001119115 সূরা বাকারা ৩৫৯ করিয়াছিল যে, সে-ই জীবন-মৃত্যুর মালিক। কিন্তু তাহার কর্ম দ্বারা তাহা প্রমাণিত হয় নাই। তাই কাগুজ্ঞানহীনদের মত সদন্তে সে বলিয়াছিল, আমি ব্যতীত তোমাদের যে অন্য কোন খোদা আছে তাহা আমার জানা নাই। অতঃপর ইব্রাহীম (আ) তাহার গর্ব খর্ব করিয়া দিয়া প্রশ্ন করিলেন, *০:13 4111 ১.3 ১১৯। ১০ (৪ ০৯৪০এ। ০০৭ ১০৯৯৮ (নিশ্চয়ই আল্লাহ পূর্ব দিক দিয়া সূর্য উদিত করান, এইবার তুর্মি তাহা পশ্চিম দিক দিয়া উদিত কর!) অর্থাৎ তুমি যখন সৃষ্টি করা ও মৃত্যু দান করার দাবি করিয়াছ, তখন গ্রহরাজি তথা প্রতিটি সৃষ্ট বস্তুর উপরেও তোমার আধিপত্য বা নিয়ন্ত্রণ রহিয়াছে এবং থাকা উচিত। অতএব আমার প্রভু সূর্যকে পূর্ব দিকে উদিত হওয়ার নির্দেশ দিয়াছেন আর উহা আমার প্রভুর আদেশ পালন করিয়া নিয়মিত পূর্ব দিকে উদিত হইতেছে। এখন তুমি উহাকে নির্দেশ দাও যে, উহা যেন পশ্চিম গগনে উদিত হয়। এইবার সে হতভম্ব হইয়া অপারগতা জাহির করিল। এমন কি সে ইহার উত্তরে কোন কথাই বলিতে পারিল না। অতঃপর খোদায়ী যুক্তি নমরূদের ভিত্তিহীন যুক্তির উপর পূর্ণরূপে বিজয়ী হইল । আল্লাহ তা'আলা বলেন ঃ ০০1%|। 2১81। এ১$০.% 1115 (আল্লাহ অত্যাচারীদেরকে সুপথ প্রদর্শন করেন না)। অর্থাৎ তাহার এই যুক্তিগুলি কোন কাজের নহে; বরং খুবই হালকা এবং আল্লাহর নিকট অগ্রাহ্য ৷ উপরক্ত্ু তাহার উপর রহিয়াছে আল্লাহর অসস্তৃষ্টি এবং তাহার জন্য রহিয়াছে মর্মবিদারক শাস্তি । একদল তর্কশান্ত্র বিশারদ বলেন ঃ হযরত ইব্রাহীম (আ) প্রথম যুক্তি হইতে দ্বিতীয় যুক্তিটির এই জন্য অবতারণা করিয়াছিলেন যে, প্রথমটির চাইতে দ্বিতীয় যুক্তিটি খুবই উজ্জ্বল ও দীপ্যমান। উল্লেখ্য যে, মূলত ব্যাপারটি তাহা নয়। বরং প্রথম দলীলটি ছিল দ্বিতীয় দলীলটির ভূমিকা স্বরূপ। তাই উভয়টিই নমরূদের যুক্তির অসারতা প্রমাণে পরস্পরের সহায়ক ছিল। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহরই প্রাপ্য । সুদ্দী (র) বলেন ঃ হযরত ইব্রাহীম (আ) অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসার পর নমরূদের সাথে তাহার বাদানুবাদ হইয়াছিল । ইহার পূর্বে তাহার সাথে ইব্রাহীম (আ)-এর কোন সাক্ষাৎ হয় নাই। প্রথম সাক্ষাতেই উভয়ের মধ্যে এই তর্কটি হয়। যায়দ ইবৃন আসলাম রে) হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাষ্যাক বর্ণনা করেন যে, যায়েদ ইবন আসলাম (র) বলেন £ খাদ্যভাণ্তার ছিল নমরূদের হাতে । জনগণ তাহার নিকট হইতে খাদ্য আনিত। ইব্রাহীম (আ)-ও তাহার নিকট খাদ্য আনিতে যান। তখনই এই বিতর্কটি অনুষ্ঠিত হয়। ফলে সে তাহাকে খাদ্য দেয় নাই। অবশেষে তিনি খালি হাতে বাহির হইয়া আসেন। তখন তাহার গৃহে খাদ্য বলিতে কিছুই ছিল না। বাড়ির নিকটবর্তী হইলে তিনি দুইটি বস্তায় মাটি বোঝাই করিয়া নেন, যাহাতে লোকজন মনে করে যে, তিনি শূন্য হাতে আসেন নাই। বাড়ি পৌছিয়া রস্তা দুইটি রাখিয়া তিনি বিশ্রাম নেন এবং ঘুমাইয়া পড়েন। তিনি ঘুমাইয়া পড়িলে তীহার স্ত্রী সারা বস্তা
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।