570197 সুরা বাকারা ২৩১ তেমনি অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ১৪৭০০১119 এক) 19 1525 ১1 ৮০119854781 30235 11255501955 911১55501515852115 4011০৬১১৯৯০ অর্থাৎ তোমাদের মধ্যে যাহারা মর্যাদা ও সচ্ছলতার অধিকারী তাহারা যেন আত্মীয়দেরকে, দরিদ্রদেরকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে না দেওয়ার শপথ না করে; তাহারা যেন ক্ষমা ও মার্জনা করার অভ্যাস করে! আর তোমরা কি ইহা ভালবাস না যে, আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিয়া দেন ? তাই এইরূপ দীর্ঘ সময়ের শপথকারীর জন্য কাফফারা দিয়া কসম ভাংগিয়া ফেলা উচিত। | বুখারীর রিওয়ায়েতে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাম্মাম ইব্ন মান্বাহ, মুআম্মার, আবদুর রাযাক ও ইসহাক ইবৃন ইব্রাহিম বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেনঃ নবী করীম (সা) বলিয়াছেন-'আমরা পৃথিবীতে সর্বশেষে আগমন করিয়াছি বটে; কিন্তু কিয়ামতের দিন আমরাই সর্বাগ্ে গমন করিব । রাসূলুল্লাহ (সা) আরও বলেন £ আল্লাহর শপথ, যে ব্যক্তি কসম করিয়া আল্লাহ্র নির্ধারিত কাফফারা আদায় না করিয়া উহা দীর্ঘায়িত করে, সে মহাপাপী । মুসলিমের রিওয়ায়েতে আবদুর রাযযাক ও মুহাম্মদ ইবৃন রাফে' হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। উপরোক্ত বর্ণনা সূত্রে ইমাম আহমদও অনুরূপ বর্ণনা করিয়াছেন । আবূ হুরায়রা (রা) হইতে সালেহ, ইসহাক ইব্ন মানসুর ও ইমাম বুখারী বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- যে ব্যক্তি কসম দীর্ঘায়িত করিবে এবং উহা ভাংগিয়া কাফফারা আদায় করিবে না, সে মস্তবড় পাপে লিপ্ত থাকিবে । অর্থাৎ উহা বড় পাপ। ইব্ন আব্বাস (রা) হইতে হযরত আলী" ইব্ন তালহা £ 7০১21111512 5 2 ৮১৮29 এই আয়াতের ব্যাখ্যায় বলেন £ তোমরা ইহাকে কসমের বস্তুতে পরিণত করিও না যে, ভাল কাজ করিব না; বরং উক্ত কসমের কাফফারা দিয়া ভাল কাজ করার শপথ গ্রহণ কর। মাসরুক, শী'বী, ইব্রাহীম নাখঈ, মুজাহিদ, তাউস, সাঈদ ইব্ন জুবাইর, আতা, ইকরামা, খোরাসানী ও সুদ্দী প্রমুখও আলোচ্য আয়াতাংশের উপরোক্ত ব্যাখ্যা দিয়াছেন। আর জমহুরের বক্তব্যও ইহার সমর্থনে রহিয়াছে । সহীহদ্বয়ের রিওয়ায়েতে আবূ মূসা আশআরী হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন $ “আন্রাহর কসম! যদি আমি কোন শপথ করি এবং তাহা ভাংগিয়া দেওয়াতে মঙ্গল বুঝিতে পারি, তবে আমি অবশ্যই তাহা ভাংগিয়া দিব এবং তাহার কাফফারা আদায় করিব ।”
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।