001119115 ৩০৪ তাফসীরে ইব্ন কাছীর মধ্যে মাগরিবই একমাত্র বেজোড় নামায । উপরন্তু ইহার ফযীলতের বিষয়ে বহু হাদীসও বর্ণিত হইয়াছে। কেহ কেহ বলিয়াছেনঃ ইহা হইল ইশার পরের নামায । আলী ইব্ন আহমাদ আলওয়াহিদী তাহার প্রসিদ্ধ তাফসীরেও ইহা পসন্দনীয় হিসাবে উল্লেখ করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন $ ইহা হইল অনির্দিষ্টভাবে পাঁচ ওয়াক্ত নামাযের যে কোন এক ওয়াক্ত । ইহার নির্দিষ্ট ওয়াক্তের ব্যাপারে সন্দেহ রহিয়াছে । যেভাবে কদরের রাতটি কোন বছর, কোন মাস বা রমযানের শেষের দশদিনের কোন রান্রি, এই বিষয়ে আমাদের নিকট সন্দেহ রহিয়াছে । সাঈদ ইব্ন মুসাইয়াব, শুরাইহ আলকারী, ইব্ন উমরের (রো) গোলাম রাফে' (রা) ও রবী ইব্ন কায়ছামও ইহা উদ্ধৃত করিয়াছেন। যায়েদ ইব্ন ছাবিতও (রা) ইহা বর্ণনা করিয়াছেন। ইমামুল হারামাইন আলমুযাইনী (র) তাহার “নিহায়াহ* নামক কিতাবেও ইহা পসন্দীয় হিসাবে উদ্ধৃত করিয়াছেন। কেহ কেহ বলিয়াছেন ঃ পাঁচ ওয়াক্ত নামাধের সমষ্টিকে মধ্যবর্তী নামায বলা যায়। ইহা ইব্ন উমরের (রা) সূত্রে আবূ হাতিম বর্ণনা করিয়াছেন। তবে ইহার বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ রহিয়াছে । আশ্চর্যের কথা হইল, মধ্যপ্রাচ্যের উপসাগর এলাকার ইমাম শাইখ আবূ আমর ইব্ন আবদুল বার আল নামরীও (র) এই মত গ্রহণ করিয়াছেন । হয়ত তিনি কোন নির্ভরযোগ্য ব্যক্তি হইতে ইহা শুনিয়াছেন। কিন্তু এই বিষয়ে তাহার সমর্থনে কোন আয়াত, হাদীস ও সাহাবাদের উক্তি পাওয়া যায় না। কেহ কেহ বলিয়াছেন-উহা হইল ইশা এবং ফজরের নামায । কেহ কেহ বলিয়াছেন - জামাতের নামায । কেহ কেহ বলিয়াছেন - জুমআর নামায । , কেহ কেহ বলিয়াছেন- ভয়ের নামায বা সালাতুল খাওফ । কেহ ধলিয়াছেন - ঈদুল ফিতরের নামায । কেহ বলিয়াছেন -কুরবানীর ঈদের নামায। কেহ বলিয়াছেন- চাশতের নামায। কেহ বলিয়াছেন- বিতরের নামায । | অন্যান্য সকলেই এই ব্যাপারে নীরবতা অবলম্বন করিয়াছেন । তাহারা বলেন -এই বিষয়ে অসংখ্য ব্যক্তি মতবিরোধ করিয়াছেন। অথচ কোন একটিকে আমরা প্রাধান্য দেওয়ার মত যুক্তি খুঁজিয়া পাই না। কেননা, একটি উক্তির উপরও ইজমা হয় নাই এবং সাহাবীদের যুগ হইতে আজ পর্যন্ত এই বিষয়ে মতানৈক্য চলিয়া আসিতেছে । সাঈদ ইব্ন মুসাইয়াব (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, মুহাম্মদ ইব্ন জাফর, ইব্ন মুছান্না, মুহাম্মদ ইব্ন বাশার এবং ইব্ন জারীর বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন মুসাইয়াব (র) বলেন ৪ রাসূলুল্লাহর (সা) সাহাবীগণের মধ্যেও মধ্যবর্তী নামাযের ব্যাপারে ইখতিলাফ ছিল। ইহা লিয়া তিনি হাতের অসামঞ্জস্যপূর্ণ অংগুলিগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, শেষের উক্তি-উদ্ধৃতিগুলি সবই দুর্বল । আসল আলোচ্য বিষয় হইল ফজর এবং আসর । অবশ্য নির্ভরযোগ্য হাদীস দ্বারা আসরের নামাযই বিশেষভাবে প্রমাণিত ।
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।