Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩০ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম মুসলিমও ইবৃন উমর ভিন্ন অন্য এক সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম . তিরমিযী সুফিয়ান সাওরীর সূত্রে হাদীসটি বর্ণনা করেন। উহাতে আছে-তাহারা তখন রুকুরত ছিল এবং রুকুরত অবস্থায়ই তাহারা কাবার দিকে ঘুরিয়া গেল। ইমাম মুসলিম হাম্মাদ ইব্‌ন সালমার হাদীসেও অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেন। হাম্মাদ ছাবিত হইতে ও তিনি আনাস (রো) হইতে উহা বর্ণনা করেন। এই সব হাদীস প্রমাণ করে যে, সাহাবায়ে কিরাম আল্লাহ ও রাসূলের কিরূপ অন্ধ অনুসারী ছিলেন। মু'মিনের আনুগত্যের উহাই উত্তম নমুনা! | ০ 0598 0: 5410০? অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া আদায় করা তোমাদের নামাযসমূহ আল্লাহ তা'আলা নষ্ট করিবেন না এবং উহার ছাওয়াব তোমরা আল্লাহর কাছে পাইবে । সহীহ সংকলনে আবূ ইসহাক সাঈদ হযরত বারা'আ (রা) হইতে বর্ণনা করেন-যাহারা বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামায পড়া অবস্থায় মারা গেল, তাহাদের নামাযের কি হইবে এই প্রশ্ন দেখা দেওয়ায় আল্লাহ তা'আলা 42041 ৮৮০] 11 € 01554 আয়াতাংশ নাযিল করেন। ইমাম তিরমিযী এই হাদীস ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন দা এগার ইবৃন ইসহাক বলেন-আমাকে মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ, ইকরামা অথহা সাঈদ ইব্‌ন জুবায়ের হইতে ও তিনি ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ 9.1 ৫:১১] 441 ১8155 অর্থাৎ তোমাদের প্রথম কিবলা অনুসরণ ও নবীকে সত্য জানিয়া পরবর্তী কিবলা গ্রহণ এবং উভয়ের ছাওয়াবই তোমরা পাইবে। ১./1.১ 111 ১1 ১১১১ 49৮৮ নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর বড়ই কৃপাপরায়ণ ও দয়ালু। হাসান বসরী (র)-বলেন ঃ ০ ১521 41034 0০5 অর্থাৎ আল্লাহ তা'আলা মুহম্মদ (সা)-কে কিংবা তাহার সহিত তোমাদের কিবলা পরিবর্তনকে ক্ষতিথস্ত করিবেন না। 5:১1 ১/.510 21111 ৮১ অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি বড়ই সদয় ও দয়ার্র। সহীহ সংকলনে আছে ঃ রাসূল (সা) একটি নারীকে বন্দী অবস্থায় দেখিতে পাইলেন। তাহার নিকট হইতে তাহার সন্তানকে পৃথক করিয়া দেওয়া হইয়াছিল। তাই যখন কোন সন্তানকে কাছে পাইত তাহাকেই বুকের সহিত জড়াইয়া ধরিত। সে তাহার সন্তানের জন্য ছটফট করিয়া ছুটাছুটি করিত । অতঃপর যখন সে সন্তানটি পাইল, বুকের ভিতর জড়াইয়া নিয়া স্তন্য দান করিল। তখন রাসূল (সা) সাহাবাগণকে জিজ্ঞাসা করিলেন-এই মেয়েলোকটি কি তাহার সন্তানটিকে আগুনে নিক্ষেপ করিতে পারে ? তাহারা জবাব দিলেন-না, ইয়া রাসূলাল্লাহ । তিনি বলিলেন-তাহা হইলে আল্লাহর কসম ! এই.নারী হইতেও আল্লাহ তাহার বান্দাগণের প্রতি বেশী ম্নেহপরায়ণ।

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।