001119115 ?ু সূরা বাকারা | ২৬১ নবী করীম (সো) হইতে পর্যায়ক্রমে ইবন উমর (রা), সাঈদ ইব্ন মুসাইয়াব, মালেক ইব্ন আবদুল্লাহ, সালিম ইবৃন রাযীন, আলকামা ইবৃন মারসাদ, শু“বা, মুহাম্মদ ইব্ন জাফর, ইব্ন বাশার ও আবূ জাফর ইবৃন জারীর বর্ণনা করেন £ “নবী করীম (সা)-কে জিজ্ঞাসা করা হয় যে, কোন পুরুধন যদি তাহার স্ত্রীকে সহবাসের পূর্বেই তালাক দেয় এবং সেই মহিলা যদি অন্য স্বামী গ্রহণ করিয়া সহবাসের পূর্বে তালাকপ্রাপ্তা হয় তখন কি তাহার পূর্ব স্বামী তাহাকে বিবাহ করিতে পারিবে ? নবী করীম (সা) উত্তর দিলেন-পারিবে না, যতক্ষণ না দ্বিতীয় স্বামীর সহিত তাহার যৌন সম্পর্ক স্থাপিত হয়।” উন্লেখ্য যে, এই বর্ণনাটিও সাঈদ ইব্ন মুসাইয়াবের এবং বর্ণনাটি উদ্ধৃত করেন ইব্ন জারীর । ইমাম আহমদও বর্ণনাটি উদ্ধৃত করেন। বর্ণনাটি এইরূপ -নবী করীম (সা) হইতে ইব্ন আলকামা ইব্ন মারসাদ, শু“বা ও মুহাম্মদ ইব্ন জা"ফর বর্ণনা করেন ঃ “নবী করীম (সো) জিজ্ঞাসিত হন যে, কোন স্বামী তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর উক্ত মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করিল। কিন্তু সহবাসের পূর্বেই দ্বিতীয় স্বামী তাহাকে তালাক দিল । এমতাবস্থায় কি প্রথম স্বামী তাহাকে পুনঃ বিবাহ করিতে পারিবে ? রাসূল (সা) জবাব দিলেন, যতক্ষণ না সে দ্বিতীয় স্বামীর স্বাদ গ্রহণ করিবে ততক্ষণ পারিবে না।” বাশশার বিন্দার হইতে এবং উভয়ে শু“বা হইতে মুহাম্মদ ইবৃন জাফর গুন্দরের সূত্রেও অনুরূপ বর্ণনা করেন। উল্লেখ্য যে, ইবৃন উমর (রা) হইতে সাঈদ ইবৃন মুসাইয়াবের উপরোক্ত বর্ণনাটি মারফু সূত্রে বর্ণিত হইয়াছে। পক্ষান্তরে তাহার যে মন্তব্য ও বর্ণনা প্রথমে উদ্ধৃত হইয়াছে তাহা দুর্বল ও স্ববিরোধী । তাই তাহার বর্ণিত শক্তিশালী হাদীসের মোকাবেলায় তাহার ব্যক্তিগত দলীলবিহীন উক্তির কি মূল্য থাকিতে পারে ? আল্লাহই ভাল জানেন। ইমাম আহমদ, ইমাম নাসায়ী ও ইমাম ইব্ন জারীর ইব্ন উমর (রা) হইতে নিম্ন হাদীসটি উদ্ধৃত করেন ঃ ইব্ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে রযীন ইবৃন সুলায়মান আনসারী, আলকামা ইব্ন মারছাদ ও সুফিয়ান ছাওরী বর্ণনা করেন যে, ইবৃন উমর (রা) বলেন ঃ “নবী করীম (সা) জিজ্ঞাসিত হন যে, এক ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ায় সে অন্যত্র বিবাহ বসে। কিন্তু স্বামী তাহার সহিত দরজা বন্ধ করিয়া ও পর্দা ঝুলাইয়া একান্তে সহবাস করার পূর্বেই তালাকপ্রাপ্ত হয়। এমতাবস্থায় সে তার প্রথম স্বামীর জন্য হালাল হইবে কি? রাসূল (সা) জবাব দিলেন- না, যতক্ষণ না সে যৌন স্বাদ গ্রহণ করিবে ।” অপর এক হাদীসে আনাস ইব্ন মালিক হইতে পর্যায়ক্রমে ইয়াহয়া ইব্ন ইয়াযীদ হানায়ী, মুহাম্মদ ইব্ন দীনার, আফফান ও ইমাম আহমদ বর্ণনা করেন ঃ “রাসূল সো)-কে প্রশ্ন করা হয় যে, কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর অন্য এক জনের সহিত তাহার বিবাহ হয়। কিন্তু সে তাহার সহিত সহবাস করিবার পূর্বেই
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।