0০017191715 ৩৪৬ তাফসীরে ইব্ন কাছীর মূসাকে উপধু্পরি তিনরাত জাগাইয়া রাখে । তাহারা তাহাই করিলেন । তাহাকে পরপর তিনরাত নির্ঘুম রাখিয়া তাহার দুই হাতে দুইটা শিশি দিয়া শক্ত করিয়া ধরিয়া রাখিতে বলিয়া তাহারা চলিয়া গেলেন। কিন্তু তিনি অত্যন্ত তন্দ্রাবিভূত হওয়ার কারণে শিশি দুইটি হাত হইতে আলগ হইয়া বারবার পড়িয়া যাওয়ার উপক্রম হইলে তিনি বারবার শক্ত করিয়া ধরেন । এইভাবে উপর আর একটা শিশি পড়িয়া ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল। ইহার দ্বারা তাহাকে বুঝানো হইয়াছে যে, হে মূসা! ঘুমের জ্বালায় মাত্র দু'টি শিশি রাখিতে গিয়া তাহাও ভাঙ্গিয়া ফেলিলে। তাহা হইলে তন্দ্রায় গিয়া এই পৃথিবী ও আকাশসমূহকে পরিচালনা করা যায় কিভাবে ? আবদুর রাজ্জাক হইতে ধারাবাহিকভাবে হাসান ইব্ন ইয়াহিয়া ও ইবৃন জারীরও উহা উপরোল্লিখিত রূপে বর্ণনা করিয়াছেন। তবে উহা ইসরাঈলী রিওয়ায়েত। কেননা মূসা (আ) অন্যতম শ্রেষ্ঠ নবী হইয়া আল্লাহর এই বিশেষণ হইতে অজ্ঞাত থাকিবেন ইহা অবিশ্বাস্য ব্যাপার। উপরস্তু বর্ণনাসুত্রগতভাবেও ইব্ন জারীরের (র) এই রিওয়ায়েতটি সবচাইতে দুর্বল। আবূ হুরায়রা (রা) হইতে ধারবাহিকভাবে ইকরামা, হাকাম ইব্ন আব্বাস, উমাইয়া ইব্ন শিবিল, হিশাম ইব্ন ইউসুফ, ইসহাক ইব্ন আবু ইস্রাঈল ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, আবৃ হুরায়রা রো) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে মিষ্বারের উপর বসিয়া মুসা (আ)-এর ঘটনা বলিতে শুনিয়াছি। তিনি বলিতেছিলেন, মুসা (আ)-এর মনে প্রশ্ন জাগিল, আল্লাহ কি ঘুমান ? অতঃপর আল্লাহ তা'আলা তাহার কাছে ফেরেশতা পাঠাইয়া তিন রাত্রি বিনিদ্র রাখিলেন। ফেরেশতাটি তাহার দুই হাতে দুইটি শিশি দিয়া বলিয়া গেলেন যে, লক্ষ্য রাখিবেন, ইহা যেন পড়িয়া ভাঙ্গিয়া না যায়। কিন্তু তিনি ঘুমাইয়া পড়িলে হাত দুইখানা একত্রিত হইয়া গেল এবং তিনি অসাবধানতাবশত জাগ্রত হওয়ার প্রাক্কালে একটি শিশির সাথে অন্যটির সংঘর্ষ হইয়া উভয়টি ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল । হুযুর (সা) বলেন, ইহা দ্বারা বুঝানো হইয়াছে যে, যদি আল্লাহ তা'আলা ঘুমাইতেন তাহা হইলে আসমান এবং যমীন স্থির থাকিত না।” এই হাদীসটি অত্যন্ত গরীব। আর এই কথা স্পষ্ট যে, এই রিওয়ায়েতটিও ইসরাঈলী এবং পরম্পরা সৃত্রও অবিচ্ছিন্ন নহে। আন্মাহ ভালো জানেন। ইব্ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন জুবাইর, জাফর ইব্ন আবু মুগীরা, আবদুর রহমান, আহমদ ইব্ন কাসিম ইব্ন আতিয়া ও ইব্ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ “বনী ইসরাঈলরা বলিয়াছিল যে, হে মুসা! তোমার প্রভু কি ঘুমায় ? মুসা (আ) তাহাদিগকে বলেন, “আল্লাহকে ভয় কর*। অতঃপর আল্মাহ তা'আলা মুসা (আ)-কে ডাকিয়া বলেন, তাহারা তোমাকে তোমার প্রতিপালক নিদ্রা যায় কি না, তাহা জিজ্ঞাসা করিয়াছে । তাহা হইলে তুমি দুই হাতে দুইটা বোতল নিয়া রাত্রি জাগরণ করিবে । মুসা (আ) তাহাই করিলেন । কিন্তু তিন রাত্রি এইভাবে অতিবাহিত হওয়ার পর তাহার কজি দুর্বল হইয়া যায়। এক সময় দুর্বলতায় হাত _ দুইখানা একত্রিত হইয়া যায়। ফলে রাতের শেষের দিকে অতি দুর্বলতা ও অস্থিরতার কারণে
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।