0০011161715 সুরা বাকারা ৩২৩ বস্তৃত সেই মহিলাও আল্লাহর নিকট অব্যাহত দু'আ করিতেছিল, যেন আল্লাহ তাহাকে এমন একটি পুত্র সন্তান দান করেন, যিনি আগামীতে তাহাদের নবুওয়াতের দায়িত্ব আঞ্জাম দিবেন। আল্লাহ তাহার দু'আ কবুল করেন। তাহার নাম রাখা হয় শামুয়েল। ইহার অর্থ হইল, আল্লাহ আমার প্রার্থনা কবুল করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন, তাহার নাম ছিল শামউন ইহারও একই অর্থ । তিনি কৈশোর হইতে যৌবনে পদার্পণ করিলেন এবং তাহার বরকতে দেশ শস্য-শ্যামলায় ধন্য হইয়া উঠিল । অতঃপর তাহার নবুওয়াতীর বয়স হইলে আল্লাহ তাহার প্রতি ওহী পাঠান এবং লোকদিগকে তাওহীদের দাওয়াত দিতে আদেশ করেন। অবশেষে তিনি বনী ইসরাঈলকে দাওয়াত দিতে লাগিলে তাহারা প্রস্তাব করেন যে, তাহাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করা হউক। তাহা হইলে তাহারা তাহার নেতৃতে শক্রদের মোকাবেলায় জিহাদে অংশ নিবে । আসলে বাদশা নির্ধারিত হইয়া গিয়াছিল। অথচ তাহারা স্পষ্টভাবে উহা মালুম করিতে পারে নাই। তাই তিনি তাহাদের ব্যাপারে সন্দেহের বিষয়টি এইভাবে উপস্থাপন করেন যে, তোমাদের জন্য আল্লাহ্ তা'আলা বাদশাহ নির্ধারিত করিয়া দিলে তাহার অবাধ্যতা করিবে না তো ? জিহাদের নির্দেশ হইলে ঘুরিয়া দাড়াইয়া এই অভিযোগ তো করিবে না যে, কেন এমন কষ্টকর নির্দেশ দেওয়া হইল ? তাহারা বলিল, আমাদের কি হইয়াছে যে, আমরা আল্লাহর পথে যুদ্ধ করিব না ? অথচ আমরা বিতাড়িত হইয়াছি নিজেদের ঘর-বাড়ি ও সন্তান-সন্ততি হইতে । তাহারা আমাদের শহরগুলি ছিনাইয়া নিয়াছে এবং পরিবার-পরিজনকে হত্যা ও বন্দী করিয়াছে। অতঃপর যখন যুদ্ধের হুকুম হইল, তখন সামান্য কয়েকজন ব্যতীত তাহাদের সবাই ঘ্বুরিয়া দাঁড়াইলো। “আর আল্লাহ তা'আলা যালিমদেরকে ভালো করিয়া জানেন ।' অর্থাৎ তাহাদের অধিকাংশ লোক অংগীকার ভংগ করিয়া জিহাদ করিতে যে অস্বীকৃতি জানাইবে, আল্লাহ তাহা £0:60ি৬ ১৮৩৬ ৫৫৬৫৩ ঞ ১ ০৪৮০৪ ০$ (৮) পগপপপা 425৬6 ৬০2৫5 ৬৫ ৬৩) পিতা ও 5 09226 8515202৮8৬8 ২৪৭. “আর তাহাদের নবী তাহাদিগকে বলিল, নিশ্চয় আল্লাহ তালুতকে বাদশাহ করিয়া পাঠাইয়াছেন। তাহারা বলিল, আমাদের উপর কি করিয়া সে রাজ্যাধিপতি হইতে পারে? তাহার চাইতে রাষ্ট্রপতি হবার অধিকার আমাদের বেশি । তাহাকে তো বিত্তশালী করা হয় নাই। নবী বলিল,নিশ্চয় আল্লাহ তাহাকেই মনোনীত করিয়াছেন এবং তাহাকে শিক্ষা ও স্বাস্থ্যে প্রাচুর্য দিয়াছেন। আল্লাহ যাহাকে ইচ্ছা তাহার রাজ্য দান করেন আর আল্লাহ প্রশস্ততা দানকারী ও সর্বজ্ঞ ।” তাফসীর ঃ তাহারা তাহাদের নবীকে তাহাদের জন্যে একজন বাদশাহ নিযুক্ত করিতে বলিলে তিনি তালৃতকে তাহাদের জন্য মনোনীত করিলেন । তিনি একজন সৈনিক ছিলেন । তবে তিনি রাজবংশের কোন ব্যক্তি ছিলেন না। কেননা রাজবংশ হইল 'ইয়াহুদা” বংশ। তাই জনসাধারণ প্রতিবাদ করিয়া বলিল, তাহা কেমন করিয়া হয় যে, তাহার শাসন চলিবে আমাদের উপর! অর্থাৎ আমাদের উপর তালৃতের রাজত্ব কিরূপে হইতে পারে ? 'অথচ রাষট্রক্ষমতা পাওয়ার
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।