Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর : ভিতরে গিয়াছিল। তিনি এই অবস্থা দেখিয়া বলিলেন-হে আবু বকর! মহিলাটি রাসূল (সা)-এর সামনে যাহা করিতেছে তাহাতে আপনি বাধা দিতেছেন না কেন ? রাসূল (সা) ইহা শুনিয়া শুশুমাত্র মুচকি হাসি হাসিলেন। অতঃপর বলিলেন-মনে হয় তুমি রিফাআর কাছে ফিরিয়া যাইতে চাও। তাহা হইবে না, যতক্ষণ না সে তোমার ও তৃমি তাহার যৌন-স্বাদ গ্রহণ করিবে। ইমাম বুখারী আবদুল্লাহ ইব্‌ন মুবারকের, ইমাম মুসলিম আবদুর রাষযাকের ও ইমাম নাসায়ী ইয়াধীদ ইব্‌ন জারীজের সূত্রে অনুরূপ বর্ণনা করেন। আবদুর রাষযাকের সনদে ইমাম মুসলিম বর্ণনা করেন £ “রিফাআহ তাহার স্ত্রীকে তিন তালাক দিয়াছিল"। এই সনদে আরও একদল উক্ত হাদীস বর্ণনা করেন। তাহা ছাড়া আবু দাউদ সুফিয়ান ইব্‌ন উআ ইনার সূত্রে, বুখারী উকাইলের সূত্রে ও মুসলিম ইউনুস ইব্‌ন ইয়াধীদের সূত্রে উহা বর্ণনা করেন। নাসায়ী উহা বর্ণনা করেন আইয়ুব ইব্‌ন মূসা হইতে । সালেহ ইব্‌ন আবুল আখযার বলেন-তাহারা সকলেই হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া ও যুহরীর সূত্রে উহা বর্ণনা করেন। হইতে ইমাম মালিক বর্ণনা করেন ৪ “রাসূল (সো)-এর জীবদ্দশায় রাফাআতা ইবৃন সুমওয়াল তামীমা বিন্ত ওয়াহাবকে তিন তালাক দেন। অতঃপর তাহাকে আবদুর রহমান ইব্‌ন যুবায়র বিবাহ করেন। কিন্তু উক্ত মহিলা অভিযোগ করেন যে, সে তাহার সহিত সহবাস করিতে অক্ষম । তাই উভয়কে যেন রাসূল (সা) আলাদা করিয়া দেন। তখন রাফাআতা ইব্‌ন সুমওয়াল তাহাকে দ্বিতীয়বার বিবাহ করিতে ইচ্ছা করেন। যেহেতু সে তাহার প্রথম স্বামী ছিল, তাই রাসূল (সা) তাহাদের বিবাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করিয়া বলেন-__ সে তোমার জন্য হালাল হইবে না, যতক্ষণ না তুমি আবদুর রহমানের সহিত যৌন সম্পর্ক স্থাপন করিবে ।” ইমাম মালিক হইতে মুআত্তা সংকলকগণ ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই বর্ণনাসূত্রে ছেদ যুবায়ের রাফাআহ, মালিক, আবদুল্লাহ ইবৃন ওহাব ও ইব্রাহীম ইব্ন তাহমানও পরম্পরা সূত্রে ইহাই বর্ণনা করিয়াছেন । পরিচ্ছেদ মোটকথা, দ্বিতীয় স্বামী গ্রহণ করার অর্থ হইতেছে স্ত্রীর সহিত তাহার যৌন সম্পর্ক স্থাপিত হওয়া ও স্ত্রীকে স্থায়ীভাবে রাখার উদ্দেশ্য থাকা। পূর্ব স্বামীর পুনর্বিবাহ শুদ্ধ হওয়ার ইহাই হইল পূর্বশর্ত। ইমাম মালিক (র) এক্ষেত্রে বৈধ পন্থায় যৌন সম্পর্ককে শর্ত করিয়াছেন। তাই সম্পর্ক স্থাপন করিলে ইহা দ্বারা সে প্রথম স্বামীর জন্য হালাল হইবে না। তেমনি যদি দ্বিতীয় স্বামী অমুসলিম হয়, তাহা হইলে এই বিবাহ দ্বারা কোন মুসলিম স্বামীর জন্য হালাল হইবে না। কেননা মুসলিম নারীর সহিত কাফিরের বিবাহ বাতিল বলিয়া গণ্য।

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।