001119115 ৩০০ ত্রাফসীরে ইব্ন কাছীর অপর একটি রিওয়ায়েতে আবদুল্লাহ (রা) হইতে ধরাবাহিকভাবে আবুল আহওয়াস, হুমাম ইব্ন মাওরিক আলআজালী, আমর ইব্ন হাব্বান (র) স্বীয় সহীহ হাদীস সং বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আসরের নামায হইল মধ্যবতী নামায । ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মারবাত আল হামদানী, যুবাইদ আলইয়াসী ও মুহাম্মদ' ইবৃন তালহা ইবৃন মাসরাফের হাদীসে তিরমিযী (র) বর্ণনা করেন যে, ইবৃন মাসউদ (রা) বলেন, “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, মধ্যবর্তী নামায হইল আসরের নামায । "তিরমিযী €র) বলেন, এই হাদীসের: রিওয়ায়েতটি উত্তম ও বিশুদ্ধ? "মুহাম্মদ ইব্ন তালহার (র) সুত্রে মুসলিম (র) তাহার সহীহ মুসলিম শরীফেও ইহা বর্ণনা করিয়াছেন। তবে মুসলিমের (র) রিওয়ায়েতের হুবহু শব্দগুলি হইল যে, “তাহারা আমাদিগকে মধ্যবততী নামায আসর হইতে বিরত রাখিয়াছিল।' এতক্ষণ এই বিষয়ের উপর এত দলীল-প্রমাণ উল্লেখের দ্বারা আমরা এই সম্পর্কিত সংশয় ও প্রশ্ন হইতে মুক্ত ইসলাম। সহীহ হাদীসে সালিমের পিতা হইতে ধারাবাহিকভাবে সালিম ও যুহরী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যাহার আসরের নামায ছুটিয়া গিয়াছে, তাহার যেন সহায়-সম্পত্তি ও পরিবারবর্ণ ধ্বংস হইয়া গেল। অন্য একটি সহীহ হাদীসে বুরায়দা ইব্ন হাসান (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মুজাহির, আবু কাছীর, আবূ কুরাবা, ইয়াহিয়া ইবৃন আবূ কাছীর ও আওযাঈ রে) বর্ণনা করেন যে, বুরায়দা ইব্ন হুসাইব (রা) বলেন ঃ রাসূলুন্নাহ সো) বলিয়াছেন, মেঘলা সময় তোমরা আসরের নামায সময়ের প্রথম ভাগে আদায় কর। কেননা যে আসরের নামায তরক করিল তাহার সকল আমলই বিনষ্ট হইয়া গেল। আবূ নাযরাতুল গিফারী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ তামীম, আবদুল্লাহ ইব্ন হুবায়রা, ইব্ন লাহীআ, ইয়াহিয়া ইব্ন ইসহাক ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু নাযরাতুল গিফারী (রা) বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে 'গিফার' গোত্রের 'হামিস' নামক উপত্যকায় আসরের নামায পড়ি। তখন তিনি বলেন, এই (আসরের ) নামায তোমাদের পূর্ববতীদেরকেও দেওয়া হইয়াছিল, কিন্তু তাহারা ইহা বিনষ্ট করিয়া ফেলিত। তাই যে ব্যক্তি এই নামায যথাসময়ে পড়িবে, তাহাকে দ্বিগুণ ছাওয়াব দেওয়া হইবে । আর এই নামাযের পর তারকা না দেখা পর্যন্ত কোন নামায নাই। ইব্ন ইসহাকের সুত্রেও ইহা বর্ণিত হইয়াছে। তেমনি লাইছ হইতে ধারাবাহিকভাবে কুতায়বা এবং মুসলিম ও নাসায়ী উভয়ে ইহা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইব্ন হুবায়রা সাবারী হইতে ইহসাকও ইহা বর্ণনা করিয়াছেন। হযরত আয়েশার (রা) গোলাম আবূ ইউনুস (রা) হইতে ধারাবাহিকভাবে কা'কা ইব্ন হাকীম যায়েদ ইবৃন আসলাম, মালিক, ইসহাক ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু ইউনুস বলেন ঃ হযরত আয়েশা (রা) আমাকে কুরআনের একটি একটি করিয়া আয়াত
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।