Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর আমি বৃন কাছীর) বলিতেছি £ মারফ্‌ সূত্রে ইবৃন আব্বাস (রা) ছাওর ইব্‌ন ইয়ামীদ ও ইমাম মালিক স্বীয় সুআত্তায়ও উহা বর্ণনা করিয়াছেন। তবে ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা ও ছাওরীও উহা বর্ণনা করিয়াছেন। কিন্তু তাহাতে এই বাক্যটি বেশি সংযুক্ত রহিয়াছে যে, “দুই বছর পূর্তি হওয়ার পর স্তন্যপান করিলে উহা দ্বারা কিছুই প্রমাণ বা প্রতিষ্ঠিত হইবে না।” এই রিওয়ায়েতটি বিশুদ্ধতম | জাকির (রো) হইতে আবু দাউদ তায়ালেসী (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সো) বলেন ঃ স্তন্য পানের নির্ধারিত সময়ের পর স্তন্যপান করিলে দুধ-সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না এবং বয়োপ্রান্তির পরে ইয়াতীমের হুকুম অবশিষ্ট থাকে না। সারকথা হইল, এই সব কিছু প্রমাণ করে যে, স্তন্য ত্যাগ করার সময় হইতেছে দুই বছরের মধ্যে । আল্লাহ তা“আলা অন্যত্র বলেন ঃ স্তন্য ত্যাগ করা এবং গর্ভ বহন করার মোট সময় হইতেছে ত্রিশ মাস। উল্লেখ্য যে, আলী (রা), ইব্ন আব্বাস (রা), ইব্‌ন মাসউদ (রা), জাবির (রা), আবু হুরায়রা রো), ইব্ন উমর (রা), উম্মে সালমা (রা), সাঈদ ইব্‌ন মুসাইয়াব (রো), আতা ও জমহুরের মত হইল যে, দুই বছরের পরে স্তন্য পান দ্বারা হুরমত প্রতিষ্ঠিত হয় না। ইমাম শাফেঈ, ইমাম আহমাদ, ইসহাক, ছাওরী, ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মদের মাযহাবও ইহা। তবে ইমাম মালিক (€র) হইতে একটি বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, উহার সময়সীমা হইল দুই বছর দুই মাস। তাহার নিকট হইতে অন্য আর একটি বর্ণনায় উদ্ধৃত হইয়াছে যে, উহার সময়সীমা হইল দুই বছর তিন মাস। ইমাম আবু হানীফা (র) বলেন ঃ উহার সময়সীমা হইল দুই বছর ছয় মাস। ইমাম যুফার ইব্‌ন হুযাইল (র) বলেন £ তিন বছর পর্যন্ত স্তন্যপান করান যাইতে পারে। আওয়াঈ হইতে বর্ণিত হইয়াছে যে, ইমাম মালিক রে) বলেন ঃ কোন শিশু যদি দুই বছরের পূর্বে দুধ ছাড়িয়া দেয় এবং সে দুই বছর পর অন্য কোন মহিলার দুধ পান করে, তাহা হইলে উহা দ্বারা “হুরমাত' প্রতিষ্ঠিত হইবে না। কেননা এখন উহা শিশুর খাদ্যের স্থলাভিষিক্ত হিসাবে গণ্য হইবে । আওযাঈ রে) হযরত উমর (রা) ও আলী (রো) হইতে বর্ণনা করেন যে, দুধ পান ত্যাগ করার পর নতুনভাবে দুধ-সম্পর্ক গড়ার পথ বন্ধ হয়। পরে তাহারা যদি দুই বছরের বাকী সময়টা পূর্ণ করিয়া নেয়ার ইচ্ছা করে আর সেই সময়ে যদি অন্য মহিলার স্তন্য পান করায়, তাহা হইলেও দুধ-সম্পর্ক প্রতিষ্ঠিত হইবে না। জমহুর ওলামার অভিমতও এইরূপ । ইমাম মালিক (র) বলেন $ দুই বছর পূর্ণ হওয়ার পরে অথবা পূর্বে যখনই দুধ ত্যাগ করুক না কেন, তখন হইতেই দুধ-সম্পর্ক গড়ার পথ রুদ্ধ হইয়া যায়। আল্লাহই ভালো জানেন। আয়েশা রো) হইতে বুখারী ও মুসলিম বর্ণনা করেন যে, তিনি দুই বছর পরে এমনকি বড়দের দুধ পানকেও হুরমাত বলিয়া মনে করিতেন । আতা ইব্‌ন আবু রুবাহ এবং লাইছ ইব্‌ন সাআদও (রি) ইহা বলিয়াছেন। |

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।