Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৪০ তাফসীরে ইব্‌ন কাছীর ২২৮. “আর তালাক প্রাপ্তারা যেন তিন হায়েয .পর্যন্ত অপেক্ষা করে । এবং তাহাদের গর্ভে আল্লাহ যাহা সৃষ্টি করিয়াছেন তাহা গোপন করা তাহাদের জন্য বৈধ নহে, যদি তাহারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয় । ইহার ভিতর তাহাদিগকে ফিরাইয়া আনার বেশি অধিকার তাহাদের স্বামীদের, যদি তাহারা সংশোধনকামী হয় । তাহাদের জন্য ন্যায়সংগত প্রাপ্য অন্যান্যের অনুরূপ হইবে । তাহাদের উপর পুরুষদের মর্যাদা রহিয়াছে। আর আল্লাহ অত্যন্ত প্রভাবশালী ও বিজ্ঞ।” তাফসীর.ঃ এখানে মিলনের পরে তালাকপ্রাপ্তা নারীদের প্রতি নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা যেন তালাকের পর তিন হায়েয পর্যন্ত নিজেদের অপেক্ষায় রাখে । অর্থাৎ তালাক প্রাপ্তির পর তিন হায়েয অতিক্রান্ত হওয়াই আল্লাহর বিধান। ইহার পর ইচ্ছা করিলে সে অন্য স্বামী গ্রহণ করিতে পারিবে । তবে চার ইমামই ইহা হইতে দাসীদের পৃথক রাখিয়াছেন। তাহাদের মতে দাসীকে দুই হায়েয অপেক্ষা করিতে হইবে । কেননা দাসীরা আযাদ মহিলাদের অর্ধেক অধিকার রাখে । তাই ইদ্দতও তাহাদিগকে অর্ধেক পালন করিতে হইবে । কিন্তু তিন হায়েযকে সমান অর্ধেক ভাগ করা যায় না বিধায় তাহাদিগকে দুই হায়েয পর্যন্ত ইদ্দত পালন করিতে হইবে । হযরত আয়েশা (রো) হইতে পর্যায়ক্রমে কাসিম, মাজাহির ইবৃন আসলাম মাখযূমী আল মাদানী ও ইবৃন জারীর বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রা) বলেন ঃ “রাসূল (সা) বলিয়াছেন, দাসীদের তালাক দুইটি এবং ইদ্দতও দুই হায়েয পর্যন্ত । এই বর্ণনাটি আবূ দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ উদ্ধৃত করিয়াছেন । অবশ্য ইহার অন্যতম বর্ণনাকারী মাজাহির অত্যত্ত দুর্বল রাবী । হাফিজ দারে কুতনী (র) বলেন, আসল কথা হইল যে, ইহা কাসিম ইব্‌ন মুহাম্মদের নিজস্ব উক্তি । অবশ্য উক্ত হাদীস ইব্‌ন মাজাহ (রে) ইবৃন উমর (রা)-এর সূত্রে আতিয়া আওফী হইতে মারফু হিসাবেও বর্ণনা করিয়াছেন। তার এই বর্ণনাটি সম্পর্কেও ইমাম দারে কুতনী বলেন-ইহা আবদুল্লাহ ইবন উমর (রা) এর নিজস্ব উক্তি। এ কথা সর্বসম্মত যে, এই মাসআলায় সাহাবীদের কোন মতদ্বৈততা ছিল না। কেবল পরবর্তী কোন এক মনীষী বলিয়াছেন, দাসী ও আযাদ মহিলাদের ইদ্দাতের মুদ্দত সমান । কেননা আয়াতটির ভাষ্যে সাধারণভাবে উভয়ই উক্ত হইয়াছে । মূলত ইহাই স্বাভাবিক। দাসী ও আযাদ মহিলা প্রকৃতিগতভাবে এই ব্যাপারে সমান। এই মতের প্রবক্তা হইলেন ইব্‌ন সিরীন (র)। তাহার সূত্রে শায়েখ আবু উমর ইবৃন আবদুল আযীয ইহা বর্ণনা করেন। কোন কোন আহলে জাহেরের মত ইহাই । তবে এই মতটিকে যঈফ বলা হইয়াছে। আবু হাতিম ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, মুহাজির বলেন ৪ আসমা বিনতে ইয়াধীদ ইব্‌ন সাকান আনছারী বলেন যে, হুযুর (সা)-এর নবুওয়াতের প্রথম দিকে তালাক দেওয়া হইত, কিন্তু তালাকপ্রাপ্তা মহিলার জন্য কোন ইদ্দত ছিল না। অতঃপর আমি (আসমা) তালাকপ্রাপ্তা হইলে আল্লাহ তা'আলা ইদ্দত সম্পর্কিত .এই আয়াতটি নাধিল করেন

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।