Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৮০ তাফসীরে ইব্‌ন কাছীর আর যদি ভূল হয় তাহা হইলে মনে করিবে যে, ইহা আমার এবং শয়তানের পক্ষ হইতে হইয়াছে। সে ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল ইহা হইতে পবিত্র। (শোন!) সেই স্ত্রীকে পূর্ণ মহর দিতে হইবে। তবে ইহা তাহার স্বামীর আর্থিক অবস্থার উপর বিবেচ্য । ইহাতে কোন রকমের কম-বেশি করা বৈধ হইবে না । পরক্তু তাহাকে ইদ্দত পালন করিতে হইবে এবং সে স্বামীর সম্পত্তির উত্তরাধিকারীও হইবে । ইহা শুনিয়া মা'কাল ইব্‌ন ইয়াসার আল আশজাঈ (রা) উঠিয়া বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারু বিনতে ওয়াশিক সম্পর্কেও এই ফয়সালা দান করিতেন শুনিয়াছি। ইহা শুনিয়া আবদুল্লাহ ইব্‌ন মাসউদ অত্যন্ত খুশি হন। অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, আশজা“র বহু লোক দীড়াইয়া বলেন- আমরা সাক্ষী দিতেছি যে, হুযুর (সো) বারু বিনতে ওয়াশিক সম্পর্কে এই সিদ্ধান্ত দিয়াছিলেন। তবে স্বামীর মৃত্যুর সময় গর্ভবতী স্ত্রীর জন্য এই হুকুম নয়। কেননা তাহার ইদ্দত হইল সন্তান প্রসবকাল পর্যস্ত | কারণ কুরআন পাকে ইরশাদ হইয়াছে ঃ ১৫1০১ 25785 91 21৯1 || 59915 অর্থাৎ গর্ভবতীদের ইদ্দত হইতেছে _ তাহাদের সন্তান প্রসব করণ পর্যন্ত ।' ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, গর্ভবতীর ইদ্দত হইতেছে সন্তান প্রসব করার পরে আরও চার মাস দশ দিন। তাই সবচাইতে দীর্ঘ ও বিলম্বিত ইদ্দত হইতেছে গর্ভবতীদের ইদ্দত। এই বর্ণনাটি বেশ উত্তম এবং শক্তিশালীও বটে । তবে হাদীস বা সুন্নত দ্বারা অন্যরূপ প্রমাণিত হয়। সহীহদ্বয়ের বিভিন্ন সূত্রে সাবী'আতাল আসলামীর হাদীসে বর্ণিত হইয়াছে যে, সাবী'আতাল আসলামী রো) তাহার স্বামী সা'দ ইব্‌ন খাওলার মৃত্যুকালে গর্ভবতী ছিলেন। কিন্তু তাহার মৃত্যুর অল্প কয়েকদিন পরেই তিনি সন্তান প্রসব করেন। অন্য রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, তাঁহার মৃত্যুর একরাত পরেই তিনি সন্তান প্রসব করেন। অতঃপর তিনি নিফাস হইতে পবিত্র হইয়া ভাল পোশাক পরিধান করিলে আবুস সানাবিল ইব্‌ন বা“কাক (রা) তাহাকে উদ্দেশ্য করিয়া বলেন- সুন্দর পোশাক পরিয়াছ যে, বিবাহ বসিতে চাও নাকি ? আল্লাহর কসম করিয়া বলিতেছি, চার মাস দশ দিন অতিবাহিত না হইলে তুমি বিবাহ বসিতে পার না। সাবীআ (রা) বলেন, আমাকে ইহা বলার পর আমি ভালো কাপড় চোপড় খুলিয়া রাখিয়া সন্ধ্যায় রাসূল (সা)-এর নিকট গিয়া এই ব্যাপারে ফতওয়া জিজ্ঞাসা করিলে তিনি বলেন- সন্তান প্রসবের পরই তুমি ইদ্দত হইতে মুক্ত হইয়া গিয়াছ। সুতরাং এখন তুমি ইচ্ছা করিলে বিবাহ বসিতে পার । আবূ উমর ইব্‌ন আবদুল বার (রা) বলেন £ বর্ণিত হইয়াছে যে, ইবৃন আববাস (রা)-ও সাবীআ (ো)-এর হাদীসের প্রতি প্রত্যাবর্তন করিয়াছেন। অর্থাৎ যখন এই হাদীসটি তাহার উক্তির মোকাবেলায় দলীল হিসাবে পেশ করা হয়, তখন তিনি ইহা মানিয়া নেন। আহলে ইমামগণ বলেন ঃ ইব্‌ন আব্বাসের (রা) শিষ্যগণ সাবীআ+র (রো) হাদীস দ্বারা ফতওয়া প্রদান করিতেন। উল্লেখ্য যে, আযাদ মহিলাগণ হইতে দাসীরা পৃথক। কেননা তাহাদের ইদ্দত হইতেছে আযাদ মহিলাদের অর্ধেক, অর্থাৎ দুই মাস পাঁচ দিন। ইহাই জমহুরের মত। দাসীদের শাস্তি যেমন আযাদদের অর্ধেক, তেমনি ইন্দতও তাহাদের অর্ধেক ।

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।