Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৩৪১ বলিলেন, সে আমাকে বলিয়াছে যে, যখন আপনি বিছানায় শুইত্বে যাইবেন, তখন “আয়াতুল কুরসীর' প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িবেন। তাহা হইলে আপনি সেই রাত্রিতে এক মুহূর্তের জন্যও আল্লাহর হিফাযতের বহির্ভীত হইবেন না। আর সকাল পর্মস্ত শ্যতানও আপনার নিকটবতাঁ হইতে পারিবে না। উপরস্তু সেই রাত্রিতে যাহা কিছু হইবে সবই কল্যাণকর হইবে । পরিশেষে রাসূল (সা) বলিলেন, সে মিথ্যাবাদী হইলেও ইহা সে সত্যই বলিয়াছে। তবে হে আবু হুরায়রা! জান কি, তুমি এই তিন রাত কাহার সংগে কথা বলিয়াছিলে ? আমি বলিলাম, না। রাসূল (সা) বলিলেন, সে হইল শয়তান । উছমান ইব্‌ন হাইছামের সূত্রে ইব্রাহীম ইব্‌ন ইয়াকৃব হইতে নাসায়ী (র) বর্ণনা করেন যে, রাত্রে এবং দিনে এইভাবে সে প্রতিদিন দুইবার করিয়া আসিত। উপরোক্ত বর্ণনার সংগে সামঞ্জস্যপূর্ণ আরেকটি রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মুতাওয়ান্কিল নাজী, ইসমাঈল ইবৃন মুসলিম আলআব্দী, মুসলিম ইব্‌ন আসসাফার ও হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়া (র) তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (র) বলেন £ তাহার নিকট সাদকার মালামাল রাখার ঘরের চাবি থাকিত । সেই ঘরের মধ্যে খেজুর রাখা ছিল। কিন্তু একদিন গিয়া দেখেন যে, সেই খেজুর হইতে মুষ্টি ভরিয়া নেওয়ার দাগ রহিয়াছে । অন্য আর একদিন গিয়া দেখেন যে, উহা হইতে মুষ্টি ভরিয়া নেওয়ার চিহ্ত রহিয়াছে । অতঃপর তৃতীয় দিনও গিয়া সেইভাবে মুষ্টি ভরিয়া নেওয়ার চিহ্ন দেখিতে পাইলেন। ইহার পর আবু হুরায়রা (রা) এই বিষয়ে হুযুর (সা)-কে জানাইলে তিনি বলিলেন যে, তুমি কি তাহাকে বন্দী করিতে চাও ? তিনি বলিলেন, হাঁ। হুযুর (সা) বলিলেন, তাহা হইলে যখন তুমি দরজা খুলিবে তখন তুমি পড়িবে- ৯ এ০৯০৯০ এল সেমতে তিনি পরদিন দরজা খুলিবার সময় বলিলেন- ডিক নক ড্র অমনি আশ্চর্যজনকভাবে এক ব্যক্তিকে তিনি সামনে দেখিতে পাইলেন। অতঃপর বলিলেন, হে আল্লাহর দুশমন! তুমিই কি এই কাজ কর ? সে বলিল, হাঁ । তবে এই বারের মত আমাকে ছাড়িয়া দিন। আমি আর কখনো আসিব না। মূলত আমি ইহা একটি গরীব জিন পরিবারের জন্য নিতেছি। অতএব আমাকে মুক্তি দিন। তাই তাহাকে মুক্তি দিলাম । তবুও সে দ্বিতীয়বার আসিল। ইহার পর তৃতীয় বার আসিলে আমি তাহাকে বলিলাম, তুমি আর না আসার ওয়াদা করিয়াছিলে, তবু কেন তুমি আসিলে £ তাই তোমাকে নবী (সা)-এর নিকট নিয়া যাইব। সে বলিল, নবী (সা)-এর নিকট না নিয়া আমাকে যদি ছাড়িয়া দেন,.তাহা হইলে আপনাকে এমন কতকগুলো বাক্য শিখাইব যাহা পড়িলে ছোট-বড়, স্ত্রী-পুরুষ কোন জনই আপনার নিকট আসিতে পারিবে না। ইহার পর সে বলিল, ইহাতে আপনি কি সম্মত আছেন? আমি বলিলাম, হাঁ, উহা কি? জবাবে সে ১৮2 | ০৯ 9 সি 211 22401 অর্থাৎ আয়াতুল

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।