Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 %' সুরা বাকারা ২৬৫ শায়েখ আবূ উমর ইব্‌ন আবদুল বার ইমাম হাসান বসরীয় উদ্ধৃতি দিয়া বলেন ৪ স্ত্রীর সহিত দ্বিতীয় স্বামীর যৌন সম্পর্কের ক্ষেত্রে বীর্যপাত অপরিহার্য শর্ত। তাহার দলীল হইল রাসূলের (সা) এই বাণী-“যতক্ষণ না তোমরা একে অপরের যৌন স্বাদ গ্রহণ করিবে । এখানে উল্লেখ্য যে, হাসান বসরী (র)-এর বর্ণিত হাদীসের দ্বারা যদি পুরুষের বীর্যপাত শর্ত হয় তাহা হইলে নারীর বীর্যপাত শর্ত হওয়া বুঝায়। মূলত উপরোক্ত হাদীসসমূহের $1:... শব্দটির অর্থ বীর্য নহে। কেননা ইমাম আহমদ (র) ও নাসায়ী (র) হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন-সাবধান! আসীলাতা অর্থ হইল সহবাস। আরও উল্লেখ্য যে, দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যই যদি হয় প্রথম বিবাহ হালাল করা, তাহা হইলে সেই বিবাহ নিন্দনীয় ও অভিশপ্ত । তাই জমহুর ইমামদের অভিমত হইল এই যে, এরূপ উদ্দেশ্য সুস্পষ্টত প্রকাশ পাইলে দ্বিতীয় বিবাহ বাতিল বলিয়া গণ্য হইবে। উক্ত অভিমত সম্পর্কিত হাদীসসমূহ নিম্নে প্রদত্ত হইল। প্রথম হাদীস আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে হুযায়েল, আবূ কায়েস, সুফিয়ান, ফযল ইব্‌ন হাকীম ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আবদুল্লাহ রে) বলেন £ উলকী প্রদানকারিণী ও উলকী গ্রহণকারিণী, কেশ বিন্যাশকারিণী ও কেশ বিন্যাশ গ্রহণকারিণী, হিলা গ্রহণকারী ও হিলা গ্রহণকারিণী এবং সুদ গ্রহীতা ও সুদ দাতাদের উপর রাসূল (সা) অভিসম্পাত প্রদান করিয়াছেন" । ৃ উপরোক্ত সনদে এই হাদীস ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ীও বর্ণনা করিয়াছেন। তবে তাহারা অন্য সূত্রেও হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলেন ঃ হাদীসটি হাসান সহীহ। তিনি আরও বলেন- আহলে ইল্ম ইমামগণ এই হাদীসের উপর আমল করিয়া গিয়াছেন। তাহারা হইলেন হযরত উমর (রা), উছমান (রা), ইব্‌ন উমর (রা) প্রমুখ । তাবেঈন ও ফকীহগণের মাযহাব ইহাই । আলী (রা), ইব্‌ন মাসউদ (রা) ও ইব্‌ন আব্বাস (রা) প্রমুখের অভিমতও ইহাই । | অপর এক সূত্রে ইবৃন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে আবুল ওয়াকিল, আবদুল করীম, যাকারিয়া ইবন আদী ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) হইতে ইবৃন মাসউদ (রা) বর্ণনা করেন ঃ “যে ব্যক্তি হিলা করে এবং যাহার জন্য হিলা করে তাহারা উভয়ই অভিশপ্ত" | ইব্‌ন মাসউদ (রা) অপর এক সূত্রে পর্যায়ক্রমে হারিছ আল আওয়ার, আবদুল্লাহ ইব্‌ন মুর্বা, আশ্মাশ, ইমাম নাসায়ী ও আহমদ বর্ণনা করেন £ “সুদ দাতা, সুদ গ্রহীতা এবং জ্ঞাতসারে সুদের লেখক ও সাক্ষ্যদাতা অভিশপ্ত। তেমনি কেশ বিন্যাসকারিণী ও কেশ বিন্যাস গ্রহণকারিণী, যাকাত অস্বীকারক ও যাকাত গ্রহণে আতিশয্যকারী, হিজরতের পরে ইসলাম বর্জনকারী এবং হিলা গ্রহণকারীরা সকলেই কিয়ামত পর্যন্ত রাসূল (সা) কর্তৃক অভিশপ্ত থাকিবে । দ্বিতীয় হাদীস | হযরত আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, শা"বী, জাবির, সুফিয়ান, আবদুর রাযযাক ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন £ কাছীর (২য় খও)___৩৪.

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।