Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ২৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর “সুদ দাতা ও গ্রহীতা, সুদের সাক্ষ্যদাতা ও লেখক, সৌন্দর্যের জন্য চিত্রাংকনকারী ও উহা গ্রহণকারী, সাদকা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং হিলাকারী ও হিলা গ্রহণকারীর প্রতি রাসূল (সা) অভিসম্পাত করিয়াছেন। তেমনি তিনি মাতম করিতেও নিষেধ করিয়াছেন ।” হযরত আলী রো) হইতে পর্যায়ক্রমে হারিছ, শা'বী, ইব্‌ন ইয়াধীদ ওরফে জাবির, শু“বা ও গুন্দুরও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইসমাঈল ইবৃন আবু খালিদ, হুসায়েন ইবৃন আবদুর রহমান, মুখালিদ ইব্‌ন সাঈদ ও শাবী (র) হইতে ইব্ন আওনও অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবু দাউদ, তিরমিযী ও শা"বীর উদ্ধৃত হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। অপর এক হাদীসে আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, আবূ ইসহাক, ইসমাঈল, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ও আহমদ রে) বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ ' “সুদ দাতা ও গ্রহীতা, সুদের লেখক ও সাক্ষ্যদাতা, হিলাকারী ও হিলা গ্রহণকারীর উপর রাসূল (সা) লা“নত করিয়াছেন" । তৃতীয় হাদীস জাবির ইব্ন আবদুল্লাহ রো) হইতে পর্যায়ক্রমে শা"বী, মুজালিদ, আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ আল আয়সী, আশআস ও আবু সাঈদ আশাজ এবং আলী (রা) হইতে হারিছ ও ইমাম তিরমিযী বর্ণনা করেন যে, জাবির ইবৃন আবদুল্লাহ (রা) ও হযরত আলী (রা) বলেন ঃ 'রাসূল সো) হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত দান করিয়াছেন।' ইমাম আহমদ (র) বলেন £ এই হাদীসের সনদ শক্তিশালী নহে। কারণ মুজালিদ নামক বর্ণনাকারী খুবই দুর্বল এবং সে আলিম নহে। এই হাদীসটি আলী (রা) হইতে পর্যায়ক্রমে জাবির, শা"বী, মুজাহিদ ও ইব্‌ন নুমায়েরের নির্ভরযোগ্য সৃত্রেও বর্ণিত হইয়াছে । সেখানে ইব্‌ন নুমায়রের নির্ভরযোগ্যতা সম্পর্কে সন্দেহ করা হইয়াছে। তবে প্রথম হাদীসটি সুত্র বিচারে বিশুদ্ধতম হিসাবে সুপরিচিত । চতুর্থ হাদীস উকবা ইবৃন আমের (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মাসআব মাযরাহ ওরফে ইবন আহান, লায়েছ ইব্ন সা“আদ,উছমান ইব্‌ন সারেহ মিসরী, ইয়াহয়া ইবৃন উছমান ও আবু আবদুল্লাহ মুহাম্মদ ইয়াধীদ ইব্ন মাজা (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ৫ “একদা রাসূলুল্লাহ (সা) প্রশ্ন করেন- আমি তোমাদিগকে ধার করা ঝাড় সম্পর্কে বলিব কি? সকলেই সমস্বরে জবাব দিল-হ্যা, হে আন্মাহর রাসূল। তখন তিনি বলিলেন-উহা হইল হিলাকারী। কেননা আল্লাহ তা'আলা হিলাকারী ও হিলা গ্রহণকারী উভয়ের প্রতি অভিসম্পাত বর্ণ করেন ।' অবশ্য এই হাদীসটি একমাত্র ইব্‌ন মাজাই বর্ণনা করিয়াছেন । অপরদিকে অন্যরা ইহার বর্ণনায় উছমানের উপস্থিতির কারণে ইহা সর্বতোভাবে বর্জন করিয়াছেন। তবে আমি (ইবৃন কাছীর) বলিতেছি- উছমান একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী ৷ কারণ, ইমাম বুখারী তাহার সহীহ সংকলনে উছমানের বর্ণনা গ্রহণ করিয়াছেন। ফলে অনেকেই তাহাকে অনুসরণ করিয়াছেন। লায়েছ, আবু সালেহ, আবদুল্লাহ ইব্‌ন সালেহ, আল আব্বাস মর

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।