Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা | ৩২৭ ২৪৯. “অতঃপর যখন তালুত সসৈন্য অভিযানে বাহির হইল, তখন সে বলিল, নিশ্চয় আল্লাহ তোমাদিগকে একটি ঝর্ণা দ্বারা পরীক্ষা করিবেন । তাই যে ব্যক্তি উহা হইতে (যেথেচ্ছা) পান করিবে, সে আমার দলের নহে। আর যে উহা এক অঞ্জলী ব্যতীত পান করিবে না, সে আমার দলভুক্ত হইবে । অতঃপর মুষ্টিমেয় লোক ব্যতীত সবাই (যথেচ্ছা) পান করিল । অতঃপর যখন সে ও তাহার সংগী ঈমানদাররা রওয়ানা হইল, তখন তাহারা বলিল, জালুত ও তাহার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার শক্তি আজ আমাদের নাই । যাহারা দলের উপর আল্লাহর ইচ্ছায় বিজয়ী হইয়াছে । আর আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সংগে আছেন।” তাফসীর $ এই আয়াতে আল্লাহ তা'আলা বনী ইসরাঈলদের বাদশা তালুতের সেই সময়ের ঘটনা বর্ণনা করিতেছেন, যখন তিনি তাহার বনী ইসরাঈলের সহযোগী ও অনুসারীদিগকে নিয়া যুদ্ধে রওয়ানা হইয়াছিলেন। সুদ্দীর উক্তি অনুযায়ী উহাদের সংখ্যা ছিল আশি হাজার । আল্লাহই ভাল জানেন । আয়াতে উল্লিখিত হইয়াছে £ ২০1০৮ 201 | নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করিবেন। অর্থাৎ ঝর্ণা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করিবেন । ইবৃন আব্বাস (রা) প্রমুখ বলেন, এই নদীটি জর্দান ও ফিলিস্তিনের মধ্যবততী স্থানে অবস্থিত। অর্থাৎ এই ঝর্ণাটি “নাহরে শরীআহ' নামে পরিচিত । অতঃপর উন্লিখিত হইয়াছে 8 ৮০ 1213 «১ ১১৬ ০৪ যে উহা হইতে পানি পান করিবে, সে আমার নয় । অর্থাৎ ঝর্ণা হইতে পান করার কারণে আজ আমার সংগী হইতে পারিবে না। ইহার পর বলা হইয়াছে £ ১4: ২3১ 3১5১1 ০০ | 1৮১০ 4৮3 ৭৮৮১2 01 53 আর যে লোক তাহার স্বাদ গ্রহণ করিল না, নিশ্চয়ই সে আমার লোক । কিন্তু যে লোক আজলা ভরিয়া সামান্য খাইয়া নিবে তোহার দোষ অবশ্য তেমন গুরুতর নয়)। অতঃপর আন্মাহ তা“আলা বলেন £ 4১০ ১:43 91 4১০1১: অতঃপর সামান্য কয়েকজন ব্যতীত সবাই সেই পানি পান করিল । ইবৃন আব্বাস (রা) হইতে ইবৃন জারীজ বর্ণনা করেন £ যে ব্যক্তি আজলা ভরিয়া পান করিয়াছে, সে যুদ্ধে শরীক হইতে পারিয়াছে এবং যে ব্যক্তি বেশি পান করিয়াছে, সে যুদ্ধে শরীক হইতে পারে নাই । ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ মালিক ও সুদ্দীও অনুরূপ বর্ণনা করিয়াছেন কাতাদা ও ইব্‌ন শুয়াবও উহা বলিয়াছেন । সুদ্দী (র) বলেন £ মোট আশি হাজার সৈন্য ছিল। তাহাদের মধ্যে ছিয়াত্তর হাজার সৈন্য পানি পান করিয়াছিল । তাই তাহার সাথে যুদ্ধে শরীক হইয়াছিল মাত্র চার হাজার সৈন্য । বারাআ ইবন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাক সাবীঈ, মাসআর ইব্‌ন কাদ্দাম ও সুফীয়ান ছাওরীর সুত্রে ইবৃন জারীজ বর্ণনা করেন যে, বারাআ ইব্ন আযিব (রো) বলেন ঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ প্রায়ই বলিতেন, বদরের জিহাদে আমাদের সংখ্যা যেমন তিন শত তের জন ছিল, তালৃতের সাথীদের সংখ্যাও ততজন ছিল অর্থাৎ যাহারা তাহার সাথে নদী পার হইয়া গিয়াছিল। বস্তুত কেবল তাহারাই নদী পার হইতে সক্ষম হইয়াছিল যাহারা মু'মিন ছিল। বুখারীও (র) বারাআ (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাকের দাদা, আবু ইসহাক, ইসরাঈল ইব্‌ন ইউনুস ও আবদুল্লাহ ইব্‌ন রাজার সূত্রে বর্ণনা করেন যে, বারাআ (রা) অনুরূপ বলিয়াছেন ।

— পৃষ্ঠা ৩২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।