Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017191115 সূরা বাকারা ২৭ তিনি মুগীরা ইব্‌ন উতায়বা ইব্‌ন আব্বাস হইতে, তিনি মাকাতিল হইতে ও তিনি জাবির ইব্‌ন আবদুল্লাহ (রো) হইতে বর্ণনা করিয়াছেন ঃ “নবী করীম (সা) বলিয়াছেন-আমি ও আমার উম্মত কিয়ামতের দিন অন্যদের উধ্র্বে একটি লক্ষণীয় উচু স্থানে অবস্থান করিব । সেদিন এমন কোন লোক থাকিবে না, যে আমাদের দেখিবে না ও এমন কোন নবী থাকিবেন না, যাহাকে তাহার সম্প্রদায় মিথ্যাবাদী বানানোর ফলে তিনি তাহার দীনের দাওয়াত পৌছাবার ব্যাপারে আমাদের সাক্ষ্য কামনা করিবেন না।” তিনি মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-কাদরী হইতে ও তিনি জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন £ “নবী করীম (সা) বনু সালমার এক ব্যক্তির জানাযায় উপস্থিত হইলেন । আমি তাহার পাশেই ছিলাম । তখন একটি লোক বলিল, হে আল্লাহ্র রাসূল! লোকটি বড় ভাল ছিল। লোকটি খুবই দয়ালু মুসলমান ছিল এবং সকলেই তাহার প্রশংসা করিত। নবী করীম (সা) প্রশ্ন করিলেন, তুমি কি করিয়া তাহা বলিতেছ ? লোকটি বলিল, তাহার ভিতরের ব্যাপারে আল্লাহ্‌ই ভাল জানেন। বাহ্যত আমাদের কাছে যাহা প্রকাশ পাইয়াছে তাহাই বলিতেছি। তখন রাসূল (সা) বলিলেন, ওয়াজিব হইয়া গেল । তারপর তিনি বনু হারিছার এক ব্যক্তির জানাযায় উপস্থিত হইলেন । তখনও আমি রাসূল (সা)-এর পার্খে ছিলাম । সেখানেও একটি লোক বলিল, ইয়া রাসূলাল্লাহ! লোকটি বড়ই খারাপ ছিল। খারাপ কিছু প্রকাশের যত বড় জঘন্য শব্দই হউক উহা তাহার ক্ষেত্রে প্রযোজ্য । তখন রাসূল (সা) প্রশ্ন করিলেন, তুমি কিভাবে উহা বলিতেছে ? যাহা প্রকাশ পাইয়াছে তাহাই বলিতেছি। তখন রাসূল (সা) বলিলেন, ওয়াজিব হইয়া গেল ।” মাসআব ইবৃন ছাবিত বলেন এই প্রসংগে আমাদিগকে মুহাম্মদ ইবৃন কাব বলেন-রাসূল (সা) ব্যাপারটিকে সত্যায়িত করিলেন । অতঃপর তিনি পড়িলেন, /১:-০1 ১৮০১৭ 5 এড এও হন এ০৪ এড অবশেষে হাকাম মন্তব্য করেন £ হাদীসটির সূত্র সঠিক । তবে সহীহ্দ্ধয়ে উহা উদ্ধৃত হয় নাই। আবদুল্লাহ ইবৃন বুরাইদা হইতে ও তিনি আবুল আসওয়াদ হইতে বর্ণনা করেন £ আমি তখন মদীনায় ছিলাম । তখন সেখানে মহামারী চলিতেছিল এবং লোকজন মরিতেছিল । আমি উমর ইবনুল খাত্তাবের কাছে বসা ছিলাম । তাহার কাছে জানাযা আসিল । মৃত ব্যক্তির সাথীরা তাহার ংসা করিতেছিল। উমর (রা) বলিলেন, ওয়াজিব হইয়া গ্িয়াছে। তারপর তিনি অপর এক জানাযায় শরীক হইলেন । তাহার সম্পর্কে কুৎসা বর্ণনা চলিতেছিল। উমর (রা) বলিলেন, ওয়াজিব হইয়া গিয়াছে । তখন আবুল আসওয়াদ প্রশ্ব করিলেন, হে আমীরুল -মু'মিনীন ! কি

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।