001119115 সুরা বাকারা ২৫১ এই মতের সমর্থকগণ হইলেন ইব্ন আব্বাস, তাউস, ইব্রাহীম, আতা, হাসান ও জমহুর উলামা । ইমাম মালিক ও আওযাঈ বলিয়াছেন যে, স্বামী যদি স্ত্রীকে বাধ্যক্করিয়া কিছু গ্রহণ করে এবং উহা প্রদান যদি স্ত্রীর জন্য ক্ষতিকর হইয়া থাকে, ভারা হলে রানীর জাগা এয়া রা দেওয়া ওয়াজিব । সেক্ষেত্রে তালাকে রজঈ সম্পন্ন হইবে । ইমাম শাফেঈ এর 8 তাহা হইলে মতৈক্যের সময় গ্রহণ করাতেও অসুবিধার কিছু থাকিতে পারে না। ইমাম শাফেঈ (র) আরও বলেন £ মতানৈক্যের সময় যদি কিছু:গ্রহণ করা জায়েয হয়, তাহা হইলে মতৈক্যের সময় গ্রহণ করা জাযেয় হইবে । ইহা তাহার সহচরবৃন্দেরও অভিমত । শায়খ আবু উমর ইব্ন আবদুল বার স্বীয় কিতাব 'আল ইসতিযকার'-এ বকর ইব্ন আবদুল্লাহ মুযনী হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহার অভিমত হইল “খোলার হুকুম রহিত হইয়া গিয়াছে। তাহার দলীল হইল এই আয়াতটি £ (2১25 45155515 95150585০৯১ 1 ৩1, অর্থাৎ তোমরা যদি তাহাদের কাহাকে ধনভাপগ্তারও দিয়া থাক, তথাপি তাহা হইতে তোমরা কিছুই গ্রহণ করিও না। তবে ইব্ন জারীর বলেন ৪ এই যুক্তিটি দুর্বল এবং পরিত্যাজ্য ৷ ইব্ন জারীর বলেন ৫ এই আয়াতটি ছাবিত ইব্ন কাইস ইব্ন শিমাস ও তাহার স্ত্রী হাবীবা বিনতে আবদুল্লাহ ইব্ন উবাই ইব্ন সালুল সম্বন্ধে নাযিল হইয়াছে । আমরা এখন এই সম্পর্কিত বিভিন্ন হাদীস বিভিন্ন বর্ণনার শাব্দিক মতভেদ সহ উদ্ধৃত করিব। সূত্রে ইমাম মালিক স্বীয় মুআত্তায় বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ (সা) অন্ধকার থাকিতে ফজরের নামায পড়িতে বাহির হইলে দরজার নিকট হাবীবা বিনতে সহলকে দীড়ান দেখেন এবং জিজ্ঞাসা করেন, কে তুমি ? তিনি বলিলেন, আমি হাবীবা বিনতে সহল । অতঃপর হুযুর (সা) বলিলেন, কেন তুমি আসিয়াছ? উত্তরে তিনি বলিলেন, “আমি থাঁকিতে পারি না অথবা ছাবিত ইব্ন কাইস আমার স্বামী থাকিতে পারে না।” ইতিমধ্যে তাহার স্বামী ছাবিত ইব্ন কাইস আসিয়া পড়িলে তাহাকে রাসূল (সো) বলিলেন, হাবীবা বিনতে সহল তোমার সম্পর্কে আমাকে যাহা বলিল, হয়ত তাহা তোমাকেও বলিয়াছে। ইহা শুনিয়া হাবীবা বলিলেন, হে আল্লাহ্র রাসূল! তিনি আমাকে যাহা দিয়াছেন তাহা সবই আমার সংরক্ষণে রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) বলিলেন, ছাবিত! তুমি ইহার নিকট হইতে এগুলি গ্রহণ কর। অতঃপর ছাবিত হাবীবার নিকট হইতে তাহার দানকৃত বন্তুগুলি গ্রহণ করিলে হাবীবা তাহার পিত্রালয়ে গমন করেন। মালিক হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্ন মাহদী ও ইমাম আহমদও অনুরূপ বর্ণনা করিয়াছেন। অন্য রিওয়ায়েতে মালিক হইতে ধারাবাহিকভাবে কা'নাবা ও আবূ দাউদ .. এবং মালিক হইতে ধারাবাহিকভাবে ইব্ন কাসিম, মুহাম্মদ ইবৃন মুসলিমা ও নাসায়ী উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন ।
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।