001119115 ২৬২ | তাফসীরে ইব্ৃন কাছীর তাহাকে তালাক দেয়। এই অবস্থায় সেই মহিলাকে তাহার পূর্ব স্বামী বিবাহ করিতে পারিবে কি? রাসূল (সা) তদুত্তরে বলিলেন-না, যতক্ষণ না তাহার দ্বিতীয় স্বামী তাহার মধুর স্বাদ গ্রহণ করিবে ও সে তাহার দ্বিতীয় স্বামীর মধুর স্বাদ গ্রহণ করিবে ।” ইব্রাহীম আনমাতী ও ইমাম ইব্ন জারীরও অনুরূপ বর্ণানা করেন। আমি ইব্ন কাছীর বলিতেছি £ ইব্ন আবু ফুরাত বলেন-উপরোক্ত হাদীসের বর্ণনাকারী " মুহাম্মদ ইব্ন দীনার ইব্ন সান্দাল আবু বকর ইযদী (পরবর্তীকালে তায়ী ও বসরী বলিয়া পরিচিত) সম্পর্কে বিভিন্ন মত রহিয়াছে । কেহ তাহাকে দুর্বল এবং কেহ আবার তাহাকে সবল ও উত্তম বর্ণনাকারী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তবে আবূ দাউদ (র) বলেন-মৃত্যুর প্রাকালে লোকটি বিকারপ্রস্ত হইয়াছিল। আল্লাহই সর্বজ্ঞ । অপর এক হাদীসে আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আবৃ হারিছ গিফারী, ইয়াহয়া ইব্ন জারীর বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ “রাসূল (সো) জিজ্ঞাসিত হন যে, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর যদি সে অন্য স্বামী গ্রহণ করে এবং দ্বিতীয় স্বামী যদি সহবাসের পূর্বেই তাহাকে তালাক দেয়, তাহা হইলে কি তাহাকে প্রথম স্বামী গ্রহণ করিতে পারিবে ? হুযুর (সা) বলেন-না, যতক্ষণ না একে অপরের মধুর স্বাদ গ্রহণ করিবে ।” অপর এক রিওয়ায়েতে শায়বান অর্থাৎ ইবৃন আবদুর রহমানও অনুরূপ বর্ণনা করেন। উন্লেখ্য যে, উপরোক্ত রিওয়ায়েতের অন্যতম বর্ণনাকারী আবুল হারিছ অপ্রসিদ্ধ। অপর এক হাদীসে হযরত আয়েশা রো) হইতে পর্যায়কমে কাসিম, আবদুল্লাহ, ইয়াহিয়া ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রো) বলেন £ “আমি রাসূল (সা)-কে এই প্রশ্ন করিলাম যে, এক ব্যক্তি তাহার স্ত্রীকে তালাক দেওয়ায় তাহার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে। কিন্তু সহবাসের পূর্বেই দ্বিতীয় স্বামী তাহাকে তালাক দেয়। সে অবস্থায় প্রথম স্বামী তাহাকে গ্রহণ করিতে পরিবে কি? তদুত্তরে রাসূল (সা) বলেন-না, যতক্ষণ না সে প্রথম স্বামীর মত দ্বিতীয় স্বামীরও যৌন স্বাদ গ্রহণ করিবে ।” ইমাম বুখারী, মুসলিম ও নাসায়ী (র) প্রমুখও হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে কাসিম ইব্ন আবু জুবায়ের ও উবায়দুল্লাহ ইবন উমর আল উমরীর সূত্রে অনুরূপ বর্ণনা করেন। অপর এক সুত্রে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আসওয়াদ (রে), ইব্রাহীম, আ*মাশ এবং আবু মুআবিয়া হইতে আবু হালিম রিফায়ী, সুফিয়ান ইব্ন ওয়াকী, উবায়দুল্লাহ ইব্ন ইসমাঈল হিবারী ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা রো) বলেন ঃ “রাসূল (সা) জিজ্ঞাসিত হন যে, জনৈক ব্যক্তি তাহার স্ত্রীকে তালাক দেওযায় সে অন্য স্বামী গ্রহণ করে। কিন্তু দ্বিতীয় স্বামী তাহার সহিত সহবাস করার পূর্বেই তাহাকে তালাক দেয়। এমতাবস্থায় সে কি তাহার পূর্ব স্বামীর জন্য হালাল হইবে? রাসূল (সা) উত্তর দিলেন-ততক্ষণ পর্যন্ত হালাল হইবে না যতক্ষণ পর্যন্ত সে তাহার দ্বিতীয় স্বামীর সহিত যৌন সম্পর্ক আদান প্রদান না করিবে ।”
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।