Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা | ২৪১ অবশ্য এই বর্ণনাটি দুর্বল। | উল্লেখ্য যে, ৮+১৪ শব্দের অর্থ নিয়া পূর্ববর্তী ও পরবর্তী ইমামগণের মধ্যে বরাবরই মতভেদ চলিয়া আসিয়াছে। ইহার দুইটি অর্থ করা হইয়াছে। একটি হইল +$% অর্থাৎ পবিত্রতা । হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে উরওয়া, ইব্‌ন শিহাব ও ইমাম মালিক স্বীয় মুআত্তায় বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) তাহার ভ্রাতুষ্পুত্রী হাফসা বিনতে আবদুর রহমানকে তিন তুহুর অতিক্রান্ত হওয়ার পর পরবর্তী হায়েয শুরু হওয়ার প্রাক্কালে স্বামী পরিবর্তনের নির্দেশ দিয়াছিলেন। উরওয়ার (রা) পরবর্তী বর্ণনায় “হযরত আয়েশার (রা) দ্বিতীয় ভ্রাতৃষ্পুত্রী* বলা হইয়াছে। হযরত উমর (রা) ঘটনার সত্যতা স্বীকার করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, লোকজন তাহাকে এই ব্যাপারে প্রশ্ন করিলে তিনি তাহাদিগকে বলেন- আল্লাহর কিতাব বলিতেছে, 25১৪ ৮১৪ অর্থাৎ তিনবার পবিত্রতা অর্জন পর্যন্ত! হযরত আয়েশা (রা) লোকজনকে জিজ্ঞাসা করেন ৮9১৫ শব্দের অর্থ কি তোমরা জান? জানিয়া রাখ, কুরু অর্থ তুহুর (পবিভত্রতা)। ইমাম মালিক (রি) ইব্‌ন শিহাব হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ আমি আবূ বকর ইব্ন আবদুর রহমানকে বলিতে শুনিয়াছি, তিনি বলেন-আমি এমন কোন ফকীহ দেখি নাই, যিনি হযরত আয়েশার (রা) অভিমত গ্রহণ করেন নাই। আবদুল্লাহ ইবৃন উমর (রো) হইতে পর্যায়ক্রমে নাফে ও মালিক বর্ণনা করেন ঃ স্বামী স্ত্রীকে তালাক দিবার পর স্ত্রীর তৃতীয় হায়েয শুরু হইলেই সে স্বামী হইতে মুক্ত হইয়া যাইবে এবং স্বামীও স্ত্রী হইতে পৃথক হইয়া যাইবে । ইমাম মালিক (র) বলেন-আমাদের মাযহাব ইহাই । ইবৃন আব্বাস (রো), যায়েদ ইব্ন ছাবিত, সালেম, কাসিম, উরওয়া, সুলায়মান ইব্‌ন ইয়াসার, আবূ বকর ইবৃন আবদুর রহমান, আববাস ইব্‌ন উছমান, কাতাদা, যুহরী এবং অন্যান্য সাতজন ফকীহ হইতেও অনুরূপ অভিমত উদ্ধৃত হইয়াছে। ইমাম শাফেঈ (র) ও ইমাম মালিকের (র) মাযৃহাব ইহাই । আবূ ছাওর হইতে ইমাম আবূ. দাউদও অনুরূপ বর্ণনা প্রদান করিয়াছেন। ইমাম আহমদ ইহতেও উহা বর্ণিত হইয়াছে। তাহাদের দলীল হইল এই আয়াতাংশ ৪:21 ১৯১৪১ অর্থাৎ তাহাদিগকে পবিত্রতার মধ্যে তালাক দাও । তাহারা বলেন, যে তুহুরে তালাক দেওয়া হইবে উহাঁও গণ্য করা হইবে । ইহা হইতে বুঝা যায় যে, কুরু অর্থ তুহুর। তাই বলা হইয়াছে যে, পবিত্রতার দ্বারা ইদ্দতের পরিসমাপ্তি ঘটিবে এবং তৃতীয় হায়েয শুরু হইলে স্বামীর সহিত সকল সম্পর্ক ছিন্ন হইবে । হায়েষের ন্যুনতম মুদ্দাত হইল দুই দিন বা তিন দিন অথবা দুই দিন ও তৃতীয় দিনের কিছু অংশ। আবু উবায়দা প্রমুখ এই ব্যাপারে দলীল হিসাবে আ"শার নিম্ন পংক্তি দুইটি উদ্ধৃত করেন ঃ (4১1১০০১০1২3) ১৩০০7 ৯৪১৪ ৮ 21 005 ০৫ ০৪৯৪ ১0৮০১ ৮৪১৩ ০০ ৮৫2৪৮০০0৮25 ০০০১] ৪৩ 3৮5 ২১০৬ কাছীর (২য় খণ্ড)-_৩১

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।