Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

570197 ৩০৮ তাফসীরে ইব্‌ন কাছীর নামায আদায় করিয়া লইবে। তাই আল্লাহ তাআলা বলেন, 131১1 3২ ১$ অর্থাৎ পদ্বজের অবস্থায় বা সওয়ারীর অবস্থায় হোক, যে কোনভাবে নামায আদায় করিয়া নিবে । হাসান, মুজাহিদ, সাঈদ ইবনে জুবাইর, আতা, আতীয়া , হাকাম, হাম্মাদ ও কাতাদা প্রমুখ এইরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম আহমাদ (র) এই হাদীসের উপর ভিত্তি করিয়া বলেন ঃ কখন কখন অতিরিক্ত ভয়ের সময় এক রাকআতও পড়া যাইবে । ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ও বুকাইর ইব্ন আখনাস আলকুখী বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ আল্লাহ রাসূলের (সা) মাধ্যমে নামায ফরয করিয়াছেন মুকীম অবস্থায় চার রাকআত, সফরের অবস্থায় দুই রাকআত এবং ভয়ের সময় এক রাকআত । হাসান বসরী, কাতাদা ও যিহাক প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন । শুবা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন মাহদী, ইব্‌ন বাশার ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, শুবা বলেন £ আমি হাকাম, হাম্মাদ ও কাতাদাকে ভয়ের নামায সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাহারা সকলে বলেন-এক রাকআত । ছাওরীও তাহাদের নিকট হইতে ইহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। জারীর ইবৃন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়ামীদ আল ফকীর, মাসউদী, বাকীয়া ইব্‌ন ওয়ালিদ, সাঈদ ইবৃন আমর আস্সাকুনী ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, জাবির ইবৃন আবদুল্লাহ (রা) বলেন £ ভয়ের নামায হইল এক রাকআত । ইব্‌ন জারীরও ইহা বলিয়াছেন। - বুখারী (র) বুখারী শরীফে “দুর্গ বিজয়ের সময় ও শক্রসৈন্যের সম্মুখীন হওয়ার সময় নামায আদায় করা" শিরোনামে একটি অধ্যায় রাখিয়াছেন। আওযাঈ বলেন ঃ যদি বিজয় লাভ অত্যাসন্ন হইয়া পড়ে আর যদি নামায আদায়ের সুযোগ না হয়, তাহা হইলে প্রত্যেকে সুযোগ অনুযায়ী ইশারায় নামায আদায় করিয়া নিবে । যদি এইটুকু সুযোগও না হয়, তাহা হইলে যুদ্ধ অবসান না হওয়া পর্যন্ত অপেক্ষা করিবে । ইহার পর যদি নিরাপদ মনে হয়, তাহা হইলে দুই রাকআত পড়িবে, নচেৎ দুই সিজদা দ্বারা এক রাকআত নামায পড়িবে । আর যদি ইহারও সুযোগ না হয়, তাহা হইলে অপেক্ষা করিবে । কেননা শুধু তাকবীর কলা যথেষ্ট নয়। অতঃপর নিরাপদ অবস্থা ফিরিয়া আসিলে যথাযথভাবে আদায় করিবে । মাকহুলও ইহা বলিয়াছেন। মালিক ইব্ন আনাস (রা) বলেন ঃ তাসতার দুর্গের যুদ্ধে আমিও সৈনিক হিসাবে ছিলাম । ফজরের সময় তুমুল লড়াই চলিতেছিল। আমরা নামায পড়ার সুযোগ পাইলাম না। অনেক বেলা হইলে পর নামায পড়িলাম। আমরা আবূ মুসা আশআরীর (রা) দলে ছিলাম । অবশেষে আমাদের বিজয় হয়। অতঃপর আনাস (রা) বলেন, সেই নামাষের বিনিময়ে যদি আমাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা আছে সব দেওয়া হয় তাহা হইলেও আমি সন্তুষ্ট নই। ইহা হইল সহীহ বুখারীর বর্ণনা । বুখারী অন্য আর একটি হাদীস দ্বারা দলীল পেশ করিয়াছেন যে, খন্দকের যুদ্ধের সময় সূর্য পূর্ণ অস্তমিত না হওয়ার আগে হুযুর (সা) আসরের নামায পড়ার সুযোগ পান নাই।

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।