Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ২৪৯ অর্থাৎ স্ত্রীদেরকে এভাবে সংকটময় অবস্থায় নিক্ষেপ করিও না যে, তোমরা তাহাদিগকে প্রদত্ত বন্তু হইতে কিছু গ্রহণ করিবে । তবে স্ত্রী যদি আনন্দ চিত্তে কিছু দিয়া স্বামীর নিকট তালাক : প্রার্থনা করে তাহা হইলে উহা দোষের নহে । তেমনি আল্লাহ তা'আলা বলিতেছেন 8 ১১ ১1৪ 152৮০ 1১০৯ 5555 08১ ২১০ (০৮০৯ ১5 অর্থাৎ যদি তাহারা খুশি মনে তোমাদের জন্যে কিছু অংশ ছাড়িয়া দিয়া থাকে, তাহা হইলে তোমরা ইহা তৃপ্তির সাথে ভক্ষণ করিতে পার। মোটকথা, স্বামী-স্ত্রীর মধ্যে যদি অসন্তোষ সৃষ্টি হয় এবং স্বামীর প্রতি স্ত্রীর যদি মনে ব্যথা থাকে আর স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, এইরূপ অবস্থায় যদি স্বামীর দেয়া বস্তু হইতে তাহাকে কিছু প্রদান করিয়া স্ত্রী তালাক আদায় করে, তখন সেই বিনিময় গ্রহণ করা দোষের নয়। তাই আল্লাহ তা“আলা বলিতেছেন ঃ ১১১৯ (১৪ সা 0882 টা 2 (5 2২৮০9105155 01741 ৩০: 3 ২১:০5] 10551445 005 এ এ) 23১৯10০5541 2555 9540) অর্থাৎ তাহাদের নিকট হইতে নিজের দেয়া সম্পদের কিছু ফিরাইয়া নেয়া তোমাদের জন্য জায়েয নয়। কিন্ত যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই এই ব্যাপারে ভয় করে যে, তাহারা আন্মাহর নির্দেশ বজায় রাখিতে পারিবে না, আর সেই ক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়া অব্যাহতি নিয়া নেয়, তবে ইহাতে কাহারও কোন পাপ নাই। উল্লেখ্য যে, স্ত্রী যদি স্বামীর কোন অপরাধ ব্যতীতই তাহার নিকট হইতে অব্যাহতি চায় তবে উহাতে পাপ রহিয়াছে। এই প্রসংগে ইব্‌ন জারীরের বর্ণনা প্রণিধানযোগ্য । ইব্‌ন জারীর বলেন ঃ রাসূল (সা) হইতে পর্যায়ক্রমে ছাওবান, জনৈক বর্ণনাকারী, আবূ কুলাবা, আইয়ুব ইবৃন আলিয়া, ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম, আবদুল ওহাব ও ইব্‌ন বাশার আমাকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- “স্বামীর বিনা অপরাধে স্ত্রী যদি তাহার কাছে তালাক প্রার্থনা করে তাহা হইলে জান্নাতের ঘ্বাণও তাহার নসীব হইবে না।' উপরোক্ত সূত্র হইতে ধারাবাহিকভাবে আবদুল ওহাব ইব্‌ন আবদুল মজীদ ছাকাফী, বিন্দার এবং তিরমিযী (র)-ও অনুরূপ বর্ণনা করিয়াছেন এবং তিনি ইহার বর্ণনাসূত্রকে হাসান বলিয়া অভিহিত করিয়াছেন । ছাওবান হইতে ধারাবাহিকভাবে আবূ আসমা, আবূ কুলাবা ও আইয়ুবও ইহা বর্ণনা করিয়াছেন। অবশ্য আইয়ুব হইতে অন্য একটি সনদেও কেহ কেহ ইহা বর্ণনা করিয়াছেন । তবে উহা “মারফূ* নয় অন্য একটি রিওয়ায়েতে ছাওবান হইতে ধারাবাহিকভাবে আবূ উসামা, আবু কুলাবা, আইয়ুব, হাম্মাদ ইব্ন যায়েদ, আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, হযরত ছাওবান (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলেন__ 'যে স্ত্রী বিনা কারণে তাহার স্বামীর নিকট তালাক প্রার্থনা করে, তাহার জন্য বেহেশতের সুগন্ধিও হারাম |” অনুরূপভাবে আবু দাউদ ইব্‌ন মাজাহ ও ইব্‌ন জারীরের গ্রন্থে উপরোক্ত সূত্রে হাম্মাদের হাদীসেও উহা বর্ণিত হইয়াছে। কাছীর (২য় খণ্ড)-_৩২

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।