001119115 সূরা বাকারা ২২৩ , ৮১ এই আয়াতটি নাধিল করিয়া এই সম্পর্কিত বিধান জানাইয়া দেন। ইহার সনদও দই অন্য আর একটি রিওয়ায়েত কা'ব ইব্ন আলকামা, আবদুল্লাহ ইব্ন ইয়াশ, মুফাযযাল মারদুবিয়া বর্ণনা করেন যে, কা'ব ইবন আলকামা বলেন $ঃ ইব্ন উমর হইতে পূর্বে বর্ণিত উক্তির বিপরীত উক্তিও বর্ণিত হইয়াছে । এই মতের অনুসারী মদীনার এক বিশেষ ফিকাহবিশারদ দল রহিয়াছেন। কিতাবুসসির-এ কেহ কেহ এই মতটি একক ইমাম মালিক (র)-এর বলিয়া ব্যক্ত করিয়াছেন। তবে অনেকে ইহার বিরোধিতা করিয়া বলেন যে, ইহা কিভাবে হইতে পারে? কেননা যদিও বেশ কিছু সহীহ হাদীসে ইহা উল্লিখিত হইয়াছে, তথাপি অনেক হাদীসে এই ব্যাপারে কঠোর সাবধানবাণী ঘোষিত হইয়াছে। জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন মুনকাদির, সুহাইল ইব্ন আবূ সালিহ, ইসমাঈল ইব্ন ইয়াশ ও হাসান ইবৃন আরাফাহ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ তোমরা লজ্জাবোধ করিতে পার, কিন্তু আন্নাহ তা'আলা সত্যকথা বলিতে লজ্জাবোধ করেন না। তাই তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না। খুযায়মা ইব্ন ছাবিত হইতে ধারাবাহিকভাবে আবৃদ ইবৃন শাদ্দাদ, সুফিয়ান, আবদুর রহমান ও ইমাম মালিক বর্ণনা করেন যে, খুযায়মা ইবৃন ছাবিত বলেনঃ রাসূলুল্লাহ (সা) পুরুষদেরকে স্ত্রীদের গুহ্যদ্ধার দিয়া সহবাস করিতে নিষেধ করিয়াছেন। অন্য একটি রিওয়ায়েতে খুযায়মা ইবৃন ছাবিত খাতামী হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্ ইয়াকুবের পিতা, ইয়াকুব ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, খুযায়মা ইব্ন ছাবিত খাতামী বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমরা লজ্জাবোধ কর, কিন্তু আল্লাহ কোন ব্যাপারে লজ্জাবোধ করেন না। তাই তোমরা স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া সংগম করিও না। অবশ্য নাসায়ী এবং ইব্ন মাজাহও এই হাদীসটি খুযায়মা ইব্ন ছাবিতের সূত্রে বর্ণনা করিয়াছেন । তবে উহার সূত্রধারার ব্যাপারে মতানৈক্য রহিয়াছে । অপর একটি রিওয়ায়েত ইব্ন খালিদ আহযাব, আবু সাঈদ, নাসায়ী এবং আবু ঈসা তিরমিযী বর্ণনা করেন যে, হযরত ইব্ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন- পুরুষের সংগে পুরুষে সমকাম করিলে এবং পুরুষ স্ত্রীর গুহ্যদ্বার দিয়া সংগম করিলে তাহাদের প্রতি আল্লাহ্ তা'আলা রহমতের দৃষ্টিতে তাকান না। তিরমিধী রে) বলেন ঃ হাদীসটি হাসান ও সহীহ। ইব্ন হাব্বান স্বীয় সহীহ হাদীস সংকলনেও উপরোক্ত হাদীছটি উদ্ধৃত করিয়াছেন। ইব্ন হাযম ইহাকে সহীহ বলিয়াছেন । কিন্তু যিহাক হইতে ধারাবাহিকভাবে ওয়াকী ও হান্নাদের রিওয়ায়েতে নাসায়ী ইহাকে মাওকুফ বলিয়াছেন। উন্লুর ইউর নু রা মরে বরুন নর করেন যে, তাউস (র) বলেন ঃ জনৈক ব্যক্তি হযরত ইবৃন আব্বাসকে স্ত্রীদের গুহ্যদ্বার দিয়া
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।