Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ১ ২৬৩ নাসায়ী (র) আবূ কুরায়েব হইতে ও আবু দাউদ রে) মুসাদ্দাদ হইতে এবং তাহারা উভয়ে আবু মুআবিয়া হইতে অনুরূপ বর্ণনা করেন। সহীহ্‌ মুসলিমের এক বর্ণনায় হযরত আয়েশা (রা) মুসাদ্দাদ হইতে এবং তাহারা উভয়ে আবু মুআবিয়া হইতে অনুরূপ বর্ণনা করেন। সহীহ মুসলিমের এক বর্ণনায় যহরত আয়েশা রো) বলেনঃ ; “জনৈক মহিলাকে কোন এক পুরুষ বিবাহ করিয়া পরে তালাক দেওয়ায় সে দ্বিতীয় স্বামী গ্রহণ করে । কিন্তু দ্বিতীয় স্বামী সহবাসের পূর্বেই তাহাকে তালাক দেয় । তখন রাসূল (সা)-কে জিজ্ঞাস করা হয় যে, সেই মহিলা পূর্ব স্বামীর জন্য হালাল হইবে কি? তদুত্তরে তিনি বলেন-না যতক্ষণ না দ্বিতীয় স্বামী তাহার যৌন স্বাদ গ্রহণ করিবে (ততক্ষণ প্রথম স্বামীর জন্য সে হালাল হইবে না।) ইমাম মুসলিম (র) বলেনঃ উক্ত হাদীস আবু বকর ইবৃন শায়বা, আবূ ফুযায়েল, আবূ কুরায়েব ও আবু মুআবিয়া প্রমুখ শুধু হিশামের সূত্রেই বর্ণনা । করেন ইমাম বুখারীও উহা হিশাম হইতে আবু মুআবিয়া মুহাম্মদ ইবৃন হালিমের সূত্রে বর্ণনা করেন। অবশ্য ইমাম মুসলিম উহা ভিন্ন দুইটি সূত্রেও আলোচ্য হাদীসটি বর্ণনা করেন। আর ইমাম ইব্‌ন জারীর মারফু সূত্রে হযরত আয়েশা (রা হইতে পর্যায়ক্রমে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া ও আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারকের সনদে উহা বর্ণনা করেন। এই সনদটি অতি উত্তম । ইবৃন জারীর অপর এক সনদে রাসূল (সা) হইতে পর্যায়ক্রমে হযরত আয়েশা (রা), মুহাম্মদের মাতা আমীনা ও আলী ইব্‌ন যায়েদ ইবৃন জাদআদের সূত্রেও অনুরূপ বর্ণনা করেন। ইমাম বুখারীর বর্ণিত হাদীসের বিভিন্ন মতের সংক্ষিপ্ত সার এইঃ নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে হযরত আয়েশা রো, হিশাম ইব্ন উরওয়া, ইয়াহয়া, আমর ইব্ন আলী ও ইমাম বুখারী এবং আয়েশা রো) হইতে উরওয়া, হিশাম, আব্বাস, উছমান ইবৃন আবূ শায়বা ও ইমাম বুখারী বর্ণনা করেন £ “হযরত আয়েশা (রা) বলেন-রাফাআতুল কারযী বিবাহ করার পর স্ত্রীকে তালাক দেন। উক্ত স্ত্রীলোকটি (দ্বিতীয় স্বামী সম্পর্কে) রাসূল (সা)-এর নিকট অভিযোগ করেন যে, সে আমার যৌনাকাজ্কা পূরণে অক্ষম এবং সে এই ব্যাপারে কাপড়ের আঁচল হইতে অধিক নহে, তাই পূর্ব স্বামীর কাছে যাইতে চাই । উত্তরে রাসূল (সা) বলেন, তাহা হইবে না, যতক্ষণ না সে তোমার ও তুমি তাহার যৌন স্বাদ গ্রহণ কর।” একমাত্র ইমাম বুখারীই এই সনদে হাদীসটি বর্ণনা করেন। অপর এক সূত্রে হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া, যুহরী, সুআম্মার, আবদুল আলা ও ইমাম আহমদ বর্ণনা করেনঃ “একদা রাফআতুল কারযীর স্ত্রী নবী করীম (সা)-এর দরবারে আসেন । তখন আমি এবং আবূ বকর (রো) সেখানে উপস্থিত ছিলাম । সে বলিল-রিফাআত আমাকে তালাক দিয়াছে এবং হইল কাপড়ের আচলের মত। এই বলিয়া সে রাসূল (সা)-এর সামনে ওড়নার আচল নাড়াইয়া দেখাইল। খালিদ ইবৃন সাঈদ ইব্নুল আস্‌ দুয়ারে দাড়ানো ছিল । তাহাকে না বলিয়াই মহিলা

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।