001119115 ২৮৬ তাফসীরে ইব্ন কাছীর | মুজাহিদ হইতে বর্ণিত হইয়াছে ঃ পুরুষ ব্যক্তিয় মহিলাকে এইভাবে বলা যে, “তুমি আমাকে ভুলিও না, আমি তোমাকে বিবাহ করিব ।' কাতাদা (রা) বলেন ঃ স্ত্রীদের ইদ্দতের সময় তাহাদের নিকট হইতে এইভাবে কথা নেওয়া যে, তাহাকে ছাড়া অন্য কাহাকেও বিবাহ করিবে না। এইভাবে বলিতে আল্লাহ নিষেধ করিয়াছেন। তবে বিবাহে আগ্রহ দেখান ও পয়গাম পেশ করা এই নির্দেশের ব্যতিক্রম । ইব্ন যায়েদ এই আয়াতের ব্যাখ্যায় বলেন ৪ (১... ১৯ ১০195% ১৫45 অর্থাৎ ইদ্দতের সময় গোপনে বিবাহ করিয়া ইদ্দত পরবর্তী সময়ে তাহা প্রকাশ করা। উন্লেখ্য যে,এই স্থানে উল্লিখিত প্রতিটি উক্তিই আলোচ্য আয়াতাংশের সহিত সামঞ্জস্যপূর্ণ । অতঃপর আন্মাহ তা'আলা বলেন ঃ (১১১১ 555 151555 01 %| অর্থাৎ 'শরী“আতের নির্ধারিত নিয়ম অনুযায়ী কোন কথা সাব্যস্ত করিয়া নিবে ।, ইব্ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্ন জুবাইর, আুদ্দী, ছাওরী ও ইব্ন যায়েদ (রো) বলেন ৪ সাধারণ পয়গাম পেশ করার চাইতে বাড়াবাড়ি না করা । যথা, ইহা বল যে, আমি তোমার প্রতি আসক্ত ইত্যাদি। মুহাম্মদ ইব্ন সীরীন (র) বলেনঃ আমি উবায়দা (রা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ১1 ১1 (8১৮৮ 93155 এই আয়াতাংশের অর্থ কি ? তিনি বলেন, মহিলার তাহার অভিভাবকদেরকে বলা যে, আপনারা (আমার বিবাহের ব্যাপারে) তাড়াহুড়া করিবেন না । অর্থাৎ আমাকে না জানাইয়া বিবাহ দিবেন না। ইব্ন আবূ হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। অতঃপর আল্লাহ তা আলা বলেন £ ৪ ০3911 £৩ ০০০ 0 82851৮০১552, £121 (আর নির্ধারিত ইদ্দত সমাপ্তি পর্যায়ে না যাওয়া পর্যন্ত বিবাহ করার কোন সংকল্প করিবে না)। অর্থাৎ ইদ্দত সমাপ্ত না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে না। ইব্ন আব্বাস (রা) মুজাহিদ, শা'বী, কাতাদা, রবী ইবৃন আনাস, আবূ মালিক, যায়েদ ইব্ন আসলাম, মাকাতিল ইব্ন হাইয়ান, যুহরী, আতা খোরাসানী, সুদ্দী, ছাওরী ও যিহাক (র) প্রমুখ এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ 31 1541 &15 ০5০ অর্থাৎ ইদ্দত সমাপ্ত না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে না। সকল ইমামের এই বিষয়ে ইজমা রহিয়াছে যে, ইদ্দত সমাপ্ত হওয়ার পূর্বে বিবাহ শুদ্ধ নয়। কোন ব্যক্তি যদি ইদ্দতের মধ্যে কোন মহিলাকে বিবাহ করে এবং সহবাস হওয়ার পর যদি তাহাদের সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া দেওয়া হয়, তাহা হইলে সে স্ত্রী কি তাহার জন্য চিরকালের মত হারাম হইয়া যায় ? এই বিষয়ে দুইটি মত রহিয়াছে । জমহুরের অভিমত হইল যে, সে তাহার জন্য হারাম হইয়া যাইবে না; বরং তাহার ইদ্দত শেষ হইলে সে বিবাহের প্রস্তাব করিতে পারিবে। ইমাম মালিক (র) বলেন ঃ সে চিরদিনের জন্য হারাম হইয়া যাইবে । তিনি দলীল হিসাবে ইব্ন শিহাব ও সুলায়মান ইবৃন ইয়াসার হইতে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন ঃ ইদ্দতের মধ্যে যে মহিলার বিবাহ হয় এবং স্বামীর সহিত যদি তাহার মিলন না ঘটে, তাহা হইলে এইরপ স্বামী-স্ত্রীকে পৃথক করিয়া দেওয়া হইবে । অবশ্য এই মহিলা তাহার পূর্ব স্বামীর
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।