Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ৩৩৯ _ বলিলাম, হে আল্লাহর রাসূল! সাদকা ? তিনি বলিলেন, ইহা বহুগুণ বিনিময় আদায়কারী । আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! কোন্‌ দান সবচাইতে উত্তম ? তিনি বলিলেন, অল্প সংগতি থাকিতে বেশি দেওয়ার সাহস করা এবং দুস্থ মানুষকে গোপনে সাহায্য-সহযোগিতা করা । আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! সর্বপ্রথম নবী কে ? তিনি বলিলেন, হযরত আদম (আ)। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল ! তিনি কি নবী ছিলেন? রাসূল (সা) বলিলেন, হা, তিনি আল্লাহর সাথে কথোপকথনকারী নবী ছিলেন। আমি বলিলাম, হে আন্মাহর রাসূল! রাসূল কতজন ছিলেন? তিনি বলিলেন, তাহারা হইলেন তিনশত দশের কিছু বেশি। তবে অন্য সময় রাসূল (সা) বলিয়াছিলেন, তাহারা ছিলেন তিনশত পনের জন। অতঃপর আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি সবচাইতে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাযিল হইয়াছে ? রাসূল (সা) বলিলেন, “আয়াতুল কুরসী | এই হাদীসটি নাসায়ী শরীফে বর্ণিত হইয়াছে। আবু আইয়ুব আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, ইব্‌ন আবু লায়লার ভাই, ইব্‌ন আবু লায়লা, সুফিয়ান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু আইয়ুব আনসারী (র) বলেন £ আমার একটি খাদ্যভাগ্তার ছিল এবং সেই ভাপ্তার হইতে জিন খাদ্য চুরি করিয়া নিয়া যাইত । আমি ইহা টের পাইয়া হুযুর (সা)-এর নিকট এই ব্যাপারে অভিযোগ করি। হুযুর (সা) আমাকে শিখাইয়া দেন যে তুমি যখন উহাকে আসিতে দেখিবে, তখন ইহা পড়িবে ঃ $ 411155৮০৮৯1 41114 -অতঃপর জ্বিন আসিলে আমি উহা পড়িয়া জিনটিকে ধরিয়া ফেলি। জ্বিনটিকে ধরার পরে সে বলিতেছিল যে, আমি আর ছুরি করিতে আসিব না। অতঃপর আমি তাহাকে ছাড়িয়া দেই। ইহার পর হুযুর (সা)-এর নিকট আসিলে তিমি জিজ্ঞাসা করেন, বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, উহাকে ধরিয়াছিলাম । কিন্তু সে বলিল যে, আর আসিবে না। এই কথার উপর তাহাকে মুক্তি দিয়াছি। অতঃপর হুযুর (সা) বলিলেন, (দেখিবে) সে আবার আসিবে । বাস্তবিকই আমি তাহাকে এই ভাবে দুই তিন বার ধরিলাম । কিন্তু সে দ্বিতীয় বার না আসার অংগীকার করিলে তাহাকে আমি ছাড়িয়া দেই। ইহার পর আবার হুযুর (সা)-এর নিকট আসিলে তিনি বলেন, বন্দীকে কি করিলে ? আমি বলিলাম, আবারও আসিলে তাহাকে বন্দী করিয়াছিলাম । কিন্তু পুনরায় না আসার ওয়াদা করিলে ছাড়িয়া দিয়াছি। হুযুর সো) এবারও বলিলেন, দেখিবে সে আবার আসিবে । সত্যিই সে আবার আসিলে আমি তাহাকে শক্ত করিয়া ধরিলে সে বলে, আমাকে ছাড়িয়া দাও । আমি তোমাকে একটি বিষয় শিখাইয়া দিতেছি। অতঃপর তোমার নিকট আর কোন দিন কোন কিছু আসিবে না। তাহা হইল-“আয়াতুল কুরসী” । অতঃপর নবী (সা)-এর নিকট আসিয়া ইহা বলিলে তিনি বলেন, যদিও সে মিথ্যাবাদী, কিন্তু এই কথাটি সত্যই বলিয়াছে। আহমদ যুবাইরী (র) হইতে বিন্দারের (র) সূত্রে ইমাম তিরমিযীও “ফাযায়িলুল কুরআন' অধ্যায়ে ইহা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন যে, হাদীসটি হাসান ও গরীব পর্যায়ের । আরবী ভাষায় ৯11 (গাওল)-এর অর্থ হইলো রাব্রিকালে জিনের আত্মপ্রকাশ ।

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।