Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৫২ তাফসীরে ইবন কাছীর টিনার ট্রেড ন্ রাজারা ভাবে উমারা, আবদুল্লাহ ইব্‌ন আবূ বকর, আবূ আ'মের হাদুসী, আবূ আমর, মুহাম্মদ ইব্‌ন মুআম্মার, ইব্‌ন জারীর ও আবু দাউদ বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ হাবীবা বিনতে সহল (রা) ছাবিত ইবৃন কাইস ইব্‌ন শিমাসের (রা) স্ত্রী ছিলেন! একদা স্বামী তাহাকে প্রহার করিলে তাহার শরীরের কোন অংশ ভাংগিয়া যায়। ইহার পর তিনি রাসূলুল্লাহর সো) নিকট আসিয়া স্বামীর বিরুদ্ধে অভিযাগ করিলে রাসূলুল্লাহ (সা) তাহাকে ডাকিয়া পাঠান এবং বলেন-__ তুমি স্ত্রী হইতে কিছু মাল গ্রহণ করিয়া তাহাকে পৃথক করিয়া দাও। ছাবিত বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! ইহা কি ঠিক হইবে? রাসূলুল্লাহ (সা) বলিলেন, হ্যা পূর্ণ দুরস্ত রহিয়াছে। ছাবিত বলিলেন, তাহাকে আমি দুইটি বাগান দিয়াছিলাম যাহা এখন তাহার অধিকারে রহিয়াছে । অতঃপর নবী (সা) বলিলেন, তুমি বাগান দুইটা গ্রহণ করিয়া তাহাকে পৃথক করিয়া দাও। পরিশেষে তাহাই হইল। হযরত ইবৃন জারীর (র) এবং আবু আমের সাদৃসী অর্থাৎ সাঈদ ইব্‌ন সালিমা ইব্‌ন আবু হিশামও হুবহু এইরূপ বর্ণনা করিয়াছেন। দ্বিতীয় একটি হাদীসে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, খালিদ, আবদুল ওহাব ছাকাফী, আজহার ইবৃন জামীল ও বুখারী (রে) বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ছাবিত ইব্‌ন কাইস ইব্‌ন শিমাসের স্ত্রী নবী (সা)-এর নিকট আসিয়া (তাহার স্বামীর ব্যাপারে অভিযোগ করিয়া) বলিলেন, “হে আল্লাহ্‌র রাসূল! আমি তাহার চরিত্র এবং ধর্মের ব্যাপারে অভিযোগ করিতেছি না। তবে আমি ইসলামের মধ্যে কুফরকে অপসন্দ করি। রাসূলুল্লাহ (সা) ইহা শুনিয়া বলিলেন, তুমি তাহাকে বাগান দিয়া দিতে পারিবে ? মহিলা বলিলেন, জী পারিব! অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহার স্বামীকে বলিলেন, তুমি তাহার নিকট হইতে বাগান গ্রহণ কর এবং উহার বিনিময়ে তাহাকে তালাক প্রদান কর। আজহার ইব্‌ন জামালের সনদে ইমাম নাসায়ী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, খালিদ অর্থাৎ ইব্ন মিহরান আলহাযা, খালিদ ইবৃন আবদুল্লাহ তাহাবী, ইসহাক ওয়াসেতী ও বুখারী রে)-ও এই সনদে অনুরূপ বর্ণনা করিয়াছেন। বুখারী রে) অন্য একটি রিওয়ায়েতে ইবৃন আব্বাস রো) হইতে ইকরামা ও আইয়ুবের সুত্রে বর্ণনা করেন যে, “(উক্ত মহিলা) বলিলেন, এই ব্যাপারে আমি এখন ক্রোধ সংবরণ করিতে পারিতেছি না।' ইহা একমাত্র বুখারীই বর্ণনা করিয়াছেন। ইকরামা হইতে ধারাবাহিকভাবে আইয়ুব, হাম্মাদ ইব্‌ন যায়েদ ও সুলায়মান ইবৃন হারব বর্ণনা করেন যে, উক্ত মহিলার নাম ছিল জামীলা রো)। আরও কেহ কেহ ইহা বলিয়াছেন। তবে প্রসিদ্ধ মত হইল যে, তাহার নাম ছিল হাবীবা (রো)। পূর্বের বর্ণনাগুলিতেও এই নাম উল্লিখিত হইয়াছে। কিন্তু অন্য .একটি রিওয়ায়েতে ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, কাতাদাহ, সাঈদ, আবদুল আলা, উবাইদুল্নাহ ইব্‌ন উমার কাওয়ারীরী, আবুল কাসিম, আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইবন আবদুল আযীয বাগবী, আবূ ইউসুফ, ইয়াকুব ইব্‌ন ইউসুফ তাব্বাখ ও ইমাম আবূ আবদুল্লাহ ইব্‌ন বাত্তা বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন জামিলা বিনতে সুলুল (রা) নবীর (সা) নিকট আসিয়া বলিলেন-__ আল্লাহ্র শপথ! ছাবিত ইব্‌ন কাইসের উপর তাহার ধর্মাচরণ ও চরিত্রের ব্যাপারে আমার কোন অভিযোগ নাই। কিন্তু আমি

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।