001119115 সুরা বাকারা ৩৪৯ কুরসী" বলা হয় দুইটি পা রাখার স্থানকে এবং আরশের পরিধি সম্পর্কে কোন ব্যক্তির কোন ধারণা নাই।” ইব্ন আব্বাস (রা)-এর সনদে সুফিয়ান ছাওরী রে) হইতে ধারাবাহিকভাবে আবু আসিম, মুহাম্মদ ইবৃন মাআ'ব, আবুল আব্বাস মুহাম্মদ ইব্ন আহমদ মাহবুবী ও হাকেম (র) স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, সহীহদ্বয়ের শর্তানুযায়ী এই হাদীসটি বিশুদ্ধ। তবে তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সুদ্দীর পিতা, সুদ্দী, প্রত্যাখ্যাত বর্ণনাকারী হাকায় ইবৃন যহীর আল ফাযালী ও ইব্ন মারদুবিয়াও অনুরূপ বর্ণনা করিয়াছেন । তবে উহা সহীহ্ নয়। আবু মালিক (র) হইতে সুদ্দী বলেন £ “কুরসী” হইল আরশের নিচে অবস্থিত । সুদ্দী রে) বলেন £ পৃথিবী ও আকাশসমূহ কুরসীর বলয়ের অভ্যন্তরে এবং কুরসী হইল আরশের সম্মুখে অবস্থিত। ইবৃন আব্বাস (রা) হইতে যিহাক (র) বলেন ঃ সাত আসমান এবং সাত যমীনকে যদি একটি একটি করিয়া আলাদা করা হয়, অতঃপর একটির সাথে আর একটিকে যদি পাশাপাশি মিলাইয়া দেওয়া হয়, তবে তাহা কুরসীর তুলনায় এতই ক্ষুদ্র হইবে যেন বিশাল মরু প্রান্তরে, উহা একটি বিন্দু মাত্র । ইবৃন জারীর ও ইব্ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । ইব্ন যায়েদের পিতা হইতে ধারাবাহিকভাবে ইব্ন যায়েদ; ইবৃন ওহাব, ইউনুস ও ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, ইব্ন যায়েদের পিতা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সাতটি আকাশ কুরসীর মধ্যে এভাবে বিরাজমান, যেভাবে একটি থলের মধ্যে সাতটি দিরহাম বিদ্যমান থাকে । আবূ যর গিফারী (রা) ধারাবাহিকভাবে আবূ ইদ্রীস খাওলানী, কাসিম ইব্ন মুহাম্মদ ইব্ন ওহাইব মুকিররী, সুলায়মান ইব্ন আহমদ ও আবু বকর ইবৃন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, আবু যর গিফারী (রা) বলেন ঃ নবী (সা)-এর নিকট কুরসী সম্পর্কে জিজ্ঞাসা করায় তিনি বলেন, যেই মহাসত্তার হাতে আমার আত্মা, /৮০০০০ ১ আকাশ যেন দিগন্তহীন মরু প্রান্তরে একটি বৃত্ত মাত্র । উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্ন খলীফা, আবূ ইসহাক, ইস্রাঈল, ইব্ন আবু বকর, যহীর ও আবু ইআলা মুসলী (রা) স্বীয় মুসনাদে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন £ জনৈক মহিলা রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইয়া আরয করেন ঃ (হে আল্লাহর রাসূল) আপনি আল্লাহর নিকট দু'আ করুন, তিনি যেন আমাকে জান্নাতবাসিনী করেন । অতঃপর রসূলুল্লাহ (সা) বলেন ৪ আল্লাহর শান এত বড় যে, তাহার কুরসী পৃথিবী ও আকাশসমূহকে চড় করিয়া শব্দ করে।” এই হাদীসটি হাফিল বাযযার (র) তাহার প্রসিদ্ধ মুসনাদে, আবু ইব্ন হুমাইদ ও ইব্ন জারীর তাহাদের তাফসীরে, তিবরানী ও ইব্ন আবূ হাতিম কিতাবুস সুন্নায় এবং আবদুল্লাহ ইব্ন খলীফা হইতে আবু ইসহাক সাবিঈর সূত্রে হাফিয যিয়া “কিতাবুল মুখতারে'ও ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইহা প্রসিদ্ধ নহে এবং উমর র (রা) হইতে ইহা শোনার মধ্যেও সন্দেহ রহিয়াছে । রর
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।