001119115 ৩৮ তাফসীরে ইব্ন কাছীর 2355557055:025 4205455095৭ ৩৯৪১৪ 1১, 05 021৭1 ১৪৩০ %৬০০১১৪) 35555 2558518% 2 পারি তা রণ 05৩45 5৫০ 22০5595 ১:৯৯)০852 নর 5৯2 ১৪৯. “এবং যেখান হইতে তুমি বাহির হইয়াছ, অতঃপর তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরাও ৷ আর উহা অবশ্যই তোমার প্রভুর তরফ হইতে আগত সত্য। এবং আল্লাহ তোমাদের কার্যধারা সম্পর্কে উদাসীন নহেন।” ৫০. “আর যেখান হইতে তুমি বাহির হইয়াছ, অতঃপর তোমার মুখমণ্ডল সেই মসজিদুল হারামের দিকে ফিরাও এবং যেখানেই তোমরা থাক, অতঃপর সেখান হইতে তোমাদের কিবলার দিকে মুখ কর। তোমাদের ব্যাপারে যেন মানুষ কোন দলীল দাড় করিতে না পারে । হা, তাহাদের যালিম সম্প্রদায়ের কথা ভিন্ন । তাহাদিগকে ভয় করিও না, আমাকে ভয় কর। তাহা হইলে আমি তোমাদের উপর আমার নি“আমত পূর্ণ করিব আর হয়ত তোমরা পৎপ্রাপ্ত হইবে ।” তাফসীর £ মসজিদুল হারামকে কিবলা করার জন্যে দুনিয়ার সকল এলাকার লোকদের প্রতি ইহা আল্লাহ তা'আলার তৃতীয় নির্দেশ । এই ব্যাপারটি কেন তিনবার পুনরাবৃত্তি করা হইল তাহার রহস্য লইয়া মতভেদ সৃষ্টি হইয়াছে । একদল বলেন-যেহেতু ইহা ইসলামের প্রথম নসখ অর্থাৎ পূর্ব নির্দেশ বাতিলকরণ, তাই জোর দেওয়ার জন্য উহা করা হইয়াছে। ইব্ন আব্বাস প্রমুখ ইহাকে কুরআনের প্রথম মানসুখ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। অপরদল বলেন-ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষাপটে নির্দেশের পুনরাবৃত্তি ঘটিয়াছে। প্রথম নির্দেশ কাবার কাছাকাছি লোকদের জন্য দেওয়া হয়। দ্বিতীয় নির্দেশ দেওয়া হয় কাবার দূরবর্তী স্থানে অবস্থিত মক্কাবাসীর জন্য । তৃতীয় নির্দেশ আসে অন্যান্য শহরের লোকদের উদ্দেশ্যে । ইমাম ফখরদদ্দীন রাষী এই ব্যাখ্যা প্রদান করেন। কুরতুবী বলেন-প্রথম নির্দেশ মক্কাবাসীর জন্য দ্বিতীয় নির্দেশ অন্যান্য শহরবাসীর জন্য । তৃতীয় নির্দেশ হইল সফরে নির্গত প্রবাসীর জন্য ৷ কুরতুবীর এই ব্যাখ্যাটিই প্রাধান্য পাইয়াছে। অন্য একদল বলেন-তিন ধরনের অবস্থার প্রেক্ষাপটে তিনবার নির্দেশ আসিয়াছে । প্রথমত “অবশ্যই আমি আকাশের দিকে তোমার মুখ তোলা প্রত্যক্ষ করিতেছি" এবং “নিশ্চয় আহলে কিতাবগণ অবশ্যই জানে যে, উহা তাহাদের প্রভুর তরফ হইতে আগত সত্য আর আল্লাহ তা'আলা তাহাদের কার্যধারা সম্পর্কে উদাসীন নহেন*-এই নির্দেশ আসিয়াছে নবী করীম (সা)-এর প্রার্থনার জবাবে তাহাকে খুশি করার ও আল্লাহর খুশি থাকার খবর হিসাবে । দ্বিতীয়ত 'আর যেখান হইতে তুমি বাহির হইয়াছ, সেই মসজিদুল হারামের দিকে তোমার কিবলা কর এবং নিশ্চয় উহা অবশ্যই তোমার প্রভুর তরফ হইতে সত্য আর তোমাদের কার্যধারা সম্পর্কে আল্লাহ উদাসীন নহেন"-এইখানে আল্লাহ তাআলা তাহার নির্দেশের সত্যতার উপর জোর দিয়াছেন ও তাহার রাসূলের পসন্দ-অপসন্দের উপর গুরুত্ব আরোপ করিয়াছেন। তৃতীয়ত “বিরোধী ইয়াহুদী সম্প্রদায়ের জিজ্ঞাসা ও যুক্তি খণ্ডনের জন্য বলা হইল যে, তাহারা তাহাদের
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।