Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ২৫৭ খোলার ব্যাপারে দ্বিতীয় মত হইল এই যে, যদি খোলা দ্বারা একাধিক তালাকের নিয়াত করে তাহা হইলে বাইন তালাক হইবে । উম্মে বকর আসলামিয়া হইতে পর্যায়ক্রমে জমহানের পিতা, জমহান, হিশাম ইবৃন উরওয়া ও মালিক বর্ণনা করেন যে, উম্মে বকর আসলামিয়া বলেনঃ আমার স্বামী হইতে খোলা গ্রহণ করার পর এই ব্যাপার নিয়া আমি হযরত উছমান (রা) এর নিকট গেলে তিনি বলেন-ইহার দ্বারা তালাক হইয়া গিয়াছে । যদি নির্দিষ্ট কোন তালাকের সংখ্যা বলিয়া থাক তাহা হইলে তাহাই কার্যকরী হইবে । অবশ্য উক্ত বর্ণনার অন্যতম বর্ণনাকারী জমহান অপরিচিত ব্যক্তি । তাই আহমদ ইব্‌ন হাম্বল বর্ণনাটিকে যঈফ বলিয়াছেন । আল্লাহই ভাল জানেন। উমর (রা), আলী (রা) ইবৃন মাসউদ (রো), ইব্‌ন উমর (রা) প্রমুখের সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, হাসান আতা, শুরায়েহ, শা'বী ইবরাহীম এবং জাবির ইব্‌ন যায়েদেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম মালিক, ইমাম আবূ হানীফা ও তাহার সহচরবৃন্দ, ছাওরী, আওযাঈ, আবু উছমান বাত্তী ও ইমাম শাফেঈ (র)-এর পরবর্তী মত ইহাই । তবে ইমাম আবু হানীফা (র)-এর অভিমতের তাৎপর্য হইল এই যে, খোলা গ্রহণকারী যদি এক তালাকের নিয়াত করে, এক তালাক হইবে। দুই তালাকের নিয়াত করিলে দুই তালাক হইবে এবং তিন তালাকের নিয়াত করিলে তিন তালাক হইবে । আর যদি সে কিছু না বলে তাহা হইল এক তালাক বাইন হইবে। ইমাম শাফেঈ (র)-এর একটি অভিমত হইল এই যে, যদি খোলার সময়ে তালাক শব্দ ব্যবহৃত না হয় কিংবা এই ধরনের কিছু প্রমাণিতও না হয়, তাহা হইলে তালাকই হইবে না। মাসআলা ইমাম মালিক (র), ইমাম আবু হানীফা (রা), ইমাম শাফেঈ (রা), ইমাম আহমদ (র) ও ইসহাক ইব্‌ন রাহবিয়া (র) প্রমুখ ইমামের অভিমত হইল এই যে, খোলাপ্রাপ্তা মহিলা যদি ঝতুবতী হয় তাহা হইলে তালাকপ্রাপ্তা মহিলার মতই তাহার ইদ্দত হইল তিন হায়েয । উমর (রা), আলী (রা) ও ইব্‌ন উমর (রা) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। তাহাদেরই সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়াব, সুলায়মান ইবৃন ইয়াসার, উরওয়া, মালিক, আবূ সালমা, উমর ইব্‌ন আবদুল আযীয, ইবৃন শিহাব, হাসান, শাবী, ইবরাহীম নাখঈ, আবূ ইয়ায, খাল্লাস ইবৃন উমর, কাতাদা, সুফিয়ান ছাওরী, আওযাঈ, লায়েছ ইব্ন সাআদ, আবুল আবীদ প্রমুখও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। তিরমিধী (রে) বলেন £ সাহাবায়ে কিরামের অধিকাংশের অভিমত ইহাই । অর্থাৎ তীহারা বলেন যে, যেহেতু খোলাও এক প্রকারের তালাক, তাই উহার ইদ্দতও তালাকের ইদ্দতের অনুরূপ । খোলার ইদ্দত সম্পর্কিত দ্বিতীয় মত হইল এই যে, উহার ইদ্দত মাত্র এক ঝতু । ইহাতেই তাহার ভ্রূণ পরিচ্ছন্ন হইয়া যায়। ইব্‌ন উমর (রা) হইতে পর্যায়ক্রমে নাফে, ইয়াহয়া ইব্‌ন সাঈদ ও ইব্‌ন শায়বা বর্ণনা করেন যে, ইবৃন উমর (রা) বলেনঃ রবীআ তাহার স্বামীর নিকট হইতে খোলা করিয়া তাহার চাচা উছমান (রা)-এর নিকট আসিলে তিনি তাহাকে মাত্র এক খতু ইদ্দত পালন করিতে বলেন। কিন্তু ইব্ন উমর (রা) খোলার জন্য তিনি খতু ইদ্দত পালন করিতে বলিলেন । তবে তিনি সাথে সাথে এই কথাও বলিলেন যে, উসমান (রা) আমাদের চাইতে অধিক উত্তম ও অধিক জ্ঞানী ছিলেন। অবশ্য এক বর্ণনায় ইবৃন উমর (ো)-ও এক হায়েয কাছীর (২য় খণ্ড)-_৩৩

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।