হইতে উঠিয়া দেখেন, খাদ্য প্রস্তুত করা হইয়াছে । তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তুমি খাদ্য পাইলে কোথায় ? স্ত্রী উত্তরে বলিলেন- আপনি যে খাদ্য ভর্তি বস্তা দুইটি আনিয়াছিলেন, উহা হইতে কিছু নিয়া খাদ্য তৈরি করিয়াছি । তখন ইব্রাহীম (আ) বুঝিয়া নেন যে, এই রিযিক আল্লাহর তরফের এবং তিনি তাহাদিগকে প্রদান করিয়াছেন । যায়দ ইবৃন আসলাম (র) বলেন ঃ আন্াহ তাহার নেমরূদের) নিকট একজন ফেরেশতা প্রেরণ করেন । তিনি তাহাকে আল্লাহর প্রতি ঈমান আনয়নের দাওয়াত প্রদান করেন। কিন্তু সে তাহা প্রত্যাখ্যান,.করে। ফেরেশতা তাহাকে দ্বিতীয়বার আহ্বান করেন। কিন্তু সে এইবারও প্রত্যাখ্যান করে। ফেরেশতা তাহাকে বলিলেন, আচ্ছা, তাহা হইলে তুমি তোমার সেনাবাহিনী প্রস্তুত কর, আমিও আমার সেনাবাহিনী নিয়া আসিতেছি। অতঃপর নমরূদ এক বিশাল সৈন্যবাহিনী নিয়া সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইল। এদিকে আল্লাহ তা'আলা তাহার সৃষ্ট মশকের দল পাঠাইয়া দেন! এত অধিক খখ্যক মশক উপস্থিত হয় যে, সূর্য দৃষ্টি হইতে অন্তরাল হইয়া যায়। আল্লাহ তাহার মশক বাহিনীকে নমরূদের সেনাবাহিনীর উপর নিয়োজিত করেন এবং অল্পক্ষণের মধ্যেই তাহাদের রক্তমাংস খাইয়া হাড্ডিসার করিয়া ফেলে । এইভাবে নমরূদের সমস্ত সৈন্যবাহিনী সেখানেই ংস হইয়া যায়। সেই মশাগুলির একটি নমরূদের নাসারক্ধে প্রবেশ করাইয়া আল্লাহ তাহাকে আযাব দিতে থাকেন! আর দীর্ঘকাল সে এই যন্ত্রণা হইতে অব্যাহতি পাইবার নিমিত্তে হাতুড়ি দিয়া উপর্ূপরি মাথায় আঘাত করিতে থাকিত ৷ অবশেষে এভাবেই সেও ধ্বংস হইয়া যায়। ১৯৩ 0৩৭৬১৫০৪১৬৫ ৪৬৮৩৮ 0০৯) 550৬ ৮৩৪৫0৬৫৫25৩ এ ৩৬৪ 4855 ৩৬৬ 934৮2 ৪৩ এ 9৫03 ৮৪2০৮৮508 এঞ্টা এঁ-)7055500 হা 92929) 5805 ০4৫৩৭ (8521 91 পভ 0৬54 (৬ ৮৯5 ১ ৯৩ 0%৬3 ৮৬৯৩৮ ২৫৯. “অথবা সেই ব্যক্তিকে কি দেখিয়াছ, যে লোক একটি জনপদ দিয়া অতিক্রম করিতে গিয়া দেখিল, উহা ওলট-পালট হইয়া পড়িয়া রহিয়াছে । সে বলিল, আল্লাহ কিভাবে এই বিধ্বস্ত জনপদ আবাদ করিবেন? তখন আল্লাহ তাহাকে মৃত করিয়া একশত বছর রাখিলেন। অতঃপর পুনরুজ্জীবিত করিয়া বলিলেন, কতক্ষণ মৃত) ছিলে? সে বলিল, একদিন কিংবা দিনের কিছু অংশ। তিনি বলিলেন, বরং তুমি একশত বছর মৃত) ছিলে । এখন দেখ তোমার খাদ্য ও পানীয় কিছুমাত্র বিনষ্ট হয় নাই । আর তোমার গাধাটি দেখ । আমি তোমাকে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় বানাইতে চাই । এবারে দেখ, হাড্ডিগুলি * কিভাবে জুড়িয়া ফেলিতেছি ও উহা মাংস চর্মে আবৃত করিতেছি । যখন সে ইহা দেখিল, তখন বলিল, আমি জানি, নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান ।
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।