Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলেন- তোমাকে দেওয়া তাহার বাগান তুমি তাহাকে ফিরাইয়া দিতে রাজী আছে ? তিনি উত্তরে বলিলেন, হী রাজি আছি। তিনি বাগানটি তাহাকে ফিরাইয়া দেন। অতঃপর রসূলুল্লাহ (সা) তাহাদের উভয়কে বিচ্ছিন্ন করিয়া দেন। তবে এই বিষয়ে ইমামগণের মধ্যে মতভেদ রহিয়াছে যে, খোলা'র ব্যাপারে স্বামীর স্ত্রীকে প্রদত্ত বস্তু হইতে বেশি নেওয়া জায়েয আছে কিনা? জমহুর বলিয়াছেন যে, জায়েয আছে। কেননা আল্লাহ তা'আলা ইহা সাধারণভাবেই বলিয়াছেন যে, ২১431 (১৪ (4742 0155 93 € অর্থাৎ স্ত্রী যদি বিনিময় দিয়া অব্যাহতি নিয়া নেয় তাহা হইলে ইহাতে উভয়ের কোন পাপ নাই। ইবৃন ইব্রাহীম ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, ইব্‌ন সামুরা বলেন £ঃ হযরত উমর (রা) এর নিকট এক মহিলা আসিয়া তাহার স্বামীর ব্যাপারে অভিযোগ করিলে তিনি মহিলাকে পুতিগন্ধময় একটা প্রকোষ্ঠে বন্দী করিয়া রাখার নির্দেশ দেন। পরে মহিলাকে ডাকাইয়া জিজ্ঞাসা করেন যে, কেমন ছিলে ? উত্তরে মহিলা বলেন, আমি তাহার নিকট কখনও আরাম পাই নাই। দীর্ঘদিন পর এই একটি রাতই আমি আরামে কাটাইয়াছি। উমর (রা) ইহা শুনিয়া তাহার স্বামীকে বলিলেন, তাহাকে তাহার অলংকারের বিনিময়ে হইলেও অব্যাহতি দাও। ইব্‌ন সামুরার গোলাম কাছীর হইতে ধারাবাহিকভাবে আইয়ুব, মুআম্মার ও আবদুর রাযাকও অনুরূপ বর্ণনা করিয়াছেন । কেহ কেহ বলিয়াছেন যে, তাহাকে তিন দিন পর্যন্ত কয়েদ করিয়া রাখা হইয়াছিল। হুমাইদ ইব্ন আবদুর রহমান হইতে ধারাবাহিকভাবে কাতাদা ও সাঈদ ইব্ন আবু উরওয়া বর্ণনা করেন যে, জনৈকা মহিলা উমরের (রা) নিকট তাহার স্বামীর ব্যাপারে অভিযোগ করিলে উমর (র) তাহাকে একটি পুঁতিগন্ধময় কুঠরীতে বন্দী করিয়া রাখেন। অতঃপর রাত্রি অতিবাহিত হইয়া সকাল হইলে উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, রাত্রি অতিবাহিতের স্থানটা কেমন লাগিল ? উত্তরে তিনি বলিলেন, এই রাত্রির চাইতে অধিক আরামের রাত্রি তাহার সংগে আমার একটিও অতিবাহিত হয় নাই। অতঃপর উমর (রা) তাহার স্বামীকে বলিলেন, তাহার কাছ হইতে এক গুচ্ছ চুলের বিনিময়ে হইলেও তাহাকে অব্যাহতি দান কর। বুখারী রে) বলেন ঃ উছমান (রা) চুলের গুচ্ছ ব্যতীত অন্য যে কোন জিনিসের বিনিময়ে খোলা জায়েয বলিয়াছেন । আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্ন আকীল হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, তাহাকে রবী" বিনতে মুয়াউয়াজ ইব্ন আ'ফরা বলিয়াছেন যে, আমার স্বামী বাড়িতে থাকিলেও আমার সহিত সদ্যবহার করিতেন না। আর বিদেশে থাকিলে তো সম্পূর্ণরূপেই বঞ্চিত থাকিতাম। একদিন তাহার সাথে আমার ঝগড়া হইলে আমি তাহাকে বলিলাম, আপনার দেয়া আমার নিকট যাহা রহিয়াছে তাহার সবকিছুর বিনিময়ে হইলেও আপনি আমাকে “খোলা' দান করুন| তিনি বলিলেন, হা, ঠিক আছে। আমি বলিলাম, ঠিক হইলে

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।