Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩২২ তাফসীরে ইব্‌ন কাছীর | ২৪৬. “মুসার পরবর্তী কালের বনী ইসরাঈলের সেই দলটির খবর রাখ কি ? যখন রাস্তায় যুদ্ধ করিব। তিনি তখন বলিলেন, তোমাদের উপর যদি যুদ্ধ ফরয করা হয় তাহা হইলে কি তোমরা নাফরমানী করিয়া যুদ্ধ হইতে বিরত থাকিবে না ? তাহারা বলিল, আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করিব না ? অথচ আমাদিগকে সন্তান-সন্ততিসহ আমাদের দেশ হইতে বহিষ্কার করা হইয়াছে । অতঃপর যখন তাহাদের উপর জিহাদ ফরয করা হইল, তখন তাহাদের মুষ্টিমেয় লোক ছাড়া সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল। আর আল্লাহ . যালিমদিগকে ভালভাবেই জানেন ।” তাফসীর £ কাতাদা হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, কাতাদা বলেন ঃ (এই আয়াতটিতে যে নবীর কথা বর্ণনা করা হইয়াছে) তাহার নাম হইল ইউশা ইব্‌ন নুন (আ)। ইব্‌ন জারীর বলেন £ ইউশা ইব্নে নুন (আ) অর্থাৎ ইউশা ইব্‌ন নুন ইবৃন আফরাইম ইব্‌ন ইউসুফ ইবৃন ইয়াকুব (আ)। তবে এই উক্তি সঠিক বলিয়া মনে হয় না। কেননা, ইহা মূসা আলাইহিস সালামেরও বহু পরে দাউদ আলাইহিস সালামের যুগের ঘটনা । ঘটনার আলোকে ইহাই স্পষ্টভাবে বুঝা যায়। মুসা (আ) এবং দাউদের (আ) মধ্যে প্রায় এক হাজার বছরের ব্যবধান। আল্লাহই ভাল জানেন। সুদ্দী বলেন 3 এই নবীর নাম হইল শামউন (আ)। মুজাহিদ বলেন $ এই নবীর নাম হইল শামুয়েল (আ)। ওহাব ইবৃন মুনাববাহ হইতে তারখাম ইব্‌ন আল ইয়াহাদ ইবৃন বাহরায ইবৃন আলকামা ইব্‌ন মাজা ইব্ন উমরাসা ইবৃন ওহাব ইব্‌ন মুনাববাহ (র) বলেন £ হযরত মুসার (আ) ইন্তিকালের পরেও কিছু দিন বনী ইসরাঈলগণ সত্যদীনের উপরে ছিল। পরবর্তীতে তাহারা অধর্ম, অনাদর্শ এবং মূর্তিপূজায় লিপ্ত হইয়া যায়। তবে তখনও তাহাদের মধ্যে নবীগণের মাধ্যমে তাওরাতের নির্দেশিত পথে সত্য মিথ্যার প্রতি নির্দেশনা অব্যাহত ছিল। প্রচারণা চালু ছিল, কোনটা গর্হিত আর কোনটা পালনীয় । কিন্তু তাহাদের অন্যায় কার্যকলাপ সীমা অতিক্রম করিয়া গেলে আন্রাহ তা'আলা তাহাদের শক্রদিগকে তাহাদের উপর বিজয়ী করিয়া দেন এবং শক্রপক্ষরা তাহাদিগকে নির্বিচারে হত্যা করে ও অসংখ্য লোককে বন্দী করিয়া নিয়া যায়। আর বহু শহর তাহারা দখল করিয়া নেয়। তাহারা কেহই মোকাবেলা না করাতে অনায়াসে তাহারা দখলদার হইয়াছে। তাহাদের নিকট তাওরাত এবং মূসা কালিমুল্লাহ (আ) হইতে মিরাহী সূত্রে প্রাপ্ত পূর্বেকার তাবৃত বিদ্যমান ছিলো । কিন্তু তাহাদের অপকর্ম ও জঘন্য পাপের কারণে মহান আল্লাহ এই নিয়ামত ও পবিত্র তাওরাত তাহাদের হাত হইতে ছিনাইয়া নিয়া যান। অবশ্য তাহাদের মধ্যে এমন কেহ ছিল না, যে এই পবিত্র আমানত ধারণ করিয়া রাখিবে। কেননা লাভী নামক ব্যক্তির বংশের মধ্যে পর্যায়ক্রমে নবুওয়াত চলিয়া আসিতেছিল। কিন্তু তাহারা সবাই যুদ্ধসমূহে মারা যায়। তাই নবুয়াতের ধারাবাহিকতায় বিদ্ব সৃষ্টি হয়। তবে সেই বংশে মাত্র একজন গর্ভবতী মহিলা জীবিত ছিল । তাহাকেও ধরিয়া নিয়া বন্দী করিয়া রাখা হইয়াছিল। কিন্তু সে তাহাদের রোষাগ্সি হইতে নিজেকে বাচাইতে সক্ষম হয় এবং আল্লাহ তাহাকে একটি পুত্র সন্তান দান করেন।

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।