Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 সূরা বাকারা ২৮৫ মুজাহিদ, তাউস, ইকরামা, সাঈদ ইবৃন জুবাইর, ইব্রাহীম নাখঈ, শাবি, হাসান, কাতাদা, যুহরী, ইয়ামীদ ইব্‌ন কুসাইত, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও কাসিম ইব্‌ন মুহাম্মদ প্রমুখ এবং পূর্ববর্তী আলিম মনীষীগণের একটি দল ও কতিপয় ইমাম পয়গাম পেশ সম্বন্ধে বলেন £ মৃত স্বামীর বিধবা স্ত্রীকে অস্পষ্ট ভাষায় বিবাহের প্রস্তাব দেওয়া জায়েয রহিয়াছে। বাইন তালাকপ্রাপ্তা স্ত্রীকেও এইভাবে প্রস্তাব দেওয়া বৈধ। ফাতিমা বিনতে কায়েসকে (রা) যখন তাহার স্বামী আবূ আমর ইব্‌ন হাফস (রা) তৃতীয় তালাক দিয়াছিলেন, তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিয়াছিলেন- “তুমি ইব্‌ন মাকতুমের ঘরে ইদ্দত অতিবাহিত কর। তিনি আরো বলেন যে, তোমার ইদ্দত পালন শেষ হইয়া গেলে আমাকে জানাইবে' । অতঃপর তিনি ইদ্দত হইতে মুক্ত হইলে উসামা ইবৃন যায়দ (রা) তাহাকে বিবাহের প্রস্তাব দেন এবং উসামার সহিত তাহার বিবাহ হয়। তবে তালাক রজঈর ইদ্দত চলাকালে স্বামী ব্যতীত অন্য কাহারো জন্যে পয়গাম দেওয়া জায়েয নয়। আল্লাহই ভালো জানেন। আল্লাহ তা“আলা বলেন £ ১৫-৮)1 ৪১১৫ 31 অর্থাৎ মহিলাদেরকে বিবাহের ব্যাপারে তোমরা নিজেদের মনে যাহা গোপন রাখিয়াছ। অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন 3১9এধ5 ৮৯9৬ ০৫৭০7 4255 অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের গোপন ও প্রকাশ্য অভিসন্ধী সম্পর্কে সম্যক জ্ঞাত রহিয়াছেন। তেমনি অন্যত্র আল্লাহ তা'আলা বলেন। ₹2+1-11,১1-8১11-১11015 অর্থাৎ আমি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়াদি সম্পর্কে সবচাইতে বেশী জানি। অনুরূপ আল্লাহ তা“আলা বলিতেছেন £ 8$2০8১2-14৮ 111 0০ “আল্লাহ তা'আলা খুব ভালোভাবেই জানেন যে, তাহার বান্দাগণ তাহাদের কাজিক্ষত নারীদেরকে অন্তরে স্মরণ করিবে ।" অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতাংশের দ্বারা এই বিষয়ে মনের সংকীর্ণতা দূরীভূত করিয়া দিয়াছেন। অতঃপর আল্লাহ তা“আলা বলেন £ 1, 2১১০154থ ৫15 কিন্তু গোপনভাবে তাহাদিগকে প্রতিশ্রুতি দান করিও না। ্‌ ্‌ আবু আজলায, আবূ শাশা, জাবির ইব্‌ন যায়েদ, হাসান বসরী, ইব্রাহীম নাখঈ, কাতাদা, যিহাক, রবী ইবৃন আনাস, সুলায়মান তাইমী, মাকাতিল ইব্‌ন হাইয়ান ও সুদ্দী (রা) এই আয়াত সম্বন্ধে বলেনঃ ইহার মর্মার্থ হইল, ব্যভিচার | ইব্ন আব্বাস (রো) হইতে আওফীর (রা) বর্ণনায়ও এইরূপ মর্মার্থ উল্লিখিত হইয়াছে। ইব্‌ন জারীরও (রো) ইহা গ্রহণ করিয়াছেন। ইব্ন আব্বাস (রো) হইতে আলী ইব্‌ন আবূ তালহা 1, ১৯ "5:০1544 ১515 এই আয়াত সম্পর্কিত আলোচনায় বলেন £ এইভাবে না বলা যে, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি অংগীকার কর যে, আমাকে ছাড়া অন্য কাহাকেও স্বামীরূপে গ্রহণ করিবে না ইত্যাদি । সাঈদ ইব্‌ন জুবাইর (রো) হইতে শা“বি, ইকরামা, আবৃ যৃহা, যিহাক, যুহরী, মুজাহিদ ও ছাওরী রো) বলেনঃ মহিলার নিকট হইতে এইভাবে কথা নেওয়া যে, “তাহাকে ছাড়া সে অন্য কাউকে বিবাহ করিবে না? ।

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।