0০011161715 সূরা বাকারা ২৪৭ আরও বলেন যে, ইহার পর লোকজন তালাকের ব্যাপারে সতর্ক হইয়া চলিতে থাকে এবং অসংযমীগণ সংযমী হইয়া যায়। আর ইহার দ্বারা তাহাদের বাড়তি অধিকারটুকু রহিত হইয়া যায়। তিরমিযী (র) উপরোক্ত রাবীর সূত্রে ধারাবাহিকভাবে ইয়ালা ইবন শুআইব ও কুতায়বা হইতে উহা বর্ণনা করিয়াছেন। তবে হিশামের পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্ন ইদ্বীস ও আবৃ কুরাইবের বর্ণনায় ইহা মুরসাল সূত্রে বর্ণিত হইয়াছে এবং ইহাই অধিকতর শুদ্ধমত যে, ইহার বর্ণনা সূত্র মুরসাল। হাকেম স্বীয় মুসতাদরাকে উপরোক্ত সূত্রে ইয়ালা ইবৃন শুআইব হইতে ইয়াকুব ইব্ন হুমাইদ ইবৃন কাছীরের মাধ্যমেও ইহা বর্ণনা করিয়াছেন। আর ইহার সনদসমূহও সম্পূর্ণ সহীহ। অন্য একটি রিওয়ায়েতে আয়েশা (রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্ন উরওয়া, মুহাম্মদ ইব্ন ইসহাক, সালমা ইবৃন ফযল, মুহাম্মদ ইব্ন হুমাইদ, ইসমাইল ইব্ন আবদুল্লাহ, মুহাম্মাদ ইবন আহমদ ইব্ন ইব্রাহীম ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেনঃ (পূর্বে) তালাকের জন্য নির্দিষ্ট সময় ছিল না। স্বামীরা তাহাদের স্ত্রীদেরকে যখন তখন তালাক দিত এবং ইদ্দত শেষ হওয়ার আগে আবার ফিরাইয়া নিয়া আসিত । তবে একদা জনৈক আনসারের সাথে তাহার স্ত্রীর বচসা হয় যাহা সাধারণত এর স্থানে থাকিলে হইয়া থাকে। তখন স্বামী এক পর্যায়ে গিয়া স্ত্রীকে বলিল, আল্লাহর কস্ম! আমি তোমাকে রাখিবও না এবং ছাড়িয়াও দিব না। অতঃপর সে স্ত্রীকে তালাক দিল এবং স্ত্রীর ইদ্দত পূর্ণ হইয়া যাওয়ার আগে টা রা রা রানু রা সা এই (ভালাক রজ্গ হইল দুইবার পর্যনত-তারপর হয নিরানুষাযী রাঁধিবে অর্থবা সহৃদয়তার সঙ্গে পরিত্যাগ করিবে) অর্থাৎ ইহার দ্বারা একত্রে তিন তালাক প্রদান করার পর তাহাকে অন্যত্র বিবাহ না দিয়া ফিরাইয়া আনার অবকাশ রহিত হইয়া যায়। কাতাদা ইহা মুরসাল সূত্রে বর্ণনা করিয়াছেন । সুদ্দী, ইবৃন যায়েদ এবং ইব্ন জারীরও ইহা বর্ণনা করেন। তিনি ইহাকে এই আয়াতের ব্যাখ্যা বলিয়াও অভিমত ব্যক্ত করিয়াছেন । আল্লাহ তা'আলা বলেন ঃ ১০০০৮১৮০০৯০১০০০5%৪ অতঃপর হয় নিয়মানুযাষী রাখিবে, না হয় সহৃদয়তার সঙ্গে পরিত্যাগ করিবে) অর্থাৎ এক তালাক বা দুই তালাক প্রদানের পর স্ত্রীর ইদ্দতের মধ্যে তাহাকে পুনঃ গ্রহণের অধিকার স্বামীর রহিয়াছে । আর তাহাকে পুনঃ গ্রহণের উদ্দেশ্য হইবে স্ত্রীর সঙ্গে সদ্যবহার এবং তাহাকে অনুগ্রহ করা। আর যদি বাইন তালাক দিবার ইচ্ছা থাকে তাহা হইলে ইদ্দত পূর্ণ করিতে দাও এবং সহৃদয়তার সঙ্গে তাহাকে বর্জন কর যাহাতে সে পুনঃ বিবাহের যোগ্য থাকিয়া যায় । আর তাহার অধিকার হরণ এবং ক্ষতি সাধন করিও না। ইব্ন আব্বাস (রা) হইতে ইবন আবু তালহা বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ স্ত্রীকে দুই তালাক দিবার পর তৃতীয় তালাক দিতে আল্লাহকে ভয় করা উচিত। অর্থাৎ তাহাকে
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।