001119115 ২৬৮ তাফসীরে ইব্ন কাছীর উহাকেই বলে যাহাতে পরম্পরের প্রতি আগ্রহ থাকে। এই বর্ণনাটির সূত্র বিশুদ্ধ। অবশ্য : সহীহ্দ্ধয়ে ইহা উদ্ধৃত হয় নাই। ইব্ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, আবদুল্লাহ ইবৃন নাফে এবং ছাওরীও অনুরূপ বর্ণনা করিয়াছেন । উন্লেখ্য যে, হাদীসটি মাওকুফ পর্যায়ের হইলেও উহার ভিতর নবী (সা)-এর সময়কার বর্ণনা উল্লেখ থাকায় উহা মারফ্ পর্যায়ে উন্নীত হইয়াছে। উমর (রা) হইতে পর্যায়ক্রমে কুবায়সা ইব্ন জাবির, মুসাইয়াব ইব্ন রাফে, আ*মাশ, আবূ বকর ইবৃন শায়বা জাওজানী, হারব আল কিরমানী ও আবূ বকর আছরাম বর্ণনা করেন ঃ উমর (রা) বলেন- যদি কেহ হিলা করে বা করায় উভয়কেই আমি ব্যভিচারের শাস্তি দিব অর্থাৎ প্রস্তরাঘাতে প্রাণদণ্ডের আদেশ দিব। বায়হাকী বর্ণনা করেন £ “এক ব্যক্তি জনৈক মহিলাকে এই জন্য বিবাহ করে যে, সে পূর্ব স্বামীর জন্য হালাল হইয়া যায়। এই খবর হযরত উমরের রো) নিকট পৌছিলে তৎক্ষণাৎ তিনি উভয়কে বিচ্ছিন্ন করিয়া দেন।' হযরত আলী (রা), হযরত ইব্ন আব্বাস (রা) প্রমুখ হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ (41৮ ০১ অর্থাৎ দ্বিতীয় স্বামী যদি সহবাসের পর তালাক দেয়। (১1054 311: 03৯ %:১ অর্থাৎ তাহা হইলে তাহাদের উভয়ের পুনর্বিবাহে কোন পাপ নাই। 4111 ১১. (০৮:54 105 ৩। অর্থাৎ যদি তাহারা আল্লাহর হুকুম বজায় রাখিয়া চলিতে পারিবে বলিয়া মনে করে। শেষ আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ (র) বলেন ঃ অর্থাৎ টানা িগারা রা জট পাগাগারাগঞ৭৬০ কোন লোক যদি তাহার স্ত্রীকে এক বা দুই তালাক দেয় আর তাহার স্ত্রী ইদ্দত শেষে অন্য স্বামীর যথারীতি সহবাস গ্রহণ করিয়া তালাকপ্রাপ্তা হয় এবং পুনরায় তাহার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহা হইলে সেই ব্যক্তি কয় তালাকের অধিকারী হইবে ? ইমামগণের মধ্যে এই ব্যাপারে মতভেদ রহিয়াছে । ইমাম মালিক, ইমাম শাফেঈ ও ইমাম আহমদ ইবৃন হাম্বলের মাযহাব এই যে, সে কেবল বাকি এক বা দুই তালাকের অধিকারী হইবে । সাহাবাদের বিশেষ একটি দলের অভিমত ইহাই। পক্ষান্তরে ইমাম আবু হানীফা (র) ও তাহার অনুসারিগণের অভিমত হইল এই যে, সে ব্যক্তি নতুনভাবে তিন তালাকের অধিকারী হইবে । তাহাদের যুক্তি হইল যে, দ্বিতীয় স্বামীর তালাক প্রদানের পর প্রথম স্বামী তাহাকে বিবাহ করার সাথে সাথে যখন দ্বিতীয় স্বামীর তিন তালাকের অধিকার রহিত হইয়া যায়, তখন প্রথম স্বামীর নতুনভাবে তিন তালাকের অধিকারী হইতে অসুবিধা কোথায় ?
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।