001119115 সূরা বাকারা ৩৫১ ২৫৬. “দীনের ব্যাপারে কোন জবরদস্তি নাই। ভ্রান্ত পথ হইতে অবশ্যই সত্য পথ সুস্পষ্ট হইয়া গিয়াছে। তাই যে ব্যক্তি শয়তানী শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করিবে ও আল্লাহ্র উপর ঈমান আনিবে, অনন্তর সে মযবুত রশি শক্ত হাতে ধারণ করিল । তাহা আর ছিন্ন হইবার নহে । আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তাফসীর ঃ আল্লাহ তাআলা বলিয়াছেন ৮:11 ৬৪ ১/১ ২| % দীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্যবাধকতা নাই। অর্থাৎ কাহাকেও জোর করিয়া ইসলামে দীক্ষিত করিও না। কেননা ইহা স্পষ্ট এবং ইহার যুক্তি-প্রমাণাদি জ্ঞানগ্রাহী বটে। উপরন্তু ইসলাম কাহাকেও জোর করিয়া তাহার মধ্যে অন্তর্ভুক্ত করার মুখাপেক্ষী নয়। বরং যাহাকে আল্লাহ ইসলামের প্রতি হেদায়েত দান করিবেন, তাহার বক্ষ প্রশস্ত করিয়া দিবেন এবং তাহার অন্তর্দৃষ্টি উন্মোচিত করিয়া দিবেন। ফলে সে আপনা হইতে ইসলামে প্রবিষ্ট হইবে। পক্ষান্তরে আল্লাহ যাহার সত্যগ্রহের হৃদয় কপাট রুদ্ধ করিয়া দিয়াছেন এবং অস্তদৃষ্টি অন্ধ ও কর্ণ বধির করিয়া দিয়াছেন, তাহাকে জবরদস্তি করিয়া ইসলামে দাখিল করা হইলেও তাহার কোন ফায়দা হইবে না। অনেকে বলিয়াছেন যে, এই আয়াতটি আনসারদের একটি গোত্রকে উপলক্ষ করিয়া নাধিল হইয়াছিল। যদিও ইহার নির্দেশ সবার উপর সমানভাবেই প্রযোজ্য । ইবন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবাইর, আবু বাশার, শু“বা ইব্ন আবূ আ'দী, ইব্ন ইয়াসার ও ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রো) বলেন £ বন্ধ্যা স্ত্রীরা সন্তান প্রার্থনা করিয়া বলিত যে, যদি ছেলেমেয়ে হয় তাহা হইলে উহা ইয়াহুদীদের হাতে সমর্পণ করিব । এইভাবে ইয়াহুদীদের বনূ নযীর গোত্রের নিকট অনেক সন্তান জমা হইয়া যায়। অতঃপর মদীনাবাসীরা মুসলমান হইয়া গেলে বনু নযীরদের নিকট হইতে তাহাদের সন্তানদিগকে আনিয়া মুসলমান করার ইচ্ছা করে । তখন তাহাদিগকে ইহা করা হইতে নিষেধ করা হইয়াছিল। অতঃপর আল্লাহ তা'আলাও এই আয়াতটি নাযিল করেন যে, দীনের ব্যাপারে কোন জোর-জবরদস্তি নাই । নিঃসন্দেহে হেদায়েত গোমরাহী হইতে পৃথক হইয়া গিয়াছে। বিন্দারের সূত্রে নাসায়ী ও আবূ দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। অন্য সূত্রে শু'বা হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। শু“বার সূত্রে ইব্ন হাব্বান তাহার সহীহ হাদীস সংকলনে ইহা উদ্ধৃত করেন। ইব্ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। অনুরূপভাবে মুজাহিদ, সাঈদ ইব্ন 'জুবাইর, শা'বী ও হাসান বসরী (রি) প্রমুখও ইহার অনুরূপ শানে নুযুল বর্ণনা করিয়াছেন । ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইকরামা, যায়দ ইবৃন ছাবিত, মুহাম্মদ ইব্ন আবু মুহাম্মদ জারশী ও মুহাম্মদ ইব্ন ইসহাক (রো) বর্ণনা করেন যে, ইব্ন আববাস (রা) ১ ০2-|। ০৪ ১1০২ আয়াতটি নাধিল হওয়া প্রসংগে বলেন ঃ আনসারদের বনী সালিম ইবৃন আউফ গোত্রে “হুসাইনী' নামক এক ব্যক্তি ছিলেন। তাহার দুইটি পুত্র ছিল খরিস্টান। অবশ্য সেই ব্যক্তি মুসলমান হইয়াছিলেন। তিনি তাহার পুত্রদ্ধয়কে খিস্টানদের নিকট হইতে জোরপূর্বক আনিয়া ইসলামে দীক্ষিত করার জন্য হুযুর (সা)-এর নিকট অনুমতি প্রার্থনা করেন । অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাধিল করেন । ইব্ন জারীর এবং সুদ্দীও এইরূপ বর্ণনা করিয়াছেন ।
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।