Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ২২৭ ইবৃন সালেহ, উছমান ইব্‌ন ইয়ামান, সাঈদ ইব্‌ন ইয়াকুব তালিকানী ও নাসায়ী বর্ণনা করেন যে, উমর (রো) বলেন 8 তোমরা তোমাদের স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না। আবদুল্লাহ ইবৃন হাদ লায়ছী হইতে ধারাবাহিকভাবে তাউস, আমর ইব্‌ন দীনার, যা"মাআ ইব্‌ন সালেহ, ইয়াধীদ ইব্‌ন আবু হাকীম ও ইসহাক ইব্‌ন ইব্রাহীম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন হাদ লায়ছী বলেন ঃ “উমর (রা) বলিয়াছেন, আল্লাহর (নিষেধাবলী লংঘনের) ব্যাপারে তোমরা লজ্জিত হও । কিন্তু আল্লাহ হক কথা বলিতে লজ্জাবোধ করেন না। তাই তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করিও না।' এই রিওয়ায়েতটিকে মওকুফ বলাই অধিকতর সহীহ । ইয়াধীদ ইব্‌ন তালাক অথবা তালাক ইব্‌ন ইয়াধীদ হইতে ধারাবাহিকভাবে মুসলিম ইব্‌ন সালাম, ঈসা ইব্‌ন হাত্তান, আসিম আহওয়াল, শু“বা, মুআয ইবৃন মুআয, গুন্দর ও ইমাম আহমদও উপরোক্তরূপে বর্ণনা করেন । শু“বা হইতেও একাধিক ব্যক্তি উহা বর্ণনা করেন। তেমনি তালাক ইব্ন আলী কিংবা আলী ইব্‌ন তালাক হইতে যথাক্রমে মুসলিম ইব্ন সালাম, ঈসা ইব্‌ন হাত্তান, আসিম আল আহওয়াল, মুআম্মার ও আবদুর রাযযাকও অনুরূপা বর্ণনা করেন। আল্লাহই ভাল জানেন । অপর একটি হাদীসে আবূ বকর আছরাম স্বীয় সুনানে ইব্‌ন মাসউদ হইতে ধারাবাহিকভাবে জারামী বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন $ নবী (সা) বলিয়াছেন, '্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস করা হারাম ।' ইব্‌ন মাসউদ হইতে মওকুফ রিওয়ায়েতে ধারাবাহিকভাবে আবু কাকা, ছিকা রাবী আবু আবদুল্লাহ শুকরী উরফে সালমা ইব্‌ন তামাম, শু“বা, সুফিয়ান ছাওরী এবং ইসমাইল ইব্‌ন আলীও অনুরূপ বর্ণনা করিয়াছেন। এই বর্ণনাটিই অধিকতর সঠিক। অপর একটি সূত্রে আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে আবূ উবায়দাহ, যায়েদ ইবৃন রফী", মুহাম্মদ ইবৃন হামযা, সাঈদ ইবৃন ইয়াহিয়া সায়রী, আবু আবদুল্লাহ মুহামিলী ও ইব্‌ন আদী বর্ণনা করেন যে, আবদুন্নাহ রো) বলেন ৫ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমরা তোমাদের স্ত্রীদের মলদ্বার দিয়া সহবাস করিও না। তবে ইহার রাবীদের মধ্যে মুহাম্মদ ইব্‌ন হামযা আল জাযরী এবং তাহার শায়েখের ব্যাপারে কিছু প্রশ্ন রহিয়াছে এবং উবাই ইবৃন কা'ব, বাররা ইব্‌ন আযিব, উকবাহ ইব্‌ন আমির ও আবূ যর- -এর নিকট হইতে তাহাদের সনদেও সন্দেহের অবকাশ রহিয়াছে। তাই তাহাদের সুত্রে কোন হাদীস গ্রহণ করা যাইবে না। আন্রাহই ভাল জানেন। আবু জাওরীয়া হইতে ধারাবাহিকভাবে মুতামার, সিলত ইব্ন বাহরাম ও ছাওরী বর্ণনা করেন যে, আবু জাওরীয়া বলেন ঃ জনৈক ব্যক্তি আলী (রা)-কে স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সহবাস (অতঃপর বলেন) কেন, তুমি কি এই ব্যাপারে আন্রাহর কথা শোন নাই ? (লুতকে লক্ষ্য করিয়া) আল্লাহ বলিয়াছিলেন, 'তোমরা এমন নির্লজ্জতার কাজ করিয়াছ, যাহা তোমাদের পূর্বে সমগ্র বিশ্বের কেহই কখনও করে নাই ।' পূর্বে বর্ণিত রিওয়ায়েতে হযরত ইবৃন মাসউদ (রা), হযরত আবু দারদা (রা), হযরত আবু হুরায়রা (রা), হযরত ইবৃন আব্বাস (রা) ও আবদুল্লাহ ইব্ন আমর (রা) প্রমুখ ইহাকে হারাম

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।