001119115 ৩৪০ তাফসীরে ইব্ন কাছীর বুখারী (র) স্বীয় সহীহ হাদীস সংকলনে বুখারী শরীফের “ফাযায়িলুল কুরআন”, “ওয়াকালা' ও 'সিফাতে ইবলীস' অধ্যায়সমূহে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন সীরীন, আওফ ও উছমান ইব্ন হাইছাম আবু আমর বর্ণনা করেন যে, আবু হুরায়রা রে) বলেনঃ রাসূলুল্লাহ (সা) আমাকে রমযানের যাকাতের মালামাল সংরক্ষণের দায়িতৃভার অর্পণ করেন। কিন্তু এক ব্যক্তি আসিয়া উহা হইতে খাদ্য তুলিয়া নিতে থাকিলে আমি তাহাকে হাতেনাতে ধরিয়া ফেলি। অতঃপর তাহাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট নিয়া যাওয়ার কথা বলিলে সে আমার এত প্রয়োজন যে তাহা অবর্ণনীয় । অতঃপর তাহাকে আমি ছাড়িয়া দেই। কিন্তু সকালে রাসূলুল্লাহ সো) আমাকে বলেন, হে আবূ হুরায়রা! রাতের বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল (সা)! সে আমার নিকট পরিবারের ভীষণ অভাবের অভিযোগ করিলে দয়া- পরবশ হইয়া তাহাকে । মুক্তি দান করি। রাসূলুল্লাহ (সা) ইহা শুনিয়া বলিলেন, সে তোমাকে মিথ্যা বলিয়াছে, দেখিবে, সে আবার আসিবে । তাই আমি এই ব্যাপারে নিশ্চিত ছিলাম যে, রাসূলুল্লাহ (সা) যখন বলিয়াছেন যে সে আসিবে, তখন আসিবেই। আমিও টহল দিতে থাকিলাম। সত্যিই সে আসিয়া খাদ্য নিতে থাকিলে আমি তাহাকে পাকড়াও করিলাম । অতঃপর বলিলাম, তোমাকে এইবার অবশ্যই রাসূলুল্লাহ সো)-এর নিকট নিয়া যাইব । সে কাকুতি মিনতি করিয়া বলিল, আমার সংসার বড় অভাবের সংসার, আমি অত্যন্ত গরীব, আর আসিব না, আপনি আমাকে মুক্তি দিন। তাই আমি করুণাবশত তাহাকে মুক্তি দান করি। সকালে রাসূল (সা) আমাকে ডাকিয়া বলেন, হে আবু হুরায়রা! বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল (সা)! আমাকে তাহার অবর্ণনীয় অভাবের কথা বলিক্ষেেআমি দয়ার্্র হইয়া তাহাকে মুক্তি দান করি । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে তোমাকে মিথ্যা বলিয়াছে। দেখিবে, সে আবার আসিবে । অতঃপর তৃতীয়বার আসিয়াও সে খাদ্য নিতে প্রবৃত্ত হইলে এইবারও তাহাকে বন্দী করিয়া বলিলাম, তোমাকে রাসূলুন্নাহ সো)-এর নিকট নিয়া যাইব। কেননা তিনবার তোমাকে পাকড়াও করিয়াছি, আর প্রত্যেকবার তুমি বলিয়াছ, আর আসিব না। অথচ তুমি ওয়াদা ভংগ করিয়া প্রত্যেক বারই আসিয়াছ (তাই তোমাকে এইবার আর ছাড়িব না)। তখন সে বলিল, আমাকে ছাড়িয়া দিন। আপনাকে এমন কতকগুলো বাক্য শিখাইব যাহার দ্বারা আল্লাহ আপনার কল্যাণ সাধন করিবেন। আমি বলিলাম, উহা কি? সে বলিল, যখন আপনি শুইতে যাইবেন, তখন বিছানায় 'আয়াতুল কুরসী" পড়িবেন। অর্থাৎ % 4111 ১5০8]1 ৯]। 9৯ এ। 511 এই আয়াতের শেষ পর্যন্ত। তাহা হইলে আল্লাহ আপনার রক্ষক হইবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার নিকটবর্তী হইতে পারিবে না। ইহার পর তাহাকে আমি মুক্তি দান করি! অতঃপর সকালে রাসূল (সা) আমাকে ডাকিয়া বলেন, গত রাতের বন্দীকে কি করিলে? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল। সে আমাকে উপকারী কতকগুলো বাক্য শিখাইয়া দিলে তাহাকে আমি মুক্তি দান করি। রাসূল (সা) বলিলেন, কি শিখাইয়াছে ? আবু হুরায়রা (রা)
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।