Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৩০৯ অন্য একটি হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সো) যখন সহাবীগণকে বনী কুরাইযার বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলেন, তখন তাহাদেরকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, তোমরা কেহই বনী কুরাইযার এলাকায় না পৌছিয়া আসরের নামায পড়িবে না। কিন্তু পথিমধ্যে নামাযের ওয়াক্ত হইয়া গেলে অনেকে এই বলিয়া পথিমধ্যে গিয়া নামায আদায় করেন যে, হুযুরের (সা) ওখানে গিয়া নামায পড়িতে বলার উদ্দেশ্য ছিল -জলদি গিয়া ওখানে পৌছা। তবে অনেকেই পড়িলেন না। অবশেষে সূর্য অস্তমিত হয় এবং বনী কুরাইযার এলাকায় গিয়া তাহারা আসরের নামায পড়েন। অথচ হুযুর (সা) ইহা জানিতে পারিয়া কোন পক্ষকেই কিছু বলিলেন না। সুতরাং ইহা দ্বারা ইমাম বুখারী (র) যুদ্ধক্ষেত্রে নামাযকে বিলম্ব করা বৈধ বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন্‌। পক্ষান্তরে জমহুর ইহার বিপরীত বলিয়াছেন । তাহারা বলেন, সালাতুল খাওফ বা ভয়ের নামায সম্পর্কে সূরা নিসায় আলোচনা হইয়াছে। আর এই হাদীসের ঘটনা ঘটিয়াছে খন্দকের যুদ্ধের সময় । অথচ নামাযের শরিআতী বিধি-বিধান ইহার পরে নাযিল হইয়াছে। কারণ সূরা নিসা খন্দকের যুদ্ধের পরে নাযিল হইয়াছে । আবু সাঈদের (রা) হাদীস দ্বারা ইহাই স্পষ্টভাবে বুঝা যায়। কিন্তু মাকহুল, আওযাঈ ও বুখারী বলেন £ ভয়ের নামাযের বিধি-বিধান এই ঘটনার পরে নাযিল হওয়ার দ্বারা ইহা প্রমাণিত হয় না যে, যুদ্ধের সময় নামায বিলম্ব করা যাইবে না। কেননা, হযরত উমরের (রা) যুগে তাসতার দুর্গ বিজয়ের সময় নামাযে বিলম্ব করা হয়। অথচ কেহই ইহার প্রতিবাদ করেন নাই । তাহারা আরও বলেন ঃ সালাতুল খাওফের নির্দেশ পরে নাযিল হইয়াছে বলিয়াই নামায বিলম্বকরণ অবৈধ হইতে পারে না। অবশ্য এমন পরিস্থিতির উত্তবও খুব কম হয়। আল্লাহই ভালো জানেন। আল্লাহ তা“আলা বলেন 8 5111 1:29. ১১১০1 19-3 অতঃপর তোমরা যখন নিরাপত্তা পাইবে তখন আল্লাহকে স্মরণ কর) অর্থাৎ আল্লাহ নামায পড়িতে যেভাবে নির্দেশ দিয়াছেন অনুরূপভাবে আদায় কর। অন্য কথায় যথাযথভাবে কায়মনোবাক্যে কিয়াম, রুকু, জিসদা ও কুউদ আদায় কর। ৮৮155155585 ১105 (৫০ ৮৯৫ (যেভাবে তোমাদেরকে শিখানো হইয়াছে, যাহা তোমরা ইতিপূর্বে জানিতে না)। অর্থাৎ যেমন তোমাদেরকে নিআমত দেওয়া হইয়াছে, ঈমান দান করিয়া হেদায়েত দেওয়া হইয়াছে আর দুনিয়া ও আখিরাতের প্রয়োজনীয় বিষয়গুলি তোমাদেরকে শিখানো হইয়াছে। তাই তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত এবং উচিত আমাকে স্মরণ করা । যেমন ভয়ের নামাযের বর্ণনা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ঃ চি ?* ৭] 1221৫ 8৯14 |4)। 5১ 188-:47111 (25০ 1205৫ অর্থাৎ যখন তোমরা নিরাপদ হইবে তখন নামায উত্তম রূপে আদায় করিবে । কেননা নামায নির্দিষ্ট সময় আদায় করা মুমিনদের উপর ফরয ।

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।