001119115 সূরা বাকারা ৩৫৫ থাকি। এক মুহূর্তে আমি তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া বলি, আপনি মসজিদে প্রবেশ করিলে লোকজন আপনাকে দেখিয়া এইরূপ এইরূপ বলিতেছিল! তিনি বলেন, সুবহানাল্লাহ! কাহারো এই ধরনের কথা বলিতে নাই, যাহা তাহার অজানা । তবে রাসূল (সা)-এর যমানায় আমি একবার একটি স্বপ্ন দেখিয়া উহা তাহাকে বলিয়াছিলাম। উহাতে দেখিয়াছিলাম যে, আমি সবুজ-শ্যামল একটি উদ্যানে বিচরণ করিতেছি । উহার মধ্যস্থলে একটি লৌহ স্তন্ত দেখিতে পাই। যাহার নিন্নভাগ পৃথিবীর সাথে মিলিত এবং উর্ধ্বভাগ আকাশের সাথে সম্পৃক্ত আর তাহার চূড়ায় একটা লৌহকড়া লটকানো রহিয়াছে । আমাকে উহার উপরে উঠিতে বলিলে আমি অপরাগতা জানাই । অতঃপর এক ব্যক্তি অগ্রসর হইয়া আমাকে উচু করিয়া ধরিলে আমি সহজেই একেবারে চূড়ায় উঠিয়া যাই এবং সেই কড়াটা ধরিয়া থাকি । লোকটি বলিল, উহা শক্ত করিয়া ধরিয়া থাক। কড়াটি আমি ধরিয়া রহিয়াছি এই অবস্থাতেই আমার ঘুম ভাংগিয়া যায় । অতঃপর আমি রাসূল (সা)-এর নিকট আসিয়া স্বপ্ন বলিলে তিনি বলেন, সেই উদ্যান হইল বেহেশতের একটি উদ্যান এবং স্তন্ুটি হইল ইসলামের স্তন্ত এবং মজবুত কড়াটি ধারণ করিয়া থাকার অর্থ হইল যে, তুমি ইসলামের উপরই মৃত্যু বরণ করিবে । উন্লেখ্য যে, এই স্বপ্রদ্রষ্টা ব্যক্তি হইলেন আবদুল্লাহ ইব্ন সালাম রো) । | তিনি মসজিদে উপস্থিত হইয়া নামায শুরু করিলে তাহার পিছনে দীড়াইয়া যিনি তাহার অপেক্ষায় "ছিলেন সেই আবদুল্লাহ ইব্ন আউফের (র) সূত্রে সহীহদ্বয়ও ইহা বর্ণনা করিয়াছে। তবে ইমাম বুখারী মুহাম্মদ ইবৃন সীরীন (র) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণনা করিয়াছেন । অন্য একটি রিওয়ায়েতে খারিশা ইব্ন হুর (র) হইতে ধারাবাহিকভাবে মুসাইয়াব ইব্ন রাফে, আসিম ইব্ন বাহদালা, হাম্মাদ ইবৃন সালমা, উছমান, হাসানান ইব্ন মৃসা এবং ইমাম আহমদ (রে) বর্ণনা করেন যে, খারিশা ইব্ন হুর বলেন £ আমি মদীনায় মসজিদে নববীতে গিয়া বয়োবৃদ্ধ লোকদের মজলিসে বসিয়াছিলাম । ইতিমধ্যে একজন অশীতিপর বৃদ্ধ লাঠি ভর দিয়া মসজিদে প্রবেশ করিলেন । তাহাকে দেখিয়া লোকজন বলিতে লাগিল যে, তোমরা বেহেশতী মানুষ দেখিয়া নাও। তিনি একটি স্তন্তের আড়ালে দীড়াইয়া দুই রাকাআত নামায পড়িলেন। আমি গিয়া তাহার নিকট বলিলাম যে, লোকজন আপনার সম্বন্ধে এইরূপ এইরূপ বলে । অতঃপর তিনি বলিলেন, বেহেশত আল্লাহর । তিনি যাহাকে ইচ্ছা তাহাকে উহাতে প্রবেশ করাইবেন। তবে আমি রাসূল (সা)-এর যমানায় একটি স্বপ্ন দেখিয়াছিলাম যে,*একটি লোক আসিয়া আমাকে বলিল, আমার সাথে চল । আমি তাহার সাথে চলিলাম । আমরা গিয়া একটি প্রশস্ত মাঠে উপস্থিত হইলাম । সেখানে উপস্থিত হইয়া আমি বামদিকে হাটিয়া যাইতে থাকিলে তিনি আমাকে বলিলেন, তুমি এই পথের পথিক নও । অতঃপর আমি ডানদিকে চলিতে থাকি। হঠাৎ আমি একটি পাহাড় দেখিতে পাই। তিনি আমাকে হাত ধরিয়া সেই পাহাড়ের চূড়া পর্যন্ত তুলিয়া নেন। এই পাহাড়ের উপর আমি একটি উচু লোহার স্তন্ত দেখিতে পাই । উহার শীর্ষভাগে ছিল একটি সোনার কড়া! তিনি আমাকে সেই স্তন্তের উপর তুলিয়া দেন এবং আমি উহা দৃঢ় হস্তে ধারণ করিয়া রাখি । তিনি আমাকে বলেন, শক্ত করিয়া ধরিয়াছ তো? আমি বলিলাম, হা । ইহার পর তিনি উহার উপরে সজোরে পদাঘাত করেন। কিন্তু তবুও সেই কড়াটি আমার হাত
— পৃষ্ঠা ৩৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।