Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ৩০৭. তখন আল্লাহকে স্মরণ কর যেভাবে তোমাদের শিখানো হইয়াছে । অথচ তোমরা ইতিপূর্বে উহা জানিতে না। পূর্বাহ্ছে আল্লাহ তা“আলা তাঁহার অন্যতম ইবাদাত নামাযকে বিশেষভাবে সংরক্ষণ এবং যাহারা বা যে ব্যক্তি উহা যথাযথভাবে ও নিয়মানুযায়ী আদায় করিতে অপারগ থাকিবে, যথা প্রাণভয়ে বা যুদ্ধের সময়ে, তাহাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন £ ৪ 31১৪ ০৯১0৪ (121) "1 যদি তোমাদের কাহারও ভয়ের কারণ থাকে, তাহা হইলে পথ চলার অবস্থাতেই উহা পড়িয়া নাও অথবা সওয়ারীর উপরে পড়। অর্থাৎ পদবজে অথবা সওয়ারীর উপরে যে কোন অবস্থাতেই নামায পড়িয়া নাও, তাহা কিবলার দিকে মুখ করিয়া হউক বা না-ই হউক। নাফে" (রা) হইতে মালিক (র) বর্ণনা করেন যে, ইবৃন উমর (রা)-কে খাওফ বা ভয়ের নামায এবং উহার কাতার সম্পর্কে জিজ্ঞাসা করা হইল তিনি বলেন, যদি ভয় অত্যধিক রকমের হয়, তাহা হইলে সবাই আপন সম্মুখপানে দাঁড়াইয়া নামাযে ব্রতী হইবে । চাই সওয়ারী কিবলামুখী হউক বা অন্য দিকে ফিরিয়া থাকুক, সেই দিক ফিরিয়াই নামায পড়িবে । নাফে' (রা) বলেন, আমি ইহা ইব্‌ন উমর (রা) ব্যতীত অন্য কাহাকেও বলিতে শুনি নাই। বুখারী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। তবে উপরোল্লিখিতরূপে বর্ণনা করিয়াছেন মুসলিম (রে)। অন্য একটি সুত্রে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন উমর (রা), নাফে', মুসা ইব্ন উকবাহ ও ইব্‌ন জারীর (র) ইহা অনুরূপভাবে অথবা প্রায় অনুরূপ বর্ণনা করিয়াছেন। অন্য একটি হাদীস ইব্‌ন উমর (রা) হইতে মুসলিম (র) বর্ণনা করেন যে, ইহা হইতেও যদি অত্যধিক ধরনের ভয় দেখা দেয়, তাহা হইলে সওয়ারী এবং দণ্ডায়মান ব্যক্তি যথা অবস্থাতেই ইংগিতে নামায আদায় করিবে। আবদুল্লাহ ইবৃন উনাইস আল জুহনীর (রা) হাদীসে বর্ণিত হইয়াছে যে, নবী (সো) তাহাকে (আবদুল্লাহ ইবৃন উনাইসকে) খালিদ ইব্‌ন সুফিয়ান আল হাযলীকে হত্যা করার জন্য পাঠাইলেন। উক্ত স্থান অনেক মাইলের দূরতে ছিল। প্রায় কাছাকাছি পৌছিয়া গেলে আসরের ওয়াক্ত হইয়া গেল। তখন নামাযের ওয়াক্ত অতিবাহিত হইয়া যাওয়ার আশংকা করিয়া তিনি ইশারায় নামায পড়িয়াছিলেন। ইমাম আহমদ এবং আবু দাউদ ইহা আরও উত্তম সূত্রে বর্ণনা করিয়াছেন। আল্লাহ তা“আলা তাঁহার বন্দাদের উপর কর্তব্য সহজ করিয়া দিয়াছেন এবং বোঝা হালকা করিয়া দিয়াছেন। ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, শাবীব ইব্‌ন বাশার ও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ সওয়ারী সওয়ারের ওপর এবং পদচারী পথের উপর নামায পড়িবে । হাসান, মুজাহিদ, মাহকুল, সুদ্দী, হাকাম, মালিক, আওযাঈ, ছাওরী ও হাসান ইবৃন সালেহও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে ইহারা এই কথাটুকু বেশি বর্ণনা করিয়াছেন যে, “যে দিকে সম্ভব সে দিক ফিরিয়া ইশারায় নামায পড় ।' দাউদ, গাসসান ও তাহার পিতা বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ বলেন ঃ (ভয়ের অবস্থায় যদি) নামাযের ওয়াক্ত উপস্থিত হয়, তাহা হইলে তখন যেদিকে ফিরিয়া হউক ইশারায়

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।