001119115 ২৩২ তাফসীরে ইব্ন কাছীর সহীহ্ছয়ের অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) আবদুর রহমান ইব্ন সামূরা রো)-কে বলিয়াছেন-“হে আবদুর রহমান ইব্ন সামুরা! নেতৃত্রে জন্য আকাজ্কা করিও না। কেননা তোমার না চাওয়াতে তাহা যদি তোমাকে দেওয়া হয়, তাহা হইলে আল্লাহর পক্ষ হইতে তোমাকে সাহায্য করা হইবে। আর তাহা যদি তুমি চাহিয়া নাও, তাহা হইলে তোমাকেই তাহা সমর্পণ করা হইবে । তেমনি যদি তুমি কোন শপথ কর এবং তাহার বিপক্ষে যদি মঙ্গল দেখিতে পাও, তবে স্বীয় শপথের কাফফারা আদায় করিয়া সেই কাজটি সম্পন্ন করিয়া নাও।” আবু হুরায়রা (রা) হইতে মুসলিম বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ “কোন ব্যক্তি শপথ করিবার পর যদি তাহা ব্যতীত অন্য কোন বিষয়ের মধ্যে মঙ্গল দেখিতে পায়, তাহা হইলে কসম ভংগ করিয়া কাফফারা আদায় করত সেই কাজটি করা উচিত।” আমর ইব্ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্ন শুআইব, খলীফা ইব্ন খায়্যাত, বনী হাশিমের গোলাম আবূ সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আমর ইব্ন শুআইবের দাদা বলেনঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কোন ব্যক্তি কোন বিষয়ের উপর শপথ করিবার পর যদি সে উহা ব্যতীত অন্য কোন বিষয়ের মধ্যে মঙ্গল দেখিতে পায়, তাহা হইলে শপথ ছাড়িয়া দেওয়াই হইতেছে উহার কাফফারা ।” আমর ইব্ন শুআইবের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, আমর ইব্ন শুআইব ও আবু উবায়দুল্লাহ ইব্ন আখনাসের সুত্রে আবূ দাউদ বর্ণনা করেন যে, আমর ইব্ন শুআইবের দাদা বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-সেই জিনিস বা বিষয়ে মানত ও কসম নাই। যাহা . মানুষের অধিকারের বাহিরে ৷ যেমন অধিকার নাই আল্লাহর অবাধ্য কাজের এবং আত্মীয়তা ছিন্ন করার । আর কেহ কোন বিষয়ের উপর কসম করিবার পর উহার চাইতে অন্য কোন বিষয়ের মধ্যে যদি মঙ্গল দেখিতে পায়, তাহা হইলে কসম ভংগ করাই হইল কাফফারা ।” ইমাম আবূ দাউদ রে) বলেন £ কসম সম্পর্কিত প্রতিটি সহীহ হাদীসেই রহিয়াছে যে, 'কসমের কাফফারা দিবে।' আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উমারাহ, হারিছা ইবৃন মুহাম্মদ, আলী ইব্ন মাসহার, আলী ইব্ন সাঈদ কিন্দী ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করার উদ্দেশ্যে ও কোন পাপ সিদ্ধির জন্য শপথ করে, সেই শপথ ভংগ করিয়া তাহার উহা হইতে প্রত্যাবর্তন করাই উচিত ।” তবে এই হাদীসটি যঈফ । কেননা ইহার বর্ণনাকারীদের মধ্যে 'হারিছা' হইল আবূ রিজাল মুহাম্মদ ইবৃন আবদুর রহমানের পুত্র । এই ব্যক্তির বর্ণিত প্রতিটি হাদীসই পরিত্যাজ্য । উপরক্তু এই হাদীসটি সর্বসম্মতভাবেই দুর্বল বলিয়া স্বীকৃত। দ্বিতীয়ত, ইব্ন আব্বাস (রো), সাঈদ ইব্ন মুসাইয়াব, মাসরূক, ইব্ন জারীর, শা'বী প্রমুখ বলিয়াছেন যে, “পাপের ব্যাপারে কোন কসম নাই, উহার জন্য কোন কাফফারাও নাই ।' তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ২4201252110 101 55144 অর্থাৎ অনিচ্ছা বশত অভ্যাসগতভাবে মুখ দিয়া গুরুত্্ ও উদ্দেশ্যহীনভাবে কসম উচ্চারিত হইলে তাহার জন্য আল্লাহ তোমাদিগকে ধরিবেন না এবং দৌষীও করিবে না। আবু হুরায়রা রো) হইতে হুমাইদ
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।