Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর অন্য একটি হাদীসে আবূ ইমামা (র) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন যিয়াদ, মুহাম্মদ আল আদমী ও আবূ বকর ইব্‌ন মারদুবিয়া (র) বর্ণনা করেন যে, আবূ ইমামা (র) বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পরে আয়াতুল কুরসী পড়িবে তাহাকে মৃত্যু ব্যতীত অন্য কিছু বেহেশতে যাইতে বাধা দেয় না। হাসান ইবৃন বাশারের সৃত্রে নাসায়ী (র) একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন; তাহাতে বলা হইয়াছে, দিনে এবং র্লাত্রে দুইবার পড়িলে। মুহাম্মদ ইব্‌ন হুমাইরের সূত্রে ইব্‌ন হাব্বানও (র) ইহা বর্ণনা করিয়াছেন। উন্লেখ্য যে, মুহাম্মদ ইব্ন হুমাইর ওরফে হামসী (র) ইমাম বুখারীর দৃষ্টিতে সত্যবাদী বর্ণনাকারী । উপরত্তু এই হাদীসের পূর্ণ সনদটিই বুখারীর শর্তের মানদণ্ডে উত্তীর্ণ। অবশ্য আলী (র), মুগীরা ইবৃন শুবা (র) ও জাবির ইব্‌ন আবদুল্লাহর (রর) হাদীসে ইব্‌ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন । তবে ইহার প্রত্যেকটি সনদই দুর্বল । নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু মুসা আশআরী (র) হাসান, কাতাদা, মুছান্না, আবু হাসান ইব্‌ন যিয়াদ আল মুকিররী ও ইব্‌ন মারুদুবিয়া বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ আল্লাহ তা'আলা হযরত মুসা ইব্‌ন ইমরান (আ)-কে ওহী মারফত জানান যে, প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসী পড়িবে । কেননা যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর ইহা পড়িবে আল্লাহ তাহাকে সকৃতজ্ঞ হৃদয়, যিকিরকারী জিহবা, নবীগণের মত পুণ্য ও সিদ্দীকগণের মত কর্ম দান করিবেন। তবে ইহার উপর নবী, সিদ্দীক এবং যে বান্দাকে আল্লাহ ঈমান পরীক্ষায় উত্তীর্ণ করিয়াছেন অথবা আল্লাহ যাহাকে দীনের পথে শহীদী মর্ধাদায় সৌভাগ্যবান করার ইচ্ছা করিয়াছেন, সেই-ই দৃঢ়পদ থাকিতে পারে । এই হাদীসটি “মুনকার* পর্যায়ের অর্থাৎ অগ্রহণযোগ্য । আয়াতুল কুরসী দিনের এবং রাতের প্রথমভাগে পড়িলে আল্লাহ তাআলা তাহার রক্ষক হইবেন। এই বিষয়ের উপর একটি হাদীসে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালমা (রা)। যারারা ইব্‌ন মাসনাব, আবদুর রহমান আল মালিকী, ইবৃন আবু ফিদিয়াক, ইয়াহয়া ইব্‌ন মুগীরা, আবূ সালমা আল মাখযুমী আল মাদাইনী ও আবূ ঈসা তিরমিযী রে) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (র) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি সকালে ০০৬০। ৫৯ হইতে ১2.---.41 4:41 পর্যন্ত এবং আয়াতুল কুরসী পাঠ করিবে, সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর বিশেষ আশ্রয়ে থাকিবে।”আর যদি সন্ধ্যায় ইহা পড়ে তাহা হইলে সকাল পর্যন্ত সে আল্লাহর আশ্রয়ে থাকিবে । অতঃপর ইমাম তিরমিযী (র) বলেন, এই হাদীসটি গরীব। উপরত্ত কোন কোন আলিম আবদুর রহমান ইব্‌ন আবূ বকর ইব্ন আবু যুলাদকী আলমালিকীর (র) স্মরণ শক্তি কমের অভিযোগ করিয়া তাহার হাদীস অগ্রহণযোগ্য বলিয়া মন্তব্য করিয়াছেন।

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।