0০011161715 সূরা বাকারা ৩১৩ তা'আলা ₹৫৯1১১3 $2-.০১ বলিয়াছেন। অর্থাৎ স্ত্রীদের জন্য ওসীয়ত করার জন্য আল্লাহ উপদেশ দান করিয়াছেন। আল্লাহ তা“আলা অন্যত্র বলিয়াছেনঃ 58812 অর্থাৎ সন্তানদের জন্য ওসীয়ত করার ব্যাপারে আল্লাহ তোমাদের উপদেশ দান করিতেছেন। তেমনি অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 41115 ০3 অর্থাৎ ইহা হইল আল্লাহর পক্ষ হইতে ওসীয়ত। কেহ কেহ বলিয়াছেনঃ £:....+ শবের পূর্বে 1১$11::-519 বাক্য উহ থাকিয়া *-০$ কে যবর দিয়াছে। আবার কেহ কেহ $:..০. শবের পূর্বে 24 ₹.3€ বাক্য উহ্য রাখিয়া £:..$ কে পেশ দিয়াছেন। ইবৃন জারীর (র) শেষোক্ত মত পসন্দ করিয়াছেন । আর ইহা পূর্বের ব্যাখ্যার বিপরীত অর্থও প্রকাশ করে না। অর্থাৎ স্ত্রীর চার মাস দশ দিন ইদ্দত পালন অথবা গর্ভ প্রসবের পর ইচ্ছা হইলে স্বামীর ঘর হইতে বাহির হইয়া অন্য কোন স্থানে যাইতে পারিবে । ইহাতে তাহাকে কেহ বাধা দিতে পারিবে না। কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন £ অর্থাৎ পতী যদি স্বেচ্ছায় বাহির হইয়া যায় এবং নিজেদের ব্যাপারে কোন উত্তম ব্যবস্থা করিয়া নেয়, তাহা হইলে উহাতে তোমাদের কোন দোষ নাই। ইমাম আবুল আব্বাস ইব্ন তাইমিয়া রে) ও শাইখ আবু উমর ইব্ন আবদুল বারও (র) এই মতটি পসন্দ করিয়াছেন। আতা (র) এবং তীহার অনুসারিগণ বলেন ঃ মীরাছের আয়াত এই আয়াতটিকে রহিত করিয়াছে । এই কথা দ্বারা যদি এই উদ্দেশ্য হয় যে, সে যদি চার মাস দশ দিনের পরও থাকার ইচ্ছা করে তাহাও পারিবে, তাহাতে কোন দ্বিমত নাই । আর যদি উদ্দেশ্য এই হয় যে, চার মাস দশ দিনের খোরপোশও তাহাকে দিতে হইবে না অর্থাৎ ইচ্ছা হইলে সে স্বামীর মৃত্যুর পরই চলিয়া যাইতে পারিবে, তাহা হইলে এই ব্যাপারে ইমামগণের মধ্যে মতভেদ রহিয়াছে। এই ব্যাপারে ইমাম শাফেঈর (র) দুইটি অভিমত রহিয়াছে । তিনি বলেন, স্বামীর ঘরে ইদ্দত পালন করিবে আর তাহাকে অন্নবন্ত্রও দিতে হইবে । নিম্ন হাদীসটিও উহার দলীল । আবূ সাঈদ খুদরীর (রা) ভগ্রী ফারীআহ বিনতে মালিক (রা):হইতে ধারাবাহিকভাবে যয়নাব বিনতে কা'ব ইবৃনে আজরা, সাঈদ ইব্ন ইসহাক ইব্ন কাব ইবন আজরা ও ইমাম মালিক স্বীয় মুয়াত্তায় বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরীর (রা) তগ্নী ফারীআহ বিনতে মালিক রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করেন-আমি কি আমার পিত্রালয়ে যাইব ? কেননা, আমার স্বামী পলাতক গোলাম খুঁজিতে গিয়া কুদুম নামক স্থানে তাহাদিগকে পাইলে তাহারা তাহাকে হত্যা করিয়া পালায়। তাই আমি কি আমার পিত্রালয়ে বনী খাদরায় যাইব? কেননা আমার স্বামী থাকার একটু স্থান এবং খাওয়ার জন্য একটু অন্নও রাখিয়া যায় নাই। রাসূলুল্লাহ (সা) বলিলেন-হা। অতঃপর আমি উঠিয়া কক্ষ হইতে বাহির হইতে লাগিলে তিনি আমাকে ডাকেন অথবা কাহাকেও দিয়া ডাকিয়া পাঠান। অতঃপর বলেন, তুমি কি বলিয়াছিলে ? তখন আমি আমার স্বামীর অবস্থাসহ পূর্ণ ঘটনাটি পুনর্বার তাহাকে বলিলাম । সব শুনিয়া তিনি এইবার বলিলেন, ইদ্দত কাল অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তোমার ঘরেই থাক। তাই আমি ওখানেই চার মাস দশ দিন ইদ্দত অতিবাহিত করি। উছমান (রা) তাহার খিলাফতের সময় আমাকে কাছীর (২য় খ্ড)__৪০
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।