Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ২৮৯ অর্থাৎ হে নবী ! আপনি আপনার স্ত্রীদিগকে বলিয়া দিন, তোমরা যদি ইহলৌকিক জীবন ও উহার সৌন্দর্য পসন্দ কর তাহা হইলে আস, আমি তোমাদিগকে কিছু আসবাব দিয়া নিয়মানুযায়ী পরিত্যাগ করি।' অবশ্য তাহাদের সকলেরই মহরানা নির্ধারিত ছিল এবং তাহারা সকলেই ছিলেন সহবাসকৃতা । ইহা হইল সাঈদ ইব্‌ন যুবাইর, আবুল আলীয়া ও হাসান বসরী প্রমুখের উক্তি । ইমাম শাফেঈরও (রা) অনুরূপ একটি অভিমত রহিয়াছে । কেহ কেহ বলিয়াছেন, এইটাই তাহার সর্বশেষ ও সঠিক অভিমত । আল্লাহ ভাল জানেন । দ্বিতীয় দল বলেন $£ তালাকপ্রাপ্তা সহবাসকৃতা স্ত্রীই মৃতা প্রাপ্তির একমাত্র উপযুক্ত। যদিও তাহার মহরানা ধার্য থাকে । যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন £ 55 01455 ১০ ০৯৮৮1 5 ০০০০৮6০৯৫০0 15551 5131114210 অর্থাৎ “হে ঈমানদারগণ! যখন তোমরা বিশ্বাস স্থাপনকারিণী নারীদেরকে বিবাহ কর, অতঃপর তাহাদিগকে সহবাস করার পূর্বে তালাক প্রদান কর, তখন তোমাদের পক্ষ হইতে তাহাদের কোন ইদ্দত নাই যাহা তাহারা অতিবাহিত করিবে । তাই তোমরা তাহাদিগকে কিছু আসবাবপত্র দিয়া দাও এবং নিয়মানুযায়ী পরিত্যাগ কর।” সাঈদ ইব্‌ন মুসাইয়াবের (রে) সূত্রে কাতাদা হইতে শু“বা প্রমুখ বলেন ঃ সূরা আহ্যাবের এই আয়াতটি সূরা বাকারার আলোচ্য আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়াছে। বুখারী (র) সহল ইব্‌ন সাআদ ও আবূ সাঈদ হইতে তাহার সহীহ হাদীস সংকলন বুখারী শরীফে বর্ণনা করিয়াছেন যে, তাহারা উভয়ে বলেন ৪ রাসূলুল্লাহ (সা) উমাইমা বিনতে শারহীল (রা)-কে বিবাহ করেন। তাহাকে বিবাহ করার কালে -্লাসূলুল্লাহ (সা) তাহার দিকে হাত বাড়াইয়া দেন। কিন্তু তিনি উহা খারাপ মনে করেন। তখন রাসূলাল্লাহ (সা) হযরত উসাইদ রো)-কে বলেন, “তাহাকে দুইখানা নীল কাপড় দিয়া বিদায় দিয়া দাও ।” তৃতীয় দলের অভিমত হইল যে, সেই তালাকপ্রাপ্তা মহিলা মুতা পাইবে যাহার সংগে তাহার স্বামীর সহবাস হয় নাই এবং তাহার মহরও নির্ধারিত হয় নাই । আর যদি মহর নির্ধারিত না থাকে এবং সহবাস হওয়ার পর যদি তালাক প্রদান করা হয়, তাহা হইলে সেই মহিলা মহরে “মিছাল' প্রাপ্ত হইবে । অর্থাৎ সেই মহিলার নিকটাত্বীয়াদের বিবাহে যে মহর নির্ধারিত হইয়াছে সেই পরিমাণ পাইবে । অন্যদিকে মহর নির্ধারিত স্ত্রীকে সহবাসের পূর্বে তালাক প্রদান করিলে তাহাকে অর্ধেক মহর দিতে হইবে । কিন্তু মহর নির্ধারিত স্ত্রীর সংগে সহবাস হইয়া থাকিলে তাহাকে পূর্ণ মহর দিতে হইবে । আর ইহাই তখন “মুতার' বিনিময় হিসাবে পরিগণিত হইবে । হা, তবে সেই বিপদগ্রস্তা মহিলার জন্যে মতা দিতে হইবে যাহার সংগে সহবাস হয় নাই এবং মহরও নির্ধারিত করা হয় নাই, এমতাবস্থায় তালাক দেওয়া হইয়াছে । কুরআনের ভাষ্যও ইহা। ইবৃন উমর (রা) ও মুজাহিদের অভিমতও এইরূপ | তবে আলিমদের মধ্যে কেহ কেহ বলিয়াছেন ঃ প্রত্যেক তালাকপ্রাপ্তা নারীকেই কিছু না কিছু দেওয়া মুস্তাহাব । কিন্তু যাহাদেরকে সহবাসের পূর্বে তালাক দেওযা হইয়াছে এবং মহর ধার্য করা কাছীর (২য় খণ্ড)-_৩৭

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।